Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
জমজমের পানি: কূপের ইতিহাস থেকে শুরু করে আধুনিক রূপান্তর

আন্তর্জাতিক

আল জাজিরা
05 June, 2025, 10:10 pm
Last modified: 05 June, 2025, 10:23 pm

Related News

  • জমজমের পানি দিতে দেরি: ৪ জামায়াত এমপির অভিযোগের পর বিমানের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • হরমুজ ও আধুনিক বিশ্বের আলোচিত অন্যান্য নৌ অবরোধ
  • ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা
  • ‘হুলো, হিলো, হোলা’: ‘হ্যালো’ শব্দের ৬০০ বছরের পুরোনো ইতিহাস

জমজমের পানি: কূপের ইতিহাস থেকে শুরু করে আধুনিক রূপান্তর

মোট খনিজের মাত্রা হিসাব করলে, জমজমের পানিতে প্রতি লিটারে প্রায় ৮৩৫ মিলিগ্রাম খনিজ থাকে, যেখানে সৌদির রাজধানী রিয়াদের নলকূপের পানিতে তা মেলে মাত্র ৩৫০ মিলিগ্রাম।
আল জাজিরা
05 June, 2025, 10:10 pm
Last modified: 05 June, 2025, 10:23 pm
কাবাঘর থেকে জমজম কূপের দূরত্ব দেখানো হয়েছে প্রতীকী এই চিত্রে। ছবি: আল জাজিরা

চার হাজার বছরেরও বেশি সময় ধরে প্রবাহমান এক পবিত্র পানির জলাধার জমজম কূপ। পবিত্র হজ পালনকালে এই কূপের পানি পানের মাধ্যমে আত্মশুদ্ধির পরম অভিজ্ঞতা অর্জন করেন মুসলিম হজযাত্রীরা।

এ বছরের হজে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ১৮ লাখ মুসলমান সমবেত হয়েছেন সৌদি আরবের মক্কায়। পবিত্র এই ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে ৮ জুন।প্রতিটি সক্ষম মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ। আর সেই হজের অবিচ্ছেদ্য অংশ পবিত্র জমজমের পানি।

জমজম কূপের অবস্থান?

মসজিদুল হারামের মধ্যে, কাবার ঠিক পূর্বদিকে ২১ মিটার দূরে অবস্থিত জমজম কূপ। ১৯৬২ সালে সৌদি বাদশাহ সৌদ কাবা ঘর তাওয়াফের স্থান সম্প্রসারণের উদ্যোগ নেন, যাতে আরও বেশি হজযাত্রী স্থান পেতে পারেন। সেই সময় কূপের মুখ নিচে নামিয়ে ২.৭ মিটার গভীরে বেজমেন্টে নেয়া হয়।

পরে, ২০০৩ সালে বেজমেন্টের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। জমজমের পানি প্রবাহ তখন সরিয়ে নেওয়া হয় পাশের ফোয়ারা ও পানির ডিসপেন্সারে।

বর্তমানে হজযাত্রীরা মসজিদুল হারামের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ফোয়ারা ও পানির স্টেশন থেকে জমজমের পানি পান করেন।

ছবি: আল জাজিরা

জমজম কেন এত গুরুত্বপূর্ণ?

জমজম শুধু একটি কূপ নয়; বরং এটি যেন একটি স্মৃতিচিহ্ন, যার সঙ্গে জড়িয়ে আছে পবিত্র নগরী মক্কার জন্মকথা এবং নবী ইব্রাহিম (আ.), তার স্ত্রী হাজেরা (আ.) এবং সন্তান ইসমাইল (আ.)-এর গল্প।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহান আল্লাহর আদেশে ইব্রাহিম (আ.) তার স্ত্রী হাজেরা (আ.) ও শিশুপুত্র ইসমাইল (আ.)-কে নির্জন মরুভূমিতে রেখে যান। পানি ও খাবার ফুরিয়ে গেলে, হাজেরা (আ.) পানির খোঁজে মরিয়া হয়ে ছোটাছুটি করেন—সাফা ও মারওয়া নামের দুই পাহাড়ের মাঝে।

ঠিক সেই মুহূর্তে ঘটে অলৌকিক ঘটনা, ইসমাইল (আ.)-এর পায়ের কাছে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে পানির ধারা। সেই ধারাই পরবর্তীতে পরিচিত হয় 'জমজম' কূপ হিসেবে।
এই পানি শুধু তাদের প্রাণই বাঁচায়নি, বরং পরবর্তীতে এখানেই গড়ে ওঠে মক্কা নগরী, যেখানে আজ বাস করে প্রায় ২২ লাখ মানুষ।

