Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
আবদালি ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের, ‘উস্কানিমূলক’ বলছে ভারত

আন্তর্জাতিক

পিটিআই
03 May, 2025, 06:35 pm
Last modified: 03 May, 2025, 06:40 pm

Related News

  • ‘আমরা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব’: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • সস্তা, নিখুঁত ও প্রাণঘাতী: আরও ভয়ংকর হয়ে উঠছে ইরানের সেরা ক্ষেপণাস্ত্র
  • ইয়েমেনের হুথিদের কাছে সামরিক কমান্ডার ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে ইরান
  • একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

আবদালি ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের, ‘উস্কানিমূলক’ বলছে ভারত

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
পিটিআই
03 May, 2025, 06:35 pm
Last modified: 03 May, 2025, 06:40 pm
ছবি: রয়টার্স

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছানোর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতিকে 'উস্কানিমূলক' এবং পরিস্থিতিকে 'বিপজ্জনকভাবে ঘোলাটে করার চেষ্টা' বলে অভিহিত করেছে ভারত।

শনিবার বার্তা সংস্থা পিটিআই-এর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রগুলো জানায়, এমন 'অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে' ক্ষেপণাস্ত্র পরীক্ষার পদক্ষেপ কেবল 'সরাসরি উস্কানি' নয়, বরং ভারতের সঙ্গে উত্তেজনা বাড়ানোর প্রচেষ্টা।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ভারত জানিয়েছে, এই হামলার সঙ্গে পার্শ্ববর্তী দেশের যোগসূত্র রয়েছে এবং এর পেছনে যারা রয়েছে, তাদের 'কঠোর শাস্তি' দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ একাধিক আন্তর্জাতিক শক্তি এ হামলার নিন্দা জানিয়ে দুই দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

সূত্র জানায়, 'পাকিস্তান চলতি সপ্তাহেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। এটি একেবারেই বেপরোয়া ও উসকানিমূলক একটি পদক্ষেপ এবং ভারতের বিরুদ্ধে বৈরী আচরণের বিপজ্জনক রূপ।'

তারা আরও জানান, হামলার পর থেকেই পাকিস্তান আরব সাগরে নৌ-মহড়া জোরদার করেছে, সমুদ্রে ক্রমাগত সতর্কবার্তা জারি করছে এবং জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

ভারতের পক্ষ থেকে এরইমধ্যে জানানো হয়েছে, হামলার 'মূলহোতা, মদদদাতা এবং পরিকল্পনাকারীদের' বিচারের মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপে 'সম্পূর্ণ স্বাধীনতা' দিয়েছেন।

বৈঠকে মোদি বলেন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জাতীয় অঙ্গীকার।'

এরপর ২৩ এপ্রিল ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নেয়। এর মধ্যে ছিল সিন্ধু পানি চুক্তি স্থগিত, একমাত্র কার্যকর স্থলবন্দর অ্যাটারিকে বন্ধ ঘোষণা এবং কূটনৈতিক সম্পর্ক নিম্নপর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত।

এরই প্রেক্ষিতে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করে।

পাকিস্তান ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেছে, পানি সরবরাহ বন্ধ করা হলে তা 'যুদ্ধ ঘোষণার সামিল' হিসেবে গণ্য করা হবে।
 
Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান / ভারত-পাকিস্তান উত্তেজনা / কাশ্মীর / পেহেলগাম / মিসাইল / উত্তেজনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ফাইল ছবি: সংগৃহীত
    আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
    হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

Related News

  • ‘আমরা পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব’: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • সস্তা, নিখুঁত ও প্রাণঘাতী: আরও ভয়ংকর হয়ে উঠছে ইরানের সেরা ক্ষেপণাস্ত্র
  • ইয়েমেনের হুথিদের কাছে সামরিক কমান্ডার ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে ইরান
  • একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা

4
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

5
আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিনোদন

হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক

6
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net