Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
রোবট ঘোড়া আনল কাওয়াসাকি, চড়া যাবে ঠিক বাইকের মতো!

আন্তর্জাতিক

ফোর্বস
05 July, 2025, 04:50 pm
Last modified: 05 July, 2025, 05:04 pm

Related News

  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • সংসদ নির্বাচন: আগামীকাল রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
  • কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার বিষয়ে যা জানাল আইএসপিআর
  • বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরবাইক আনল বাজাজ, দাম কত? রেঞ্জ কত? 
  • কোন মোটরসাইকেলের দাম কমতে পারে?

রোবট ঘোড়া আনল কাওয়াসাকি, চড়া যাবে ঠিক বাইকের মতো!

প্রশ্ন উঠতেই পারে—আপনি কি কিনবেন এমন এক রোবট, যা দেখতে ঘোড়ার মতো কিন্তু একেবারে যন্ত্রচালিত? কাওয়াসাকি কিন্তু মনে করছে, ভবিষ্যতে এরই কদর বাড়বে। আর তাই দশকের শেষ নাগাদ শোরুমে আসতে পারে এই চমকপ্রদ বাহন।
ফোর্বস
05 July, 2025, 04:50 pm
Last modified: 05 July, 2025, 05:04 pm
করলিও একটি চার পায়ের চালকবাহী যান। সূত্র: কাওয়াসাকি

এটা হতেই হতো—একদিন মানুষ নিজেরাই বানাবে ঘোড়া। না হয় অন্তত এমন এক মেশিন, যেটা ঘোড়ার মতোই দৌড়াবে, আবার বাইকের মতো চড়াও যাবে। এবার সেই চেষ্টাকে বাস্তবে রূপ দিল মোটরসাইকেল জায়ান্ট কাওয়াসাকি। তারা উন্মোচন করেছে 'করলিও'—একটা চার পায়ের রোবট, যার মাঝে আছে ঘোড়ার পা আর বাইকের মতো গতিময়তা।

প্রশ্ন উঠতেই পারে—আপনি কি কিনবেন এমন এক রোবট, যা দেখতে ঘোড়ার মতো কিন্তু একেবারে যন্ত্রচালিত? কাওয়াসাকি কিন্তু মনে করছে, ভবিষ্যতে এরই কদর বাড়বে। আর তাই দশকের শেষ নাগাদ শোরুমে আসতে পারে এই চমকপ্রদ বাহন।

ঘটনার শুরু গবেষণাগারে। কাওয়াসাকির গবেষণা ও উন্নয়ন টিমে কেউ একজন হঠাৎ বলে বসেন, "একটি বাহনে যদি পা লাগিয়ে দিই?" ব্যাস, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চেনা সীমানার বাইরে গিয়ে তারা বানিয়েছেন করলিও—একটি এমন যান, যা ২০৫০ সালের চলাচলের কল্পনা একেবারে আজকের দিনে এনে ফেলেছে। প্রতিষ্ঠানটির ভাষায়, এটি এমন এক ভবিষ্যৎ বাহন, যেখানে মানুষ, প্রযুক্তি আর প্রকৃতি এক ছন্দে চলবে।

চার পায়ের চালকবাহী রোবট করলিও

জাপানের ওসাকায় এক্সপো ২০২৫-এ প্রথম উন্মোচিত হয়েছে কাওয়াসাকির এই নতুন চমক 'করলিও'। এটি একেবারে ভিন্নধরনের যান—চার পায়ের একটি চালকবাহী রোবট, যা চলে অফ-রোডে, চালিত হয় হাইড্রোজেন জ্বালানিতে।

রোবটটির বাস্তব সংস্করণ প্রদর্শিত হলেও, মূল উত্তেজনা তৈরি করেছে কাওয়াসাকির তৈরি একটি কম্পিউটার-জেনারেটেড ভিডিও। সেই ভিডিওতে করলিওকে দেখা গেছে রীতিমতো দুর্দান্তভাবে ছুটে চলতে। ঘন জঙ্গল পেরিয়ে দৌড়, খোলা মাঠে খেলাধুলা, ছোট গিরিখাতের ওপর লাফ, বরফে ঢাকা পাহাড়ি পথ পেরোনো—সব মিলিয়ে যেন এক ঝলক 'লর্ড অফ দি রিংস'-এর দৃশ্যপট!

