Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
ভারতের বিরুদ্ধে পাকিস্তান কেন এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
08 May, 2025, 11:00 am
Last modified: 08 May, 2025, 10:59 am

Related News

  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে ইরান: পাকিস্তানি সূত্র
  • শান্তি আলোচনা আয়োজনে জোর প্রস্তুতি পাকিস্তানের: প্রতিনিধি পাঠাচ্ছে ওয়াশিংটন, এখনও সিদ্ধান্ত নেয়নি ইরান
  • নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান

ভারতের বিরুদ্ধে পাকিস্তান কেন এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না

পাকিস্তানের হাতে যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ৭৫টি এফ-১৬ আছে। কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে না দেশটি।
টিবিএস রিপোর্ট
08 May, 2025, 11:00 am
Last modified: 08 May, 2025, 10:59 am
ছবি: সংগৃহীত

পাকিস্তান যখন পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল, তখনই বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে উঠল।

অনেকের কাছেই এটি ছিল পাকিস্তানের জয়। তবে এই সংঘাত আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা রয়ে গেছে।

দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান 'এক্স'-এ লেখেন: 'পাকিস্তানে ভারতের হামলার ব্যাপ্তি ২০১৯ সালের তুলনায় অনেক বড়। পাকিস্তানের পাল্টা জবাবও—যেখানে একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার খবর মিলেছে—সেই বছরের মাত্রাকে ছাড়িয়ে গেছে। তাদের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই ২০১৯ সালের সংকটের তুলনায় অনেক ওপরে উঠে।'

যুদ্ধ যেদিকেই গড়াক না কেন, ধারণা করা হচ্ছে তাতে আকাশ প্রতিরক্ষা শক্তি বড় ভূমিকা রাখতে পারে। 

ভারতের হাতে রয়েছে প্রায় ৬৮০টির বেশি যুদ্ধবিমান।

অন্যদিকে পাকিস্তানের যুদ্ধবিমানের সংখ্যা প্রায় ৪১০টির বেশি। তবে সেখানে কিছু জটিলতা রয়েছে।

পাকিস্তানের মোট যুদ্ধবিমানের মধ্যে প্রায় ৭৫টি হলো এফ-১৬। এগুলো কেনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে।

তবে ভারতের বিরুদ্ধে এই যুদ্ধবিমানগুলো ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ, 'এন্ড-ইউজার চুক্তি' ও ভূরাজনৈতিক উদ্বেগ।

পাকিস্তানকে যুক্তরাষ্ট্র এসব এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছে মূলত সন্ত্রাসবিরোধী অভিযানে ব্যবহারের জন্য (বিশেষ করে আফগানিস্তানের প্রেক্ষাপটে)—অন্য কোনো রাষ্ট্র, বিশেষত ভারতের বিরুদ্ধে প্রচলিত যুদ্ধের জন্য নয়।

এই শর্ত ভঙ্গ করলে খুচরা যন্ত্রাংশ সরবরাহ ও রক্ষণাবেক্ষণ চুক্তি বাধিল, এমনকি নিষেধাজ্ঞার মুখেও পড়ার সম্ভাবনা রয়েছে। 

২০১৯ সালে অভিযোগ উঠেছিল, কাশ্মীরে ভারতীয় সামরিক স্থাপনায় হামলার জন্য এফ-১৬ ব্যবহার করেছে পাকিস্তান। 

সে সময় যুক্তরাষ্ট্র অবশ্য নীরবে বিষয়টি মীমাংসা করেছিল।

তবে জর্জ ডব্লিউ বুশের শাসনামলে পাকিস্তান ডেস্কে দায়িত্ব পালন করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন সাবেক কর্মকর্তা দ্য প্রিন্টকে বলেন, 'এ বিষয়ে যুক্তরাষ্ট্র খুব বেশি কিছু করতে পারবে না। কারণ এন্ড-ইউজার চুক্তির বিধান মেনে চলা আইনিভাবে বাধ্যতামূলক নয়।'

তবু পাকিস্তান এই যুদ্ধবিমান ব্যবহারের ঝুঁকি নেবে কি না, তা বলা কঠিন। চূড়ান্ত প্রয়োজন না হলে ব্যবহারের সম্ভাবনা খুব কম।

তবে পাকিস্তানের হাতে আরেকটি শক্তিশালী বিকল্প রয়েছে—চীনে তৈরি জে-১০সি ভিগোরাস ড্রাগন।

গতি, পাল্লা, রাডার ও ক্ষেপণাস্ত্র সক্ষমতায় এই যুদ্ধবিমান অন্যান্য বিমানের চেয়ে অনেক এগিয়ে।

এই যুদ্ধবিমানে পিএল-১৪ নামক অত্যাধুনিক দূরপাল্লার চীনা এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রও রয়েছে। 

ভারতের বহুল আলোচিত রাফাল জেট মোকাবিলায় এগুলোকেই সবচেয়ে কার্যকর প্রতিরোধ হিসেবে ধরা হচ্ছে।

বর্তমানে পাকিস্তানের কাছে প্রায় ২৫ থেকে ৩০টি জে-১০সি আছে বলে জানা গেছে।

এছাড়াও পাকিস্তানের হাতে আছে জেএফ-১৭ ব্লক থ্রি—পাকিস্তানের নিজস্ব অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান। 

সবমিলিয়ে, পুরনো এফ-১৬ হয়তো এই যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নাও রাখতে পারে।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান সংঘাত / পাকিস্তান / এফ-১৬ / ভারত-পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে ইরান: পাকিস্তানি সূত্র
  • শান্তি আলোচনা আয়োজনে জোর প্রস্তুতি পাকিস্তানের: প্রতিনিধি পাঠাচ্ছে ওয়াশিংটন, এখনও সিদ্ধান্ত নেয়নি ইরান
  • নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net