Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ট্রাম্পের দাবি তিনি ছবি আঁকেন না, তবে নিলামে মিলেছে তার স্বাক্ষরিত স্কেচ

আন্তর্জাতিক

রয়টার্স
20 July, 2025, 12:05 pm
Last modified: 20 July, 2025, 12:07 pm

Related News

  • শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?

ট্রাম্পের দাবি তিনি ছবি আঁকেন না, তবে নিলামে মিলেছে তার স্বাক্ষরিত স্কেচ

ওয়াল স্ট্রিট জার্নাল এর একটি প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টিনের জন্মদিন উপলক্ষে তৈরি একটি কার্ডে একটি যৌন ইঙ্গিতপূর্ণ আঁকা ছবির নিচে ট্রাম্পের সাক্ষর ছিল।
রয়টার্স
20 July, 2025, 12:05 pm
Last modified: 20 July, 2025, 12:07 pm
ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত ২০০৪ সালের নিউইয়র্ক শহরের স্কাইলাইন আঁকা একটি চিত্র। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তিনি ছবি আঁকেন না। তবে গেল শুক্রবার নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের নামে স্বাক্ষরিত বেশ কিছু স্কেচ নিলামে বিক্রি হয়েছে—এর অনেকগুলোই তার নিউইয়র্কে রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে কাজ করার সময়কার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের নামে স্বাক্ষরিত এই ছবিগুলো কালো মার্কার পেন দিয়ে আঁকা সাদামাটা শহরের দৃশ্য বা স্থাপনার স্কেচ। ২০০০-এর দশকের শুরুতে এসব চিত্র কয়েকটি দাতব্য সংস্থায় দান করা হয়েছিল। পরে নিলামে এসব স্কেচ হাজার হাজার ডলারে বিক্রি হয়েছে।

'আমি ছবি আঁকি না'—এই মন্তব্য করে চলতি সপ্তাহে ট্রুথ সোশালে একটি পোস্ট দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল এর একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেই তিনি এই দাবি করেন। 

ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ২০০৩ সালে যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টিনকে জন্মদিন উপলক্ষে একটি কার্ডে ট্রাম্পের স্বাক্ষরের সাথে একটি যৌন ইঙ্গিতপূর্ণ আঁকা ছবি ছিল।

প্রতিবেদনের জেরে শুক্রবার ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন। মামলায় ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে কমপক্ষে ১০ বিলিয়ন ডলার।

তবে ট্রাম্প নিজেই ২০০৮ সালে প্রকাশিত 'ট্রাম্প নেভার গিভ আপ: হাউ আই টার্নড মাই বিগেস্ট চ্যালেঞ্জেস ইন্টু সাকসেস' বইয়ে তার শিল্পকর্মের কথা স্বীকার করেছেন। বইটিতে তিনি লিখেন, 'কিছু বিষয় আঁকতে আমার কয়েক মিনিট সময় লাগে। আমি সাধারণত উঁচু ভবনের দৃশ্য আঁকি এবং তাতে স্বাক্ষর করি। তবে এর মাধ্যমে নিউইয়র্কের ক্ষুধার্ত মানুষদের সহায়তায় হাজার হাজার ডলার উঠেছে।'

শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন এবং সেখানে উল্লেখিত অঙ্কনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আঁকার মিল থাকার যে কোনো ইঙ্গিত সাফ প্রত্যাখ্যান করেছেন।

চিউং বলেন, 'প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, ওয়াল স্ট্রিট জার্নাল মিথ্যা খবর ছেপেছে এবং তিনি ওই প্রতিবেদনে বর্ণিত ধরনের কিছু কখনও আঁকেন না।'

তিনি আরও বলেন, 'নিউইয়র্ক টাইমস মিথ্যা ও মানহানিকর দাবি করছে। তারা যেভাবে ভুলভাবে তুলনা টানছে, তা প্রমাণ করে—এই গণমাধ্যম জনগণের শত্রু।'

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / ডোনাল্ড ট্রাম্প / নিউইয়র্ক টাইমস / ওয়াল স্ট্রিট জার্নাল / ট্রাম্প নেভার গিভ আপ: হাউ আই টার্নড মাই বিগেস্ট চ্যালেঞ্জেস ইন্টু সাকসেস / জেফ্রি এপস্টিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • শিগগিরই খুলবে হরমুজ প্রণালি, আমি আর আয়াতুল্লাহ মিলে নিয়ন্ত্রণ করব: ট্রাম্প
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net