Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
বিয়ের মাত্র ১০ দিনেই ওলট-পালট সবকিছু: দিয়েগো জোতা ও রুতে কারদোসোর মর্মান্তিক গল্প

আন্তর্জাতিক

এল পাইস
06 July, 2025, 12:45 pm
Last modified: 06 July, 2025, 12:50 pm

Related News

  • পর্তুগিজদের হাত ধরে আসা মরিচ যেভাবে বাঙালির হলো!
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ‘এটা বাংলাদেশ নয়’: পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে বিলবোর্ডে প্রার্থীর নির্বাচনি প্রচারণা
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে

বিয়ের মাত্র ১০ দিনেই ওলট-পালট সবকিছু: দিয়েগো জোতা ও রুতে কারদোসোর মর্মান্তিক গল্প

বিয়ের মাত্র ১০দিনের মাথায় নিজের জীবনের সঙ্গীকে হারান রুতে কারদোসো। গত মাসের ২২ জুন রবিবার, পোর্তোতে দিয়োগো জোতার সঙ্গে বিয়ে হয় তার।
এল পাইস
06 July, 2025, 12:45 pm
Last modified: 06 July, 2025, 12:50 pm
বিয়ের দিন স্ত্রী রুতে কারদোসোর সঙ্গে দিয়োগো জোতা। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর আগে এটিই ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেষ পোস্ট

অথচ সেদিন পুরো পর্তুগালজুড়ে আলোচনার কেন্দ্রে থাকার কথা ছিল দীর্ঘ বিলম্বের পর শুরু হওয়া দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী জোসে সক্রেটিসের বিচার কার্যক্রম। কিন্তু ঠিক সেদিনই দেশবাসীকে স্তব্ধ করে দেয় এক আকস্মিক দুর্ঘটনা।

মাত্র ২৮ বছর বয়সে স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোতা। বিয়ের মাত্র দুই সপ্তাহ পর প্রাণ হারান এই লিভারপুল ফরোয়ার্ড। 

জোতার মৃত্যুর খবরের জন্য প্রস্তুত ছিল না কেউই, বিশেষ করে সদ্যবিবাহিতা রুতে কারদোসো। বিয়ের মাত্র ১০দিনের মাথায় নিজের জীবনের সঙ্গীকে হারান তিনি। গত মাসের ২২ জুন রবিবার, পোর্তোতে দিয়োগো জোতার সঙ্গে বিয়ে হয় তার।

তারা সদ্য বিয়ে করেছিলেন ঠিকই, কিন্তু সম্পর্কটা ছিল বহু বছরের। একসঙ্গে গড়েছেন পরিবার, রয়েছে তিন সন্তানও।

তাদের গল্প শুরু হয়েছিল স্কুলজীবনে, হঠাৎ করেই। অনেক বাধা পেরিয়ে, কৈশোরের উথাল-পাথাল সময়েও সে সম্পর্ক টিকে ছিল।

পর্তুগালের উত্তরের ছোট্ট শহর গনদোমার—মাত্র ২৫ হাজার মানুষের বসবাস সেখানে। সেখানকার একটি হাইস্কুলে সহপাঠী ছিলেন দিয়োগো জোতা ও রুতে কারদোসো। 

তিন সন্তানের সাথে দিয়েগো জোতা-রুতে কারদোসো দম্পতি। ছবি: ইন্সটাগ্রাম

মাত্র ১৯ বছর বয়সে দিয়োগো জোতা ও রুতে কারদোসো একসঙ্গে মাদ্রিদে পাড়ি দেন, যেখানে জোতা শুরু করেন তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার, আতলেতিকো দে মাদ্রিদের সঙ্গে। 

তবে সেখানে খুব বেশি দিন থাকেননি। প্রাক-মৌসুম অনুশীলন শেষ হওয়ার আগেই ক্লাবটি তাকে পাঠিয়ে দেয় পোর্তোতে। ২০১৬-১৭ মৌসুমে পোর্তোর হয়ে খেলেন তিনি, করেন ৯টি গোল।

