Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
আগামী তিন বছরে ইউরোপের বাইরে ৫ লাখ ওয়ার্ক ভিসা দেবে ইতালি

আন্তর্জাতিক

রয়টার্স
01 July, 2025, 12:45 pm
Last modified: 01 July, 2025, 12:47 pm

Related News

  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • কারাগারের চাপ কমাতে প্রায় ১৪ হাজার বন্দিকে বাড়িতে সাজা খাটতে পাঠাবে ইতালি
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপকর্মে সহযোগিতা’ করেছে ইতালি, অভিযোগ ইরানের
  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না

আগামী তিন বছরে ইউরোপের বাইরে ৫ লাখ ওয়ার্ক ভিসা দেবে ইতালি

ইতালির সরকার বলছে, দেশটিতে শ্রমিকের ঘাটতি মেটাতে এবং বৈধ পথে অভিবাসন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রয়টার্স
01 July, 2025, 12:45 pm
Last modified: 01 July, 2025, 12:47 pm
ছবি: রয়টার্স

শ্রমিক সংকট মোকাবিলায় বৈধ অভিবাসন বাড়াতে নতুন পরিকল্পনা নিয়েছে ইতালি। দেশটির সরকার সোমবার জানিয়েছে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় ৫ লাখ নতুন 'ওয়ার্ক ভিসা' দেওয়া হবে।

মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন অভিবাসীকে কাজের সুযোগ দেওয়া হবে। এরপর ধাপে ধাপে সংখ্যা বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে ইতালিতে কাজের অনুমতি দেওয়া হবে।

ইতালির সরকার বলছে, দেশটিতে শ্রমিকের ঘাটতি মেটাতে এবং বৈধ পথে অভিবাসন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদেশি শ্রমিকদের জন্য নতুন করে কর্মসংস্থানের অনুমতি দিচ্ছে ইতালি। ক্ষমতায় আসার পর এটি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দ্বিতীয় এমন উদ্যোগ। প্রায় তিন বছর আগে ডানপন্থি জোটের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি একদিকে যেমন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন, অন্যদিকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে বৈধ শ্রমিক আনার পথ খুলে দিয়েছেন।

সরকার জানিয়েছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি বিদেশিকে কাজের অনুমতি দেওয়ার পরিকল্পনা আগে থেকেই নেওয়া হয়েছে। এবার নতুন করে আরও কিছু নিয়ম চালু করা হচ্ছে যাতে বিদেশি কর্মীরা বৈধভাবে ইতালিতে কাজ করতে আসতে পারেন।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের চাহিদা এবং গত কয়েক বছরে কর্মসংস্থান অনুমতির জন্য জমা পড়া আবেদনপত্র বিশ্লেষণ করেই এই কোটা নির্ধারণ করা হয়েছে। এতে ব্যবসার প্রয়োজন মেটানো সম্ভব হবে এবং বাস্তবসম্মত একটি পরিকল্পনাও বাস্তবায়ন হবে।'

ইতালির জনসংখ্যা দিন দিন কমছে। দেশটির প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, শিশু জন্মহার কমছে। ২০২৪ সালে মৃত্যুর সংখ্যা জন্মের তুলনায় ২ লাখ ৮১ হাজার বেশি ছিল। সেই বছর দেশটির মোট জনসংখ্যা ৩৭ হাজার কমে দাঁড়ায় ৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজারে। এই পরিস্থিতি সামাল দিতে বিদেশি শ্রমিকের প্রয়োজন ক্রমেই বাড়ছে।

কৃষিখাতে কর্মী সংকট মোকাবিলায় সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষি লবি গ্রুপ কোলদিরেত্তি। তারা বলেছে, এই সিদ্ধান্ত মাঠে শ্রমিক সরবরাহ নিশ্চিত করতে এবং খাদ্য উৎপাদন ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি রোববার ইতালির দৈনিক পত্রিকা লা স্তাম্পা-কে বলেন, 'আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর জন্য বৈধ অভিবাসনের পথ চালু রাখতে সরকার নিরলসভাবে কাজ চালিয়ে যাবে।'

ইতালির একটি গবেষণা প্রতিষ্ঠান 'ওসেরভাতোরিও কন্তি পাবলিচি'-র এক বিশ্লেষণে বলা হয়েছে, দেশটিতে বর্তমানে জনসংখ্যার পতন ঠেকাতে এবং জনসংখ্যা ধরে রাখতে হলে ২০৫০ সালের মধ্যে কমপক্ষে ১ কোটি অভিবাসীকে গ্রহণ করতে হবে।

Related Topics

টপ নিউজ

ওয়ার্ক ভিসা / ইতালি / বৈধ অভিবাসন / বিদেশি কর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • কারাগারের চাপ কমাতে প্রায় ১৪ হাজার বন্দিকে বাড়িতে সাজা খাটতে পাঠাবে ইতালি
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অপকর্মে সহযোগিতা’ করেছে ইতালি, অভিযোগ ইরানের
  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net