Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
যে ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান: আছে রাফাল, সুখোই

আন্তর্জাতিক

দ্য নিউইয়র্ক টাইমস
08 May, 2025, 10:25 am
Last modified: 08 May, 2025, 10:41 am

Related News

  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন ‘এফ-৩৫বি’ স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত, ইজেক্ট করে বাঁচলেন পাইলট 
  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন
  • পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ
  • মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, স্টেডিয়াম পাহারা দেবে যুদ্ধবিমান ও স্নাইপার
  • ইরানের জন্য রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত: চলতি বছরেই সরবরাহের সম্ভাবনা

যে ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান: আছে রাফাল, সুখোই

দ্য নিউইয়র্ক টাইমস
08 May, 2025, 10:25 am
Last modified: 08 May, 2025, 10:41 am
ছবি: রয়টার্স

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর প্রতিশোধমূলক অভিযানে পাকিস্তানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে ভারত। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

পাল্টা আক্রমণের কথা জানিয়েছে পাকিস্তানও। তাদের দাবি তারা ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতের পক্ষ থেকে বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করা হয়নি– ফলে এই বক্তব্য নিয়ে বেশ অস্পষ্টতা তৈরি হয়েছে।

ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে স্থানীয় গণমাধ্যম ও পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, ভারত সীমান্তের ভেতরেই দুই বা তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পড়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, তারা পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। এসবের মধ্যে রয়েছে—তিনটি রাফায়েল, একটি মিগ-২৯, একটি সুখোই এসইউ-৩০ যুদ্ধবিমান এবং একটি হেরন ড্রোন।

তবে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এসব দাবি তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবালসিকিউরিটি অর্গানাইজেশন-এর পরিচালক জন পাইক বলেন, এসব বিমান ও ড্রোন মাটিভিত্তিক বা আকাশভিত্তিক ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়ে থাকতে পারে। তিনি বলেন, 'পাকিস্তানের কাছে এই দুই ধরনের অস্ত্রই আছে।'

এখানে পাকিস্তান সেনাবাহিনীর দাবি অনুযায়ী ভূপাতিত বিমানগুলো সম্পর্কে কিছু তথ্য:

ফ্রান্সের তৈরি রাফাল ফাইটার জেট। ছবি: রয়টার্স

রাফাল

ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন নির্মিত এই যন্ত্রটি একটি দুই ইঞ্জিনচালিত যুদ্ধবিমান, যা বিমানবাহী রণতরী বা স্থলঘাঁটি—উভয় স্থান থেকেই উড়ে যেতে পারে।

চলতি বছরের এপ্রিলেই ভারত সরকার ফ্রান্সের সঙ্গে আরও ২৬টি রাফাল কেনার চুক্তি করে, যা ২০৩০ সালের মধ্যে নৌবাহিনীতে যুক্ত হবে। এর আগে ভারত ৩৬টি রাফাল কেনে।

কাশ্মীরের উইয়ান গ্রামে পাওয়া একটি জ্বালানি ট্যাঙ্কের ছবি বিশ্লেষণ করে অস্ত্র গবেষক ট্রেভর বল জানান, এটি রাফাল বা মিরাজের জ্বালানি ট্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকলেও তা শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সোভিয়েত যুগের মিগ-২৯। ছবি: সংগৃহীত

মিগ-২৯

সোভিয়েত যুগের তৈরি এই যুদ্ধবিমানটি মূলত মার্কিন এফ-১৬ মোকাবিলার জন্য তৈরি করা হয়। ১৯৮০-এর দশকে এটি সোভিয়েত সেনাবাহিনীতে যুক্ত হয়। পরবর্তীতে বহু দেশ এটি ব্যবহার করে।

এটি আকাশযুদ্ধে উপযোগী হলেও কিছু সংস্করণে ভূমিতে হামলার সক্ষমতাও যোগ হয়েছে।

জন পাইক বলেন, এটি অনেক সময় এফ-১৬-এর বিকল্প হিসেবে আন্তর্জাতিক অস্ত্রবাজারে প্রতিযোগিতায় নামে, তবে বেশিরভাগ সময়েই পরাজিত হয়।

রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০। ছবি: রয়টার্স

সুখোই এসইউ-৩০

রাশিয়ার সুখোই কোম্পানি ১৯৯০-এর দশকে এই বিমানটি তৈরি করে। এটি আকাশযুদ্ধ এবং স্থল হামলার উভয় মিশনের জন্য ব্যবহৃত হতে পারে।

এটি মিগ-২৯-এর চেয়ে আকারে বড়—লম্বায় প্রায় ৭২ ফুট, ডানার প্রস্থ ৪৮ ফুটের বেশি। তুলনায় মিগ-২৯-এর দৈর্ঘ্য প্রায় ৫৭ ফুট, আর ডানার প্রস্থ ৩৭ ফুটের মতো।

ইসরায়েলি হেরোন ড্রোন। ছবি: সংগৃহীত

হেরন ড্রোন

ইসরায়েলি প্রযুক্তিতে নির্মিত এই ড্রোনগুলো মানববিহীন বিমান হিসেবে পরিচিত। এটি নজরদারি ও গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ভারতের কাছে এর অন্তত একটি সংস্করণ রয়েছে।

 

 

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান সংঘাত / যুদ্ধবিমান বিধ্বস্ত / ফাইটার জেট / যুদ্ধবিমান / ফ্রান্সে তৈরি যুদ্ধবিমান / চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন ‘এফ-৩৫বি’ স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত, ইজেক্ট করে বাঁচলেন পাইলট 
  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন
  • পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ
  • মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, স্টেডিয়াম পাহারা দেবে যুদ্ধবিমান ও স্নাইপার
  • ইরানের জন্য রাশিয়ার ২০টি সুখোই-৩৫ যুদ্ধবিমান প্রস্তুত: চলতি বছরেই সরবরাহের সম্ভাবনা

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net