Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিলো ভারত

আন্তর্জাতিক

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, সিএনবিসি
13 February, 2026, 11:55 am
Last modified: 13 February, 2026, 11:59 am

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও গ্যাস সংকট, বন্ধের মুখে হাজারো হোটেল-রেস্তোরাঁ
  • জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন
  • ইরান যুদ্ধ: শোধনাগারগুলোকে এলপিজি উৎপাদন সর্বোচ্চ করার নির্দেশ দিল ভারত
  • ভারতকে রুশ তেল কিনতে ৩০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিলো ভারত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সফরের ঠিক আগে প্রায় ৩ হাজার ৯৭০ কোটি ডলারের বিশাল এক প্রতিরক্ষা ব্যয় প্যাকেজ অনুমোদন করেছে ভারত। এর আওতায় সশস্ত্র বাহিনীর তিন শাখার জন্যই একাধিক সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, সিএনবিসি
13 February, 2026, 11:55 am
Last modified: 13 February, 2026, 11:59 am
ছবি: এএফপি

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ভারত সফরের ঠিক আগেই ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার দেশটির ইতিহাসের অন্যতম বড় এই সমরাস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়।

সব মিলিয়ে ৩ লাখ ৬০ হাজার কোটি রুপির (৩ হাজার ৯৭০ কোটি ডলার) বিশাল এক প্রতিরক্ষা ব্যয় প্যাকেজ অনুমোদন করেছে নয়াদিল্লি। এর আওতায় সশস্ত্র বাহিনীর তিন শাখার জন্যই একাধিক সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ঠিক কয়টি বিমান কেনা হচ্ছে, তা নির্দিষ্ট করে না জানালেও ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে সায় দিয়েছে ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)। 

এর মধ্যে ১৮টি সরাসরি ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের কাছ থেকে আসবে। বাকি ৯৬টি তৈরি হবে ভারতের মাটিতেই।

এই বিশাল প্যাকেজের তালিকায় নৌবাহিনীর জন্য বোয়িং পি৮আই পোসেইডন নজরদারি বিমান ও স্থলবাহিনীর জন্য অ্যান্টি-ট্যাংক মাইন রয়েছে। এ ছাড়া সোভিয়েত আমলের টি-৭২ ট্যাংক ও বিএমপি-২ সাজোয়া যানগুলোকে আধুনিকায়নের উদ্যোগও এই প্যাকেজের অন্তর্ভুক্ত।

ভারতের বিমানবাহিনীতে যুদ্ধবিমানের ঘাটতি পূরণে নতুন এই বিমানগুলো বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের একটি সংসদীয় প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিমানবাহিনীর জন্য কমপক্ষে ৪২টি স্কোয়াড্রন প্রয়োজন হলেও বর্তমানে তাদের হাতে আছে মাত্র ২৯টি। 

গত বছরের সেপ্টেম্বরে স্নায়ুযুদ্ধকালীন মিগ-২১ যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন অবসরে পাঠায় ভারত। আগামী বছরগুলোতে আরও কিছু বিমান অবসরে যাবে।

এর আগে গত এপ্রিলে নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-মেরিন যুদ্ধবিমান কেনার আদেশ দিয়েছিল ভারত। দাসো জানিয়েছে, ফ্রান্সের বাইরে ভারতই প্রথম দেশ যারা এই বিশেষ সংস্করণটি ব্যবহার করতে যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমানবাহিনী রাফাল ব্যবহার করেছিল। তখন পাকিস্তানের চীনা জে-১০সি যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে অন্তত একটি রাফাল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।

আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফরে থাকবেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা 'ইন্ডিয়া–ফ্রান্স ইয়ার অব ইনোভেশন' উদ্বোধন করবেন এবং নয়াদিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেবেন।

দুই নেতা 'ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ'–এর উদ্বোধন করবেন এবং নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলনে (এআই ইমপ্যাক্ট সামিট) যোগ দেবেন। এ ছাড়া ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও দুই নেতার আলোচনার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

ভারত / মাখোঁ / ফরাসি প্রেসিডেন্ট / রাফাল যুদ্ধবিমান / প্রতিরক্ষা বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার
  • ইরান যুদ্ধের প্রভাবে ভারতেও গ্যাস সংকট, বন্ধের মুখে হাজারো হোটেল-রেস্তোরাঁ
  • জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন
  • ইরান যুদ্ধ: শোধনাগারগুলোকে এলপিজি উৎপাদন সর্বোচ্চ করার নির্দেশ দিল ভারত
  • ভারতকে রুশ তেল কিনতে ৩০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net