Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
কোন মোটরসাইকেলের দাম কমতে পারে?

অর্থনীতি

মাহফুজ উল্লাহ বাবু
08 June, 2024, 10:20 am
Last modified: 08 June, 2024, 10:22 am

Related News

  • জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • সংসদ নির্বাচন: আগামীকাল রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
  • নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল ৩ দিন; অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ

কোন মোটরসাইকেলের দাম কমতে পারে?

শুল্ক কমানোর ফলে জনপ্রিয় কিছু মডেলের মোটরসাইকেলের দাম ২ শতাংশ কমতে পারে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।
মাহফুজ উল্লাহ বাবু
08 June, 2024, 10:20 am
Last modified: 08 June, 2024, 10:22 am
একটি ওয়্যারহাউসে রাখা রানা মোটরসাইকেল। ফাইল ছবি: টিবিএস

আরও মূল্য সংযোজন উৎসাহিত করতে সরকার স্থানীয় কারখানায় তৈরি করা ২৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের আমদানি করা ইঞ্জিনের যন্ত্রাংশের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শুল্ক মওকুফের এ প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তবে শিল্পসংশ্লিষ্টরা বলছেন, স্থানীয়ভাবে তৈরি হলেও সব মডেলের মোটরসাইকেল এ শুল্কছাড় সুবিধা পাবে না।

তারা বলেন, এ শুল্ক সুবিধা কতটুকু পাওয়া যাবে, তা নির্ভর করবে স্থানীয় মূল্য সংযোজনের পরিমাণের ওপর।

সর্বশেষ এসআরও (স্ট্যাচ্যুটরি রেগুলেটরি অর্ডার) অনুসারে, শুল্কহ্রাস সুবিধা পেতে হলে ২৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল মডেলগুলো স্থানীয়ভাবে ক্যাটাগরি-১ হিসেবে উৎপাদন করতে হবে। ক্যাটাগরি-১ মোটরসাইকেলের ফ্রেম ও সুইং আর্ম তৈরি করতে হয় ফ্ল্যাট বা টিউব আকৃতির ইস্পাত থেকে এবং ওয়েল্ডও করতে হয় স্থানীয়ভাবে।  

বর্তমানে দেশের ক্যাটাগরি-১-এর জনপ্রিয় মোটরসাইকেল উৎপাদনকারীদের মধ্যে রয়েছে রানার, হিরো, টিভিএস, বাজাজ, হোন্ডা ও সুজুকি।

তবে এসব প্রতিষ্ঠানের সব মডেলের মোটরসাইকেল ক্যাটাগরি-১-এর অন্তর্ভুক্ত নয়। কোম্পানিগুলো বিক্রির পরিমাণ ও শুল্ক সুবিধার ওপর ভিত্তি করে স্থানীয় মূল্য সংযোজনের পরিমাণ ঠিক করে। এটি এমনভাবে করা হয়, যাতে তাদের বিনিয়োগ লাভজনক থাকে।

সাধারণত যেসব মডেল বেশি বিক্রি হয়, দেশে সেগুলোর মূল্য সংযোজন হয় সবচেয়ে বেশি। এছাড়া যতটুকু প্রণোদনা পাওয়া যায়, তার সঙ্গে সমন্বয় করেও মূল্য সংযোজন বাড়ায় কোম্পানিগুলো।

মোটরসাইকেলের ইঞ্জিন আমদানি করা হয় দুটি আকারে—পূর্ব-সংযোজিত বা কমপ্লিটলি বিল্ট ইউনিট (সিবিইউ) ইঞ্জিন এবং কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) ইঞ্জিন। সিকেডি ইঞ্জিন স্থানীয়ভাবে সংযোজিত হয়।

ক্যাটাগরি-১ মডেলের ২৫০ সিসি পর্যন্ত সিকেডি ইঞ্জিনের ওপর ৩ শতাংশ শুল্ক দিতে হবে। আর ক্যাটাগরি-১ মডেলের একই ক্ষমতার সিবিইউ ইঞ্জিন মডেলের ওপর ১০ শতাংশ শুল্ক দিতে হবে। 

অন্যদিকে ক্যাটাগরি-১ মডেলের ২৫০ সিসির বেশি সিকেডি ইঞ্জিনের ওপর ১০ শতাংশ শুল্ক দিতে হবে। আর উচ্চ ক্ষমতার ক্যাটাগরি-২ সিকেডি ইঞ্জিনের ওপর দিতে হবে ২৫ শতাংশ শুল্ক।

সাধারণত কমিউটার মোটরসাইকেলের মোট খরচের প্রায় এক-তৃতীয়াংশই হয় ইঞ্জিনের পেছনে। আর যেসব ক্যাটাগরি-১ মোটরসাইকেল উৎপাদনকারী আমদানি করা ইঞ্জিন স্থানীয়ভাবে সংযোজন করে, তাদের মোটরসাইকেলের খরচ ও দাম প্রায় ২ শতাংশ কমতে পারে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা। অবশ্য স্থানীয় মুদ্রা টাকার মান না কমলেই কেবল এ খরচ ও দাম কমবে বলে জানান তারা।

Related Topics

টপ নিউজ

মোটরসাইকেল / মোটরসাইকেলের দাম / মোটর সাইকেল / মোটরবাইক / শুল্ক ছাড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ‘কাটিং থ্রু রকস’: অস্কারে মনোনীত প্রামাণ্যচিত্রের তারকা ইরানের মোটরসাইকেল চালক ধাত্রী
  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • সংসদ নির্বাচন: আগামীকাল রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
  • নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল ৩ দিন; অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net