অনেকেই বলছেন, এটি যেন বস্টন ডায়নামিক্সের বিখ্যাত কুকুর রোবট স্পট-এর ভবিষ্যত সংস্করণ, আর লুক স্কাইওয়াকার-এর স্পিডার বাইকের মতো মজার রাইড মিলিয়ে এক নতুন রোবটিক প্রাণী।

করলিওর মডেল। সূত্র: কাওয়াসাকি

এই ভিডিও ইতোমধ্যেই অনলাইনে ১১ লাখেরও বেশি বার দেখা হয়েছে, আর করলিও হয়ে উঠেছে ভবিষ্যতের চলাচলের কল্পনা নিয়ে তৈরি সবচেয়ে আকর্ষণীয় নতুন যান।

চালানোর দিক থেকে করলিও দেখতে যেমন অভিনব, চালাতে গিয়েও ঠিক তেমনই আলাদা। কাওয়াসাকি জানিয়েছে, এটি মোটরসাইকেল বা অল-টেরেইন ভেহিকেলের মতোই সাড়া দেয় চালকের ইশারায়। তবে চাকার বদলে এতে রয়েছে চারটি স্বাধীনভাবে নড়াচড়া করা পা, যেগুলোর সুইং আর্ম যেকোনো অসমান জমিনে ধাক্কা বা কাঁপুনি সহজেই সামলে নিতে পারে।

প্রতিটি পায়ে লাগানো আছে রাবারের তৈরি বিশেষ খুর, যেগুলো পিচ্ছিল না এবং বাঁদিক-ডানদিকে ভাগ করা—যাতে ঘাস, নুড়ি বা পাথুরে জমিনেও ভালোভাবে টিকতে পারে। এই চার পা চালকের শরীরকে সোজা ও সামনের দিকে রাখে, এমনকি সিঁড়ি বেয়ে ওঠার সময়ও ভারসাম্য ঠিক রাখে।

করলিওতে কিছু দারুণ ডিজাইন ব্যবহার করা হয়েছে। যেমন—স্বাধীনভাবে চলার মতো পা, হাইড্রোজেন ইঞ্জিন, আর চালকের শরীরের ভরের পরিবর্তনের সঙ্গে মিল রেখে রোবটকে চালানোর সেন্সর। স্টিরআপ (পায়ের রেস্ট) ও হ্যান্ডেলে বসানো এই সেন্সরগুলো গতি ও দিক ঠিক করে।

পিছনের পা সামনের পা থেকে আলাদা হয়ে ওপর-নিচে নড়তে পারে, ফলে হাঁটা বা দৌড়ের সময় ধাক্কা সহজে শোষণ করতে পারে।

সূত্র: কাওয়াসাকি

এর শক্তি জোগায় একটি ১৫০ সিসি হাইড্রোজেন ইঞ্জিন, যা ইলেকট্রিসিটি তৈরি করে পায়ে বসানো ড্রাইভ ইউনিটগুলো চালায়। পেছনে লাগানো হাইড্রোজেন ক্যানিস্টার থেকে জ্বালানি সরবরাহ হয়, যার ফলে পরিবেশবান্ধব, নীরব ও স্মুথ অপারেশন নিশ্চিত হয়।

আর চালকের জন্য রয়েছে জিপিএস স্ক্রিন—যা পাহাড়ি পথ বা ঢালু এলাকা চিনে রাস্তা নির্দেশ করে, সঙ্গে শরীরের ভারসাম্য আর জ্বালানি কতটুকু আছে তাও জানায়।

কাওয়াসাকি বলেছে, "চালানোর আনন্দ বজায় রেখেই যন্ত্রটি চালকের নড়াচড়া নজরে রাখে, যাতে মানুষ আর যন্ত্রের মধ্যে বোঝাপড়া ঠিক থাকে।"

অনুবাদ: নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

করলিও / মোটর সাইকেল / কৃত্রিম ঘোড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • সংসদ নির্বাচন: আগামীকাল রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
  • কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার বিষয়ে যা জানাল আইএসপিআর
  • বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরবাইক আনল বাজাজ, দাম কত? রেঞ্জ কত? 
  • কোন মোটরসাইকেলের দাম কমতে পারে?

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net