Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
পাল্টাপাল্টি শুল্ক-বিরোধ এড়াতে স্টকহোমে যুক্তরাষ্ট্র-চীনের দ্বিতীয় দিনের বৈঠক

আন্তর্জাতিক

রয়টার্স
29 July, 2025, 08:35 pm
Last modified: 29 July, 2025, 08:43 pm

Related News

  • চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • বিবিসির বিশ্লেষণ: এক দশক পর আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী চীনে ফিরলেন ট্রাম্প
  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে সক্রিয় যুক্তরাষ্ট্র, আনছে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব: রয়টার্সের প্রতিবেদন 
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পাল্টা শুল্ক চুক্তি সই আজ

পাল্টাপাল্টি শুল্ক-বিরোধ এড়াতে স্টকহোমে যুক্তরাষ্ট্র-চীনের দ্বিতীয় দিনের বৈঠক

এর আগে গতকাল সোমবারও দুই দেশের প্রতিনিধিরা পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন।
রয়টার্স
29 July, 2025, 08:35 pm
Last modified: 29 July, 2025, 08:43 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ থেকে সরে আসতে এবং দীর্ঘদিনের অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সুইডেনের রাজধানীতে দ্বিতীয় দিনের আলোচনা শুরু করেছেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রীর দপ্তর 'রোজেনবাদ'- এ বৈঠক করছেন তাঁরা।

এই বৈঠকগুলো থেকে তাৎক্ষণিকভাবে বড় কোনো সাফল্যের আশা করা না হলেও, উভয়পক্ষই গত মে মাসের মাঝামাঝি সময়ে স্বাক্ষরিত শুল্ক চুক্তি আরও ৯০ দিন বাড়াতে রাজী হতে পারে। এটি চলতি বছরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি সম্ভাব্য বৈঠকের পথও প্রশস্ত করতে পারে। যদিও সেই বৈঠকের জন্য তাঁর প্রশাসন বাড়তি প্রচেষ্টা করছে আজকেই সেকথা অস্বীকার করেছেন ট্রাম্প।

এর আগে গতকাল সোমবার স্টকহোমের কেন্দ্রে রোজেনবাদে দুই দেশের প্রতিনিধিরা পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন।

মঙ্গলবার সকালে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে একটি পৃথক বৈঠক করেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এরপর তিনি চীনের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য রোজেনবাদে পৌঁছান। চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেংও সভাস্থলে আসেন।

এর আগে প্রথম দিনের আলোচনার পর কোনো পক্ষই কোনো বিবৃতি দেয়নি।

চীনের জন্য আগামী ১২ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি টেকসই শুল্ক চুক্তিতে পৌঁছানো অত্যন্ত জরুরি, নইলে দুই দেশের মধ্যে আবারও একে-অপরের বিরুদ্ধে তিন অংকের হারে শুল্ক আরোপে ফিরবে। এটি তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যে কার্যত একপ্রকার নিষেধাজ্ঞা হয়ে উঠবে, যার ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।

এর আগে মে ও জুন মাসে চীন-যুক্তরাষ্ট্র কিছু বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছালেও— পূর্ণাঙ্গ কোনো চুক্তি এখনও হয়নি। নতুন করে আলোচনার মধ্যেই ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি করেছেন। ফলে ১৫ শতাংশ শুল্ক দিয়ে বেশিরভাগ ইউরোপীয় পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে। একইভাবে জাপানের সঙ্গেও চুক্তি হয়েছে ওয়াশিংটনের। বৃহৎ অর্থনীতির মধ্যে এখন চীনই বাকি। বেইজিং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীও।

ফিন্যান্সিয়াল টাইমস সোমবার জানিয়েছে, চীনের সঙ্গে আলোচনায় বিঘ্ন না ঘটাতে যুক্তরাষ্ট্র দেশটিতে প্রযুক্তি রপ্তানিতে দেওয়া বেশকিছু বিধিনিষেধ সাময়িকভাবে স্থগিত রেখেছে, যাতে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে সম্ভাব্য বৈঠকের পথে অগ্রসর হতে পারেন।

তবে আজই ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ লিখেছেন, "এটি সঠিক নয়, আমি কোনো বৈঠকের চেষ্টা করছি না! আমি চীন যেতে পারি, তবে শুধুমাত্র প্রেসিডেন্ট শি'র আমন্ত্রণে—যা ইতোমধ্যেই জানানো হয়েছে। অন্যথায়, আমার কোনো আগ্রহ নেই!"

Related Topics

টপ নিউজ

চীন-যুক্তরাষ্ট্র / পাল্টাপাল্টি শুল্ক / বাণিজ্য আলোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • বিবিসির বিশ্লেষণ: এক দশক পর আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী চীনে ফিরলেন ট্রাম্প
  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে সক্রিয় যুক্তরাষ্ট্র, আনছে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব: রয়টার্সের প্রতিবেদন 
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পাল্টা শুল্ক চুক্তি সই আজ

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net