Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
ভিয়েতনাম সফরে স্ত্রীর ‘ধাক্কা’: মাখোঁ বললেন ঝগড়া নয় মজা করছিলেন

আন্তর্জাতিক

রয়টার্স
26 May, 2025, 08:05 pm
Last modified: 26 May, 2025, 08:09 pm

Related News

  • তেল বন্দরে হুথি হামলা ঠেকাতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা
  • হিন্দু সংগঠনের সফরের সময় নারী কর্মীদের ‘লুকিয়ে ফেলে’ কড়া সমালোচনার মুখে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ
  • ফিলিস্তিনে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ঠেকাতে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ব্রিটেন, ফ্রান্স ও কানাডা

ভিয়েতনাম সফরে স্ত্রীর ‘ধাক্কা’: মাখোঁ বললেন ঝগড়া নয় মজা করছিলেন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রোববার রাতে বিমানের সিঁড়ি দিয়ে নামার আগে ব্রিজিট মাখোঁ একাধিকবার স্বামী ইমানুয়েলকে ধাক্কা দেন। এতে প্রেসিডেন্ট মাখোঁ সামান্য পিছিয়ে যান এবং নিচে থাকা ক্যামেরার দিকে হাত নাড়ান।
রয়টার্স
26 May, 2025, 08:05 pm
Last modified: 26 May, 2025, 08:09 pm
ছবি: রয়টার্স

দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের শুরুতে সোমবার (২৬ মে) ভিয়েতনামে পৌঁছানোর পর বিমান থেকে নামার আগে স্ত্রীর 'ধাক্কা'য় সামান্য পেছনে হটে যাওয়ার বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রোববার রাতে বিমানের সিঁড়ি দিয়ে নামার আগে ব্রিজিট মাখোঁ একাধিকবার স্বামী ইমানুয়েলকে ধাক্কা দেন। এতে প্রেসিডেন্ট মাখোঁ সামান্য পিছিয়ে যান এবং নিচে থাকা ক্যামেরার দিকে হাত নাড়ান।

এ সময় ব্রিজিট বিমানের কাঠামোর আড়ালে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন, ফলে তার আচরণ ও শরীরী ভাষা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। পরে এই দম্পতি একসঙ্গে সিঁড়ি দিয়ে নামলেও ব্রিজিট স্বামীর হাত ধরেননি।

ঘটনা নিয়ে হ্যানয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাখোঁ বলেন, 'ওটা কোনো ঝগড়া ছিল না, বরং আমি আমার স্ত্রীর সঙ্গে মজা করছিলাম। এটা তেমন কিছু না।'

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সপ্তাহে তার বিরুদ্ধে বিভিন্ন ভিডিও ইচ্ছাকৃতভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, ইউক্রেন সফরের সময় একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনের টেবিল থেকে তিনি একটি সাদা বস্তু সরিয়ে নিচ্ছেন। পরে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রমাণ ছাড়াই দাবি করেন, সেটি কোকেনের ব্যাগ। তবে মাখোঁ বলেন, সেটি আসলে একটি টিস্যু ছিল।

তার কার্যালয় অভিযোগ করেছে, ফ্রান্সের শত্রুরা ভুয়া খবর ছড়াতে এসব ভিডিও ব্যবহার করছে।

সোমবার সকালে এলিসি প্রাসাদের একজন কর্মকর্তা বলেন, সফরের আগে প্রেসিডেন্ট ও তার স্ত্রী একান্তে কিছুটা সময় কাটাচ্ছিলেন। তিনি বলেন, 'এটি ছিল একান্ত মুহূর্ত।'

মাখোঁর এই ভিয়েতনাম সফর প্রায় এক দশকের মধ্যে কোনো ফরাসি প্রেসিডেন্টর প্রথম সফর। সাবেক উপনিবেশ ভিয়েতনামে ফ্রান্সের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে মাখোঁর।

এদিকে, রপ্তানিনির্ভর অর্থনীতির দেশ ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় ৪৬ শতাংশ শুল্ক এড়াতে কিছু ছাড় দিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের আশঙ্কা, ভিয়েতনাম যদি আরও বেশি মার্কিন পণ্য কিনতে চায়, তবে ইউরোপীয় পণ্যের ক্ষতি হতে পারে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেও দুই দিন পর কিছুটা নমনীয় হন। পরে ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে আলোচনার জন্য ৯ জুলাইয়ের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়।
 
Related Topics

টপ নিউজ

ইমানুয়েল মাখোঁ / ফরাসি প্রেসিডেন্ট / ভিয়েতনাম / ফ্রান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • তেল বন্দরে হুথি হামলা ঠেকাতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা
  • হিন্দু সংগঠনের সফরের সময় নারী কর্মীদের ‘লুকিয়ে ফেলে’ কড়া সমালোচনার মুখে আইফেল টাওয়ার কর্তৃপক্ষ
  • ফিলিস্তিনে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ঠেকাতে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ব্রিটেন, ফ্রান্স ও কানাডা

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net