Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ইসরায়েল-ভারত অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে, বিনিয়োগ সুরক্ষা চুক্তির সম্ভাবনা

আন্তর্জাতিক

রয়টার্স
10 July, 2025, 05:10 pm
Last modified: 10 July, 2025, 05:11 pm

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলা যেন যুদ্ধবিরতিকে ব্যাহত না করে সেই তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে
  • উপসাগরীয় দেশগুলোকে ‘সঠিক পক্ষে’ থাকার আহ্বান মোজতবা খামেনির
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

ইসরায়েল-ভারত অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে, বিনিয়োগ সুরক্ষা চুক্তির সম্ভাবনা

বিনিয়োগ সুরক্ষা চুক্তি হচ্ছে এমন একটি দ্বিপক্ষীয় চুক্তি, যেখানে দেশগুলো পরস্পরের মধ্যে বিনিয়োগে ঝুঁকি কমানো, অন্যায্য আচরণ থেকে সুরক্ষা এবং মূলধন ও মুনাফা স্থানান্তরের বিধিনিষেধ অপসারণের মতো বিষয়গুলোতে একমত হয়।
রয়টার্স
10 July, 2025, 05:10 pm
Last modified: 10 July, 2025, 05:11 pm
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। ফাইল ছবি: রয়টার্স/আমির কোহেন

একটি বিনিয়োগ সুরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চলেছে ভারত ও ইসরায়েল। আগামী কয়েক মাসের মধ্যেই চুক্তিটি সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার জেরুজালেমে অনুষ্ঠিত এক বৈঠকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং প্রধান অর্থনীতিবিদ শমুয়েল আব্রামজোন ভারতের ইসরায়েলস্থ রাষ্ট্রদূত জে.পি. সিংয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। কিছু অর্থনৈতিক বিষয় নিয়ে এ সময় আলোচনা করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বৈঠক শেষে স্মোটরিচ বলেন, 'ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা আমার অন্যতম লক্ষ্য।'

তিনি ভারতকে 'ইসরায়েলের প্রকৃত বন্ধু' বলেও মন্তব্য করেন।

বিনিয়োগ সুরক্ষা চুক্তি হচ্ছে এমন একটি দ্বিপক্ষীয় চুক্তি, যেখানে দেশগুলো পরস্পরের মধ্যে বিনিয়োগে ঝুঁকি কমানো, অন্যায্য আচরণ থেকে সুরক্ষা এবং মূলধন ও মুনাফা স্থানান্তরের বিধিনিষেধ অপসারণের মতো বিষয়গুলোতে একমত হয়।

ভারতের অর্থ মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ভারত ইসরায়েলের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে, বিশেষত এশীয়ায়।

কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের অগ্রগতির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ আগামী দিনে উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছেন তারা।

২০২৪ সালে ভারত-ইসরায়েল দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৪০০ কোটি ডলার।

স্মোটরিচ বলেন, 'সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা রপ্তানি ও অবকাঠামো খাতসহ অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমাদের যৌথ প্রযুক্তিগত সক্ষমতা, ভারতের বৃহৎ জনসংখ্যা এবং উভয় দেশের ভৌগোলিক কৌশলগত অবস্থান—এই সব মিলিয়ে অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে।'

Related Topics

টপ নিউজ

ভারত / ইসরায়েল / বিনিয়োগ সুরক্ষা চুক্তি / অর্থনৈতিক সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলা যেন যুদ্ধবিরতিকে ব্যাহত না করে সেই তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে
  • উপসাগরীয় দেশগুলোকে ‘সঠিক পক্ষে’ থাকার আহ্বান মোজতবা খামেনির
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net