আতলেতিকো মূলত খেলোয়াড় হিসেবে নয়, আর্থিক দিক বিবেচনায় জোতাকে দলে নিয়েছিল। পরের বছর তাকে আবার ধারে পাঠানো হয় ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনে। সেখানেই বিকশিত হয় তার প্রতিভা, আর সেখান থেকেই লিভারপুলের নজরে আসেন তিনি।

লিভারপুলে ফেরার পথে দিয়োগো জোতার সঙ্গে ছিলেন তার ভাই আন্দ্রে সিলভা, যিনি নিজেও পেশাদার ফুটবলার। স্পেনের জামোরার কাছে এ-৫২ মহাসড়কে দ্রুতগতিতে চলার সময় তাদের ল্যাম্বরগিনি গাড়ির চাকা ফেটে যায় এবং মুহূর্তেই গাড়িটিতে আগুন ধরে যায়।

চিকিৎসকের পরামর্শে তারা বিমানের বদলে গাড়িতে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ, কিছুদিন আগে ফুসফুসে আঘাতজনিত একটি অস্ত্রোপচার করিয়েছিলেন জোতা। চিকিৎসা নির্দেশনায় বলা হয়েছিল, রক্তচাপের পরিবর্তনজনিত ঝুঁকি এড়াতে বিমানভ্রমণ থেকে বিরত থাকতে।

কথা ছিল, গাড়ি করে স্পেনের সান্তান্দার শহরে গিয়ে সেখান থেকে ফেরিতে ইংল্যান্ডের পোর্টসমাউথে যাবেন। সেখান থেকে আরও প্রায় ৪৩০ কিলোমিটার গাড়ি চালিয়ে লিভারপুলে ফিরে যোগ দেবেন ক্লাবের প্রাক-মৌসুম অনুশীলনে, যা শুরু হওয়ার কথা ছিল মঙ্গলবার।

কিন্তু জোতার মর্মান্তিক দুর্ঘটনা থামিয়ে দেয় সবকিছু—থেমে যায় লিভারপুলের অনুশীলনের প্রস্তুতি, জীবনসঙ্গীকে নিয়ে রুত কারদোসোর ভবিষ্যতের সব স্বপ্ন, আর চিরতরে থেমে যায় দিয়োগো জোতার জীবন। জোতার অকালপ্রয়াণ মুহূর্তেই পরিণত হয় জাতীয় শোকে।

পর্তুগালের রাষ্ট্রপতি রেবেলো দ্য সুজা আগামী শুক্রবার দেশটির সাবেক উপনিবেশ কেপ ভার্দের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সেখানে সফরে যাচ্ছেন। তবে শেষকৃত্য যদি আজ রোববার হয়, তাহলে তিনি আগেভাগেই দেশে ফিরে আসার কথা বিবেচনা করছেন, দিয়োগো জোতার প্রতি আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানাতে। 

তার ভাষায়, জোতা 'পর্তুগালকে যেসব আনন্দ ও গর্বের মুহূর্ত উপহার দিয়েছেন', সেগুলোর প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, জোতার মধ্যে এক ধরণের 'নম্রতা' ছিল, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলতো।

গনদোমার—যেখানেই দিয়োগো জোতার জন্ম, শৈশবের খেলাধুলা, আর রুত কারদোসোর সঙ্গে পরিচয়—সেই শহরে তার ও তার ভাইয়ের মৃত্যুতে একদিনের সরকারি শোক পালন ঘোষণা করা হয়েছে।

২০২২ সালে নিজ শহরের 'গনদোমার স্পোর্ট ক্লাব'-এ নিজের নামে একটি ফুটবল একাডেমি উদ্বোধন করেছিলেন জোতা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছিল তার প্রেরণাদায়ী এক উক্তি, 'আমরা কোথা থেকে আসছি তা নয়, গুরুত্বপূর্ণ হলো আমরা কোথায় যাচ্ছি।' 

Related Topics

টপ নিউজ

পর্তুগাল / দিয়েগো জোতা / রুতে কারদোসো / পর্তুগিজ ফুটবলার / লিভারপুল ফরোয়ার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • পর্তুগিজদের হাত ধরে আসা মরিচ যেভাবে বাঙালির হলো!
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ‘এটা বাংলাদেশ নয়’: পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে বিলবোর্ডে প্রার্থীর নির্বাচনি প্রচারণা
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net