Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ইউক্রেন যুদ্ধ থামতে পারে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনার প্রস্তুতি

আন্তর্জাতিক

দি গার্ডিয়ান
09 August, 2025, 06:20 pm
Last modified: 09 August, 2025, 06:20 pm

Related News

  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল
  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যে কারণে আবারও লড়তে পারেন উত্তর কোরিয়ার সেনারা
  • যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফিকে বৈধতা দেওয়ার পরিকল্পনা ইউক্রেনের
  • ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করতে মস্কো পৌঁছালেন মার্কিন দূত উইটকফ ও কুশনার
  • ইউক্রেনকে দেওয়া সহায়তার সমস্ত অর্থ ইউরোপীয়দের কাছ থেকে আদায় করব: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ থামতে পারে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনার প্রস্তুতি

তুস্ক জানান, জেলেনস্কি খুব সতর্ক কিন্তু আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। ইউক্রেন চায় পোল্যান্ডসহ ইউরোপের দেশগুলো যুদ্ধবিরতি ও পরবর্তী শান্তি চুক্তির পরিকল্পনায় ভূমিকা রাখুক।
দি গার্ডিয়ান
09 August, 2025, 06:20 pm
Last modified: 09 August, 2025, 06:20 pm
ডোনাল্ড তুস্ক (ডানে) জানিয়েছেন, ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতি নিয়ে ‘খুব সতর্ক কিন্তু আশাবাদী’। ছবি: দি গার্ডিয়ান

ইউক্রেনে চলমান যুদ্ধ সাময়িকভাবে থামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক। শুক্রবার তিনি এ কথা বলেন। একই সময়ে হোয়াইট হাউস ও ক্রেমলিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শিগগিরই উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।

তুস্ক জানান, তিনি সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। জেলেনস্কি সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তুস্ক বলেন, কিছু সংকেত থেকে মনে হচ্ছে পুরোপুরি বন্ধ না হলেও যুদ্ধের একটি সাময়িক স্থিতাবস্থা খুবই নিকটে ।

তুস্ক জানান, জেলেনস্কি খুব সতর্ক কিন্তু আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন। ইউক্রেন চায় পোল্যান্ডসহ ইউরোপের দেশগুলো যুদ্ধবিরতি ও পরবর্তী শান্তি চুক্তির পরিকল্পনায় ভূমিকা রাখুক।

ট্রাম্প বলেছেন, তিনি কোনো শর্ত ছাড়াই পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসতে প্রস্তুত, এমনকি পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনার আগে হলেও। এতে আশঙ্কা দেখা দিয়েছে যে, সম্ভাব্য যুদ্ধবিরতির কাঠামো তৈরির আলোচনায় ইউক্রেনকে হয়তো বাদ দেওয়া হতে পারে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য চুক্তিতে পুতিনের কিছু ভূখণ্ডগত দখল স্বীকৃতি পেতে পারে এবং খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলে যুদ্ধরেখা স্থির হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া এমন একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে, যাতে রাশিয়া আক্রমণ থামাবে বিনিময়ে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার শর্তে যা ইউক্রেনের রাজনীতিতে বিতর্কিত বিষয়।

জেলেনস্কি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন। ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প-পুতিন বৈঠক আগামী সপ্তাহের শেষে হতে পারে। সম্ভাব্য স্থান হিসেবে সুইজারল্যান্ড, রোম, হাঙ্গেরি ও সংযুক্ত আরব আমিরাতের নাম এসেছে। তবে সুইজারল্যান্ড ও ইতালি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য, যেখানে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। হাঙ্গেরি এ বছর আদালত থেকে সরে যাওয়ার পরিকল্পনা জানিয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, পুতিনের আগে জেলেনস্কির সঙ্গে দেখা করার দরকার নেই। পুতিন জানিয়েছেন, তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত নন, যদিও ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি চলছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, জেলেনস্কির সঙ্গে বৈঠক সম্ভব হলেও শর্ত তৈরি করতে হবে, যা এখনো হয়নি। মার্কিন দূত স্টিভ উইটকফ তিন পক্ষের বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ক্রেমলিন তা উপেক্ষা করে ট্রাম্প-পুতিন বৈঠকের প্রস্তুতিতে মনোযোগ দিয়েছে।

সম্ভাব্য বৈঠকের স্থান নির্ধারণ হয়নি, তবে পুতিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে সম্ভাব্য ভেন্যু হিসেবে উল্লেখ করেছেন। গত ৪৮ ঘণ্টায় হোয়াইট হাউস বৈঠক নিয়ে ভিন্নমুখী বক্তব্য দিয়েছে।

গত মাসে ট্রাম্প পুতিনকে যুদ্ধবিরতির আলটিমেটাম দিয়েছিলেন, না হলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দেন। যদিও একই সময়ে তিনি ভারতের ওপর রুশ তেল কেনায় শুল্ক বাড়িয়েছেন।

যুদ্ধের তৃতীয় বছরে পুতিনের ধারাবাহিক হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেন, "পুতিন দিনে ভালো কথা বলে, রাতে বোমা ফেলে।"

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / রাশিয়া ইউক্রেন যুদ্ধ / যুদ্ধবিরতি আলোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
    দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?
  • ছবি: সংগৃহীত
    ১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী
  • কোলাজ: টিবিএস
    জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত করা হচ্ছে হাসপাতাল
  • ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যে কারণে আবারও লড়তে পারেন উত্তর কোরিয়ার সেনারা
  • যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফিকে বৈধতা দেওয়ার পরিকল্পনা ইউক্রেনের
  • ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা করতে মস্কো পৌঁছালেন মার্কিন দূত উইটকফ ও কুশনার
  • ইউক্রেনকে দেওয়া সহায়তার সমস্ত অর্থ ইউরোপীয়দের কাছ থেকে আদায় করব: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ক্রিস্টা গেইল পাইক। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও বাঁচলেন ক্রিস্টা পাইক: মৃত্যুদণ্ড কি স্থগিত, নাকি বাস্তবায়ন করবে টেনেসি?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৪ বছরে মাত্র ২৭৪ মৌজায় জরিপ; ৫৮,৫৯০ মৌজায় ডিজিটাল ভূমি জরিপ শেষ হতে লাগতে পারে কয়েক শতাব্দী

4
কোলাজ: টিবিএস
অর্থনীতি

জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

5
ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য বিদেশি অপারেটরকে দিতে নীতিগত অনুমোদন

6
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net