Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
৩,২৫০ কোটি রুপিতে কলকাতার অন্যতম বড় শপিং মল সাউথ সিটি কিনে নিল মার্কিন প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন

আন্তর্জাতিক

টাইমস অভ ইন্ডিয়া; টেলিগ্রাফ ইন্ডিয়া
27 June, 2025, 10:40 am
Last modified: 27 June, 2025, 10:40 am

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি

৩,২৫০ কোটি রুপিতে কলকাতার অন্যতম বড় শপিং মল সাউথ সিটি কিনে নিল মার্কিন প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন

টাইমস অভ ইন্ডিয়া; টেলিগ্রাফ ইন্ডিয়া
27 June, 2025, 10:40 am
Last modified: 27 June, 2025, 10:40 am
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের রিয়েল এস্টেট জগতের অন্যতম বৃহৎ চুক্তির মাধ্যমে হাতবদল হলো কলকাতার সবচেয়ে বড় মলগুলোর একটি সাউথ সিটি। এটাই কলকাতায় প্রথম কোনো শপিং মলের মালিকানা বদলের ঘটনা। বিশ্বের অন্যতম বৃহৎ বিকল্প সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ৩ হাজার ২৫০ কোটি রুপিতে কিনে নিয়েছে এ মলের হোল্ডিং কোম্পানি সাউথ সিটি প্রজেক্টস।

মলের পাশাপাশি ১.১ ট্রিলিয়ন ডলারের এই আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সাউথ সিটির কলম্বো প্রজেক্ট 'আলতেয়ার'-এর অবিক্রীত অংশও কিনে নিয়েছে। তবে সাউথ সিটি স্কুল আগের প্রোমোটারদের হাতেই থাকছে।
সাউথ সিটি প্রজেক্টসের মালিকানায় ছিল ইমামি, মের্লিন গ্রুপ, সুরেকা গ্রুপ, শ্রাচি গ্রুপ, যুগল খেতাওয়াত ও জেবি গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলোর একটি কনসোর্টিয়াম।

ব্ল্যাকস্টোনের সঙ্গে হওয়া চুক্তিতে সাউথ সিটি মলের দাম  মূল্যায়ন করা হয়েছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি রুপি। বাকি ৪৫০ থেকে ৫০০ কোটি রুপি ধরা হয়েছে কলম্বো প্রজেক্টের দাম।

সাউথ সিটি মল অধিগ্রহণের মাধ্যমে ব্ল্যাকস্টোন কলকাতার মল ব্যবসায় পা রাখল। ভারতের ১৪টি শহরে প্রতিষ্ঠানটির ১৮টি মল আছে। তবে কলকাতায় এটিই তাদের প্রথম বড় কোনো রিটেইল ব্যবসায় বিনিয়োগ।

ভারতের অফিস ও হোটেল খাতে প্রতিষ্ঠানটির ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে। 

ব্ল্যাকস্টোন বিশ্বজুড়ে ৯.৬ লাখ কোটি রুপির সম্পদ ব্যবস্থাপনা করে। ভারতের অফিস ও হোটেল ব্যবসায় প্রতিষ্ঠানটি ১.৭ লাখ কোটি রুপির বিনিয়োগ রয়েছে। এই দুটি অধিগ্রহণে লেনদেন উপদেষ্টা হিসেবে কাজ করেছে বেসরকারি রিয়েল এস্টেট পরিষেবা প্রতিষ্ঠান অ্যানার্ক গ্রুপ।

ভারতে ব্ল্যাকস্টোনের রিয়েল এস্টেট অধিগ্রহণ শাখার প্রধান আশিষ মোহতা বলেন, 'ভারতে আমাদের উপস্থিতিকে আরও শক্তিশালী করতে পেরে এবং এই আইকনিক সম্পদে বিনিয়োগ করতে পেরে আমরা রোমাঞ্চিত। সাউথ সিটি মল এমন একটি জায়গা যেখানে সবাই একত্রিত হন। কেনাকাটা, খাওয়া-দাওয়া, অবসর কাটানো ও বিনোদনের জন্য এটি কলকাতার অন্যতম সেরা গন্তব্য।'

কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত সাউথ সিটি মলের গড় বার্ষিক টার্নওভার ১ হাজার ৮০০ কোটি রুপি। ১২.৫ লাখ বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত এ মলে মোট রিটেইল এলাকা ৬.৫ লাখ বর্গফুট। মলটির যাত্রা শুরু হয় ২০০৮ সালে।

সপ্তাহের সাধারণ দিনগুলোতে সাউথ সিটি মলে ৩০–৪০ হাজার এবং সাপ্তাহিক ছুটির দিনে ৭৫ হাজার ১.৫ লাখ মানুষের আনাগোনা হয়।

এ মলে শপার্স স্টপ, প্যান্টালুনস, স্পেন্সারসের মতো বড় ব্র্যান্ডসহ প্রায় ১৫০টি দোকান রয়েছে। এছাড়াও রয়েছে ছয় পর্দার আইনক্স মাল্টিপ্লেক্স এবং অত্র অঞ্চলের বৃহত্তম ফুড কোর্ট। জারা, টমি হিলফাইগার, আরমানি, ক্যালভিন ক্লেইন ও অ্যাডিডাসের মতো প্রিমিয়াম ব্র্যান্ডের পাশাপাশি রয়েছে চিলিস, মেইনল্যান্ড চায়নার মতো জনপ্রিয় রেস্তোরাঁ ও স্টারবাকসের কফি শপ।

দশ লক্ষ বর্গফুটেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত সাউথ সিটি মলের পথচলা শুরু হয় ২০০৮ সালে। এই মলটি ছিল দেশের পূর্বাঞ্চলের শীর্ষস্থানীয় কয়েকটি রিয়েল এস্টেট সংস্থার একটি যৌথ উদ্যোগ। এই কনসোর্টিয়ামের নেতৃত্বে ছিলেন কলকাতার অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট সংস্থা সুরিৎকা গ্রুপের কর্ণধার প্রদীপ সুরিৎকা, ইমামি রিয়েলটি এবং অন্যান্য বিনিয়োগকারীরা।
 

Related Topics

টপ নিউজ

কলকাতা / সাউথ সিটি মল / শপিং মল / ব্ল্যাকস্টোন / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net