হজ ও উমরাহ পালনকারীরা এই ঐতিহাসিক ঘটনার স্মরণে আজও 'সাঈ' নামের রীতি পালন করেন— যা হলো সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাতবার দৌঁড়ানো। এরপর তারা পান করেন জমজমের পবিত্র পানি। হাদিসে জমজমের পানিকে পবিত্র, উপকারী ও রোগ নিরাময়কারী বলে উল্লেখ করা হয়েছে।

কাবা ঘরের পাশেই জমজম কূপকে ঢেকে রাখতে নির্মিত একটি স্থাপনা। ছবিটি ১৮৮৮ সনের। ছবি: কাতার ন্যাশনাল লাইব্রেরী

জমজম শব্দের অর্থ কী?

বিশ্বাস করা হয়, জমজমের পানির ধারা বেরিয়ে আসার পর হাজেরা (আ.) পানিকে ধরে রাখার চেষ্টা করতে থাকেন যাতে পানি নষ্ট না হয়। তিনি এর চারপাশে বালু জড়ো করে ধরে রাখার চেষ্টা করেন এবং তখন তিনি চিৎকার করে বলেন 'জম জম', যার অর্থ অনেকের মতে, 'থামো! থামো!'।

এই ছোট্ট শব্দেই পরিচিত হয়ে ওঠে বিখ্যাত এই জমজম কূপ।

জমজমের পানি কোথা থেকে আসে?

জমজমের পানির উৎস পবিত্র মসজিদুল হারামের নিচে অবস্থিত একটি প্রাকৃতিক ভূগর্ভস্থ জলাধার। এই কূপটি প্রাকৃতিকভাবেই গঠিত হয়েছে বালি, পাথর ও শিলাস্তর দিয়ে, যেখানে পানি এসে জমা হয়। আশপাশের ইব্রাহিম উপত্যকা (ওয়াদি ইব্রাহিম) এবং কাছাকাছি পাহাড় থেকে বৃষ্টির পানি ধীরে ধীরে মাটির নিচে গিয়ে জমে এই ভূজলাধারে। আর এখান থেকেই উঠে আসে জমজমের পবিত্র পানি।

মূল কূপটি প্রায় ৩১ মিটার (১০১ ফুট) গভীর এবং এটি প্রথমে হাতে খনন করা হয়েছিল। কূপের ওপরের অংশ দিয়ে বালি , কাঁকর ও পাথরের ফাঁক গলে পানি প্রবেশ করে, আর নিচের অংশে পানির প্রবাহ আসে শক্ত শিলার ফাটল দিয়ে।

আগে যেখানে রশি আর বালতির মাধ্যমে পানি তুলতে হতো, এখন সেখানে আধুনিক বৈদ্যুতিক পাম্প ব্যবহার করা হয়। যদিও এখন জমজম কূপটি জনসাধারণের জন্য সরাসরি উন্মুক্ত নয়, তবে এর পানি পাওয়া যায় মসজিদের বিভিন্ন ফোয়ারা ও পানির ডিসপেন্সার থেকে।

প্রতিদিন কী পরিমাণ জমজমের পানি তোলা হয়?

জমজম কূপকে মনে করা হয় এক অলৌকিক জলধারা হিসেবে, যা প্রায় ৪,০০০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে পানির জোগান দিয়ে চলেছে। হজ ও উমরাহর আচার-অনুষ্ঠানে এই পানির কেন্দ্রীয় ভূমিকা—ইতিহাসে শত শত বছর ধরে বিশদভাবে লিপিবদ্ধ রয়েছে।

সাধারণ দিনগুলোতে জমজম কূপ থেকে উত্তোলিত পানির পরিমাণ অন্তত ৯ লাখ ৫০ হাজার লিটার, তবে হজ ও রমজানের মতো ভিড়ের মৌসুমে উত্তোলন বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ লাখ লিটার পর্যন্ত।

এই বিপুল চাহিদা মেটাতে জমজম কূপের পানির স্তর, পিএইচ (অম্ল-ক্ষার মাত্রা), তাপমাত্রা ও পরিবাহিতা রিয়েলটাইমে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ডিজিটাল সেন্সর। পাশাপাশি, ওয়াদি ইব্রাহিম জুড়ে স্থাপন করা অতিরিক্ত পর্যবেক্ষণ কূপগুলো সাহায্য করছে পুরো ভূগর্ভস্থ জলাধার বৃষ্টিপাত ও পানি ব্যবহারের প্রতিক্রিয়া বোঝার কাজে।

জমজম পানি কীভাবে সাধারণ পানির থেকে ভিন্ন?

জমজম পানি দেখতে স্বচ্ছ, গন্ধহীন হলেও এর স্বাদ একটু আলাদা কারণ এতে রয়েছে প্রাকৃতিক খনিজ উপাদান। এর পিএইচ মাত্রা ৭.৯ থেকে ৮.০ হওয়ায় এটি সাধারণ পানির চেয়ে সামান্য ক্ষারধর্মী, যা স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী।

কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, জমজম পানিতে কোনো ধরনের ক্ষতিকারক জীবাণু বা শৈবালজাতীয় উদ্ভিদের অস্তিত্ব পাওয়া যায়নি । এসব পদার্থ অন্যান্য অনেক কূপের পানিতে প্রায়ই পাওয়া যায়, যা পানির স্বাদ ও নিরাপত্তায় প্রভাব ফেলে।

এই পানিতে থাকা খনিজ উপাদানগুলো স্বাস্থ্যের জন্য নানা উপকারে আসে:

ফ্লুরাইড: দাঁতের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে। বিশেষ করে গরম আবহাওয়ায় খুব প্রয়োজনীয়।

ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম: জমজমের পানিতে এসব খনিজ উপাদান মেলে আয়নিক আকারে , যা শরীর খুব সহজে শোষণ করতে পারে।

সোডিয়াম ও পটাশিয়াম: শরীরের পানিশূন্যতা রোধ করে, স্নায়ু ও পেশি কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মোট খনিজের মাত্রা হিসাব করলে, জমজমের পানিতে প্রতি লিটারে প্রায় ৮৩৫ মিলিগ্রাম খনিজ থাকে, যেখানে সৌদির রাজধানী রিয়াদের নলকূপের পানিতে তা মেলে মাত্র ৩৫০ মিলিগ্রাম।

@জমজমের পানি বিতরণ ব্যবস্থা

সৌদি সরকার জমজমের পানিকে বাণিজ্যিক কাজে ব্যবহার বা বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ করেছে। এটি শুধু হজযাত্রীদের জন্য বিতরণ করা হয়, যাতে পানির গুরুত্ব ও পবিত্রতা অক্ষুণ্ণ থাকে।

হজ বা উমরাহ শেষে অনেক তীর্থযাত্রী ৫ লিটার বিশিষ্ট বোতল করে জমজম পানি নিজের দেশে পরিবার ও বন্ধুদের কাছে নিয়ে যান। বিমান সংস্থাগুলো সাধারণত এই পানিকে সাধারণ লাগেজের আওতায় রাখে না, তাই যাত্রীরা আলাদা ব্যাগে বা নির্দিষ্ট নিয়ম মেনে এই পানি পরিবহন করেন।

জমজম পানি সঠিকভাবে সংরক্ষণ ও বিতরণ করতে সৌদি কর্তৃপক্ষ একটি আধুনিক, বহু স্তর বিশিষ্ট ব্যবস্থাপনা তৈরি করেছে। মসজিদুল হারাম থেকে জমজম পানি বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে ৫ কিলোমিটার দক্ষিণে 'কুদাই' এলাকায় কিং আবদুল্লাহ জমজম ওয়াটার প্রকল্পে নিয়ে যাওয়া হয়। সেখানে পানি বোতলজাত করা হয়।

Related Topics

টপ নিউজ

জমজমের পানি / জমজম কূপ / ইতিহাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • জমজমের পানি দিতে দেরি: ৪ জামায়াত এমপির অভিযোগের পর বিমানের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • হরমুজ ও আধুনিক বিশ্বের আলোচিত অন্যান্য নৌ অবরোধ
  • ধারণার চেয়েও ৪০ হাজার বছর আগে শুরু হয়েছিল লেখালেখি, বলছে গবেষণা
  • ‘হুলো, হিলো, হোলা’: ‘হ্যালো’ শব্দের ৬০০ বছরের পুরোনো ইতিহাস

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net