Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
পর্যটন বাড়াতে ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট দেবে থাইল্যান্ড

আন্তর্জাতিক

ব্যাংকক পোস্ট
21 August, 2025, 10:50 am
Last modified: 21 August, 2025, 10:57 am

Related News

  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?

পর্যটন বাড়াতে ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট দেবে থাইল্যান্ড

বিনামূল্যে টিকিট পাবেন সেই বিদেশিরা, যারা আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট সরাসরি এয়ারলাইনের ওয়েবসাইট বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুক করবেন।
ব্যাংকক পোস্ট
21 August, 2025, 10:50 am
Last modified: 21 August, 2025, 10:57 am
থাইল্যান্ডের একটি পর্যটন এলাকা। ছবি: রয়টার্স

থাইল্যান্ডে পর্যটন বাড়াতে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট দেওয়ার পরিকল্পনা করছে দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়।

এই কর্মসূচির জন্য ৭০০ মিলিয়ন বাত (২০ মিলিয়ন ডলারের বেশি) বাজেট ধরা হয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ উদ্যোগ থেকে প্রায় ৮.৮ বিলিয়ন বাত (২৫০ মিলিয়ন ডলারের বেশি) আয় হতে পারে। তবে পরিকল্পনাটি কার্যকর করতে হলে এখনো মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন।

থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রী সরাওং থিয়েনথং জানান, এ ক্যাম্পেইনের নাম রাখা হয়েছে 'বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস'। এর মাধ্যমে বিদেশি পর্যটকদের মূল পর্যটনকেন্দ্র ছাড়াও অন্যান্য গন্তব্যে ভ্রমণে উৎসাহিত করা হবে।

তিনি আরও বলেন, এ বছরের শুরুতে জাপান একই ধরনের কৌশল গ্রহণ করে পর্যটকদের জন্য বিনামূল্যে অভ্যন্তরীণ বিমান আসন বরাদ্দ দিয়েছিল।

থাইল্যান্ডে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট থাকা বিদেশিরা এখন দেশের ছয়টি এয়ারলাইনে এক রাউন্ড-ট্রিপ অভ্যন্তরীণ ফ্লাইটে ২০ কেজি লাগেজসহ বিনামূল্যে যেতে পারবেন। এই এয়ারলাইনগুলো হলো: থাই এয়ারওয়েজ, থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট।

বিনামূল্যে টিকিট পাবেন সেই বিদেশিরা, যারা আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট সরাসরি এয়ারলাইনের ওয়েবসাইট বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুক করবেন।

সরাওং থিয়েনথং বলেন, 'এটি শুধু বিদেশি ভ্রমণকারীদের জন্য এক বিশেষ প্রচারণা, যারা এখনো টিকিট বুক করেননি।' 

প্রকল্পটি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে। প্রতি পর্যটককে একক যাত্রার টিকিটে ১,৭৫০ বাত (৫০ ডলারের বেশি) বা রাউন্ড-ট্রিপে ৩,৫০০ বাত (১০০ ডলারের বেশি) সরকারি ভর্তুকি দেওয়া হবে।

চিয়াং মাই চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট পুনলপ সাইজেউ বলেন, 'এই প্রচারণা পর্যটনকে কিছুটা সাহায্য করবে, যদিও উচ্চ মৌসুমে আগমন ইতোমধ্যেই ভালো।' তিনি বলেন, এটি পর্যটক কম আসার মৌসুমে চালানো হলে আরও কার্যকর হবে।

তিনি আরও পরামর্শ দেন, সরকারের অভ্যন্তরীণ বিমান ভাড়ায় সাহায্যের জন্য তহবিল বরাদ্দ করা উচিত, কারণ উচ্চ খরচ এখনো ভ্রমণকারীদের জন্য বাধা।

১৭ আগস্ট পর্যন্ত এ বছর থাইল্যান্ডে ২০.৮ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছে, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ কম। 

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / টিকিট / পর্যটন / অভ্যন্তরীণ ফ্লাইট / বিদেশি পর্যটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • ঈদের ছুটিতে দেশীয় পর্যটনে প্রাণচাঞ্চল্য, হোটেল–মোটেলে ৫০–৭০ শতাংশ অগ্রিম বুকিং
  • জ্বালানি সংকট মোকাবিলায় থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ঘরে বসে কাজের আহ্বান
  • ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে
  • তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net