Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি: যা জানা দরকার

আন্তর্জাতিক

বিবিসি
22 June, 2025, 11:25 am
Last modified: 22 June, 2025, 06:00 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন
  • যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে বিশাল বিস্ফোরণ, আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি: যা জানা দরকার

পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে, বর্তমানে এই অঞ্চলে দেশটির পাঁচটি এয়ার ফোর্স এক্সপেডিশনারি উইং সক্রিয় রয়েছে।
বিবিসি
22 June, 2025, 11:25 am
Last modified: 22 June, 2025, 06:00 pm
কাতারের দোহায় আল-উদেইদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সের সি-১৭ গ্লোবমাস্টার বিমান, ৭ সেপ্টেম্বর ২০২১। ছবি: অলিভিয়ার ডুলিয়ারি/রয়টার্স (ফাইল ছবি)

আজ রোববার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় 'অত্যন্ত সফল' হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ফোরদো ধ্বংস হয়ে গেছে।

কয়েকদিন ধরে চিন্তাভাবনার পর ইসরায়েলের সঙ্গে ইরানে হামলা‍য় যোগ দেওয়ার এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। এর ফলে ইরান-ইসরায়েল সংঘাত নতুন মাত্রা পেল।

এদিকে, এই উত্তেজনার মাঝে যেকোনো সংকট মোকাবিলার জন্যে পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে।

মধ্যপ্রাচ্যে ইউএস মিলিটারি অবস্থান

বর্তমানে এই অঞ্চলে দেশটির পাঁচটি এয়ার ফোর্স এক্সপেডিশনারি উইং সক্রিয় রয়েছে—কুয়েতে দুটি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে একটি করে, আরেকটি কাতারে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা ইউনিটগুলোতে এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। 

আরেকটি উইং রয়েছে কাতারে। এর নিজস্ব আক্রমণ সক্ষমতা না থাকলেও এটি গোয়েন্দা তৎপরতা ও আকাশে জ্বালানি সরবরাহে যুক্তরাষ্ট্রের বাহিনীকে সহায়তা করে।

গত দেড় বছরে কুয়েতে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলা হয়েছে। কাতারেও একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া বাহরাইনে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর। এর পাশাপাশি, 'কার্ল ভিনসন' ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আরব সাগরে মোতায়েন রয়েছে। এতে রয়েছে নিজস্ব বিমানবাহী ইউনিট ও সহকারী যুদ্ধজাহাজ, যা ইয়েমেন উপকূল থেকে স্থলভাগে গভীরে হামলা চালাতে সক্ষম।

এর আগে, ২০২১ সালে ইরাকের কুদস বাহিনীর প্রভাবশালী জেনারেল কাশেম সোলাইমানি হত্যার বর্ষপূর্তিকে কেন্দ্র করে পারস্য উপসাগরজুড়ে উত্তেজনা বাড়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি অভিযোগ আনে।

সেসময়, মার্কিন সামরিক বাহিনী পারস্য উপসাগর ও ওমান সাগরে বোমারু বিমান পাঠানোসহ উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে উল্লেখ করে ওই চিঠিতে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি  দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি পাঠায় ইরান।

Related Topics

টপ নিউজ

গালফ / পারস্য উপসাগর / পারস্য উপসাগরীয় দেশ / যুক্তরাষ্ট্র / ইরান-ইসরায়েল / ইরান-যুক্তরাষ্ট্র / পারমাণবিক স্থাপনায় হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি: সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছে চীন
  • যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে বিশাল বিস্ফোরণ, আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
  • আলোচনার দাবি অস্বীকার ইরানের, সরবরাহ-উদ্বেগে কমেও ফের কিছুটা বাড়ল তেলের দাম
  • ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net