Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
২০২৪ সালে জাপানে জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা ৯ লাখ বেশি, রেকর্ড জনসংখ্যা কমেছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 August, 2025, 12:25 pm
Last modified: 08 August, 2025, 12:30 pm

Related News

  • টানা চতুর্থ বছরের মতো কমল চীনের জনসংখ্যা
  • ২০৫০ সালে যেভাবে সংকুচিত হবে জাপানের সমাজ
  • মাদক, আত্মহত্যা, রোগব্যাধিতে বাড়ছে বিশ্বজুড়ে তরুণদের মৃত্যুহার: গবেষণা
  • অভিবাসন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে জাপানে বিদেশি বাবা-মায়ের ঘরে রেকর্ড সংখ্যক শিশুর জন্ম
  • বিশ্বজুড়ে কমছে জন্মহার; তবে আতঙ্কের কিছু নেই

২০২৪ সালে জাপানে জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা ৯ লাখ বেশি, রেকর্ড জনসংখ্যা কমেছে

২০২৪ সালে জাপানের নাগরিক সংখ্যা ৯ লাখ ৮ হাজার ৫৭৪ জন কমেছে।
টিবিএস ডেস্ক
08 August, 2025, 12:25 pm
Last modified: 08 August, 2025, 12:30 pm
ছবি: পিক্সটা

২০২৪ সালে জাপানে জন্মের তুলনায় প্রায় ৯ লাখ বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৯৬৮ সালে সরকারি জরিপ শুরুর পর এটিই বার্ষিক জনসংখ্যা হ্রাসের সর্বোচ্চ রেকর্ড। খবর বিবিসি'র।

দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এই সংকটকে বর্ণনা করেছেন 'নীরব জরুরি অবস্থা' হিসেবে। দেশের ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীকে দায়ী করে তিনি ঘোষণা দিয়েছেন, শিশুদের জন্য বিনামূল্যে দেখাশোনার ব্যবস্থা ও আরও নমনীয় কর্মঘণ্টাসহ পরিবারবান্ধব নীতিমালা গ্রহণ করা হবে।

তবে জাপানে নারীদের মধ্যে দীর্ঘদিন ধরে যে জন্মহার কমে এসেছে, তা পাল্টাতে সরকারের নেওয়া নানা উদ্যোগ এখনো আশানুরূপ ফল দিচ্ছে না।

জাপানের অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয় বুধবার যে সর্বশেষ তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা গেছে—২০২৪ সালে জাপানের নাগরিক সংখ্যা ৯ লাখ ৮ হাজার ৫৭৪ জন কমেছে।

ওই বছর দেশে মাত্র ৬ লাখ ৮৬ হাজার ৬১টি শিশুর জন্ম হয়েছে—১৮৯৯ সালে এই হিসাব রাখার শুরু থেকে যা সবচেয়ে কম। অপরদিকে, মৃত্যুর সংখ্যা প্রায় ১৬ লাখ। অর্থাৎ, প্রতি ১টি শিশুর জন্মের বিপরীতে মারা গেছেন ২ জনেরও বেশি।

টানা ১৬ বছর ধরে দেশটিতে জনসংখ্যা কমছে। এর ফলে পেনশন ও স্বাস্থ্যসেবা খাতে বাড়ছে বড় ধরনের চাপ।

চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী, জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা বেড়ে রেকর্ড ৩৬ লাখে দাঁড়িয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ।

যদিও সরকার বিদেশি শ্রমিকদের ব্যাপারে কিছুটা নমনীয়তা দেখাচ্ছে, তবুও অভিবাসন ইস্যুতে এখনো সংরক্ষণশীল অবস্থান বজায় রয়েছে। 'ডিজিটাল নোম্যাড ভিসা' চালু এবং দক্ষতা বৃদ্ধির কিছু উদ্যোগ নেওয়া হলেও, বিষয়টি রাজনৈতিকভাবে এখনো স্পর্শকাতর।

২০২৩ সালের তুলনায় ২০২৫ সালের শুরুতে জাপানের মোট জনসংখ্যা ০.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে আনুমানিক ১২ কোটি ৪৩ লাখে।

বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, জাপানে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা এখন মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ—যা বিশ্বের মধ্যে মোনাকোর পর দ্বিতীয় সর্বোচ্চ।

অন্যদিকে, কর্মক্ষম ১৫ থেকে ৬৪ বছর বয়সী জনগোষ্ঠীর হার নেমে এসেছে প্রায় ৬০ শতাংশে।

এদিকে, দেশের বহু শহর ও গ্রাম ক্রমেই জনশূন্য হয়ে পড়ছে। সরকারি তথ্য বলছে, গত দুই দশকে প্রায় ৪০ লাখ বাড়ি পরিত্যক্ত হয়ে গেছে।

জন্মহার বাড়াতে সরকার দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রণোদনা চালু রেখেছে। এর মধ্যে রয়েছে বাড়িভাড়ার ভর্তুকি, বেতনসহ পিতামাতার ছুটির সুযোগসহ আরও নানা সুবিধা। তবুও বেশ কিছু গভীর সামাজিক ও অর্থনৈতিক বাধা এখনো রয়ে গেছে।

জীবনযাত্রার উচ্চ খরচ, মজুরি স্থবিরতা এবং কঠোর কর্মসংস্কৃতি তরুণ-তরুণীদের অনেককেই পরিবার শুরু করার ক্ষেত্রে নিরুৎসাহিত করছে। বিশেষ করে নারীরা পড়ছেন কঠিন পরিস্থিতিতে—কারণ পুরোনো সামাজিক রীতিনীতির কারণে অধিকাংশ সময় সন্তান পালনের চাপ তাদের একাই সামলাতে হয়।

১৯৭০-এর দশক থেকেই জাপানে নারীদের গড় সন্তান জন্মের হার কম। বিশেষজ্ঞদের মতে, এখন বড় ধরনের পরিবর্তন এলেও তার ফল মিলতে সময় লাগবে আরও বহু বছর।

Related Topics

টপ নিউজ

জাপানের জন্মহার / জন্মহারের পতন / জনসংখ্যা হ্রাস / মৃত্যুহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • টানা চতুর্থ বছরের মতো কমল চীনের জনসংখ্যা
  • ২০৫০ সালে যেভাবে সংকুচিত হবে জাপানের সমাজ
  • মাদক, আত্মহত্যা, রোগব্যাধিতে বাড়ছে বিশ্বজুড়ে তরুণদের মৃত্যুহার: গবেষণা
  • অভিবাসন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে জাপানে বিদেশি বাবা-মায়ের ঘরে রেকর্ড সংখ্যক শিশুর জন্ম
  • বিশ্বজুড়ে কমছে জন্মহার; তবে আতঙ্কের কিছু নেই

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net