Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ বৈঠকের আশা করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

আরটি
23 June, 2025, 11:25 am
Last modified: 23 June, 2025, 11:28 am

Related News

  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • আরজেএসসি ও আইবিএ'র সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, ব্যবসার প্রক্রিয়া সহজ করতে বিনিয়োগবান্ধব সেবা নিশ্চিতে গুরুত্ব
  • কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • জাতিসংঘ অধিবেশনে সম্ভবত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পারি: ট্রাম্প

পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ বৈঠকের আশা করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ায় পৌঁছানোর পর সোমবার ভোরে মস্কোয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরাকচি। তিনি বলেন, ‘বর্তমানে যেভাবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাতে জরুরি সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে।’
আরটি
23 June, 2025, 11:25 am
Last modified: 23 June, 2025, 11:28 am
১৭ এপ্রিল ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফাইল ছবি: স্পুটনিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পূর্বনির্ধারিত মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি 'গুরুত্বপূর্ণ' বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পরপরই রাশিয়া সফরে গেলেন তিনি।

এর আগে গত সপ্তাহে ইসরায়েল ইরানের ওপর হামলা চালায় এবং তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার অভিযোগ তোলে। তবে ইরানি কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেন এবং পাল্টা হামলা চালান। এরপর রোববার (২২ জুন) যুক্তরাষ্ট্র জানায়, তারা ইরানের ফোরদো, নাতাঞ্জ ও এসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর 'ব্যাপক ও নিখুঁত' হামলা চালিয়েছে।

এই হামলাগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে বিশ্বজুড়ে নিন্দা জানানো হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ–র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, হামলাগুলোতে 'পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষায় গুরুতর ক্ষতি' হয়েছে।

রাশিয়ায় পৌঁছানোর পর সোমবার (২৩ জুন) ভোরে মস্কোয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরাকচি। তিনি বলেন, 'বর্তমানে যেভাবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাতে জরুরি সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে।'

তিনি আরও বলেন, 'আঞ্চলিক পরিস্থিতি যেভাবে অস্বাভাবিক রূপ নিচ্ছে, তাতে ইরান ও রাশিয়ার মধ্যে আরও ঘনিষ্ঠ, নির্ভুল ও গুরুত্বসহকারে পরামর্শ প্রয়োজন।'

ক্রেমলিন এখনো পুতিন ও আরাকচির মধ্যে বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে পুতিন একাধিকবার বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করার অধিকার ইরানের রয়েছে।

গত সপ্তাহে সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে (এসপিআইইএফ) বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, চলমান সংকট সমাধানে এমন একটি পথ খুঁজে বের করতে হবে, যেখানে উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত হবে—একদিকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নের অধিকার রক্ষা পাবে, অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তাও সুরক্ষিত থাকবে।

আরাকচি রাশিয়াকে একটি কৌশলগত মিত্র হিসেবে বর্ণনা করে বলেন, আঞ্চলিক ইস্যুতে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ হয়ে থাকে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক পারমাণবিক আলোচনার প্রতিটি ধাপে তেহরান 'রুশ বন্ধুদের সঙ্গে নিয়মিত পরামর্শ করেছে এবং সবকিছুই তাদের সঙ্গে ভাগাভাগি করেছে'।

এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। শনিবার (২১ জুন) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে 'একটি বেপরোয়া সিদ্ধান্ত' এবং 'জাতিসংঘ সনদ ও সংশ্লিষ্ট নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন' বলে উল্লেখ করে।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্য হয়ে এই ধরনের হামলা পারমাণবিক বিপর্যয়ের কারণ হতে পারত এবং এটি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা 'অত্যন্ত বাড়িয়ে দিয়েছে'।
 

Related Topics

টপ নিউজ

ভ্লাদিমির পুতিন / আব্বাস আরাকচি / ইরান-ইসরায়েল যুদ্ধ / বৈঠক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • আরজেএসসি ও আইবিএ'র সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, ব্যবসার প্রক্রিয়া সহজ করতে বিনিয়োগবান্ধব সেবা নিশ্চিতে গুরুত্ব
  • কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • জাতিসংঘ অধিবেশনে সম্ভবত ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পারি: ট্রাম্প

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

5
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net