Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
আহত ফিলিস্তