Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
যুক্তরাষ্ট্রকে এ সংঘর্ষে ‘টেনে আনার’ ও ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক

আন্তর্জাতিক

আল জাজিরা
14 June, 2025, 12:25 pm
Last modified: 14 June, 2025, 12:33 pm

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ

যুক্তরাষ্ট্রকে এ সংঘর্ষে ‘টেনে আনার’ ও ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক

ইসরায়েল-ইরানের মধ্যে চলমান উত্তেজনা কেবল শুরু এবং এই সংঘর্ষ আরও ‘দীর্ঘস্থায়ী ও বিস্তৃত’ হতে পারে বলে মনে করেন অস্ট্রেলিয়ার আলফ্রেড ডিকিন ইনস্টিটিউটের মিডল ইস্ট স্টাডিজ ফোরামের পরিচালক শাহরাম আকবরজাদেহ।
আল জাজিরা
14 June, 2025, 12:25 pm
Last modified: 14 June, 2025, 12:33 pm
ইসরায়েলের হামলার জবাবে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ছবি: এপি

ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে যুক্তরাষ্ট্রকে টেনে আনা এবং ইরানে সরকার পরিবর্তন ইসরায়েলের অন্যতম লক্ষ্য বলে মনে করেন অস্ট্রেলিয়ার আলফ্রেড ডিকিন ইনস্টিটিউটের মিডল ইস্ট স্টাডিজ ফোরামের পরিচালক শাহরাম আকবরজাদেহ। 

এছাড়া ইসরায়েল-ইরানের মধ্যে চলমান উত্তেজনা কেবল শুরু এবং এই সংঘর্ষ আরও 'দীর্ঘস্থায়ী ও বিস্তৃত' হতে পারে বলেও মনে করেন তিনি। 'আরও অনেক হামলা হবে' এবং ইসরায়েল ও ইরান 'দীর্ঘমেয়াদি' সংঘর্ষের জন্য প্রস্তুত হচ্ছে বলেও তিনি মত দেন।

এই বিশ্লেষক আল জাজিরাকে বলেন, এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্য 'অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং এতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ার সব রকমের সম্ভাবনা রয়েছে'।

আকবরজাদেহ আরও বলেন, 'ইসরায়েল প্রকৃতপক্ষে এই ডায়নামিকের ওপর নির্ভর করছে—সংঘর্ষ শুরু হলে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাষ্ট্রের। ফলে যুক্তরাষ্ট্র এই সংঘর্ষে টেনে আনা যাবে।'

তিনি আরও ইঙ্গিত দেন, ইসরায়েলের দীর্ঘমেয়াদি কৌশল হতে পারে ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে শাসন পরিবর্তনের লক্ষ্যে অগ্রসর হওয়া।

আকবরজাদেহকে প্রশ্ন করা হয়, ইরান পাল্টা জবাব দিয়েছে, দেশটি হিসাবনিকাশ করে এই প্রতিক্রিয়া দিয়েছে কি না। 

উত্তরে তিনি বলেন, 'আমি মনে করি, এর উত্তর হচ্ছে—হ্যাঁ; ইসরায়েল ও ইরান উভয়ই দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। আরও আক্রমণ হবে। এই মুহূর্তে ইরান মূলত "ইটের বদলে পাটকেল" ধরনের পাল্টা আঘাত করেছে, ইসরায়েল কীভাবে জবাব দেয় দেখার জন্য। তবে এটা অত্যন্ত স্পষ্ট যে, ইরান তাদের সামরিক কমান্ডার, বিজ্ঞানী, সামরিক স্থাপনা ও পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলি হামলা বরদাশত করবে না। তাই ইরানও প্রতিক্রিয়া জানাবে—এবং তা গোটা অঞ্চললের জন্য এক বিপজ্জনক মোড়। কারণ অনেক পর্যবেক্ষক ইতিমধ্যেই সতর্ক করেছেন, এই সংঘাত গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং এতে যুক্তরাষ্ট্রকেও টেনে আনতে পারে।'

আকবরজাদেহ আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু 'এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে টেনে আনার চেষ্টা করছেন', যা শেষপর্যন্ত 'ইরানে সরকার পরিবর্তনের' মতো রাজনৈতিক ফলাফল এনে দিতে পারবে।

তিনি বলেন, ইরানের জনগণের মধ্যে 'অসন্তোষ ও সরকারবিরোধী হতাশা' জমে আছে। সরকারের বিরুদ্ধে তারা বিক্ষোভও করেছে। ইসরায়েল দুদেশের মধ্যকার চলমান উত্তেজনা 'উসকে দিয়ে এমন পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, যাতে ইরানের সাধারণ জনগণের মধ্যে আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারের বিরুদ্ধে গণ-অসন্তোষ তৈরি হয়'।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ইরান / সংঘাত / যুক্তরাষ্ট্র / মধ্যপ্রাচ্যে উত্তেজনা / সরকার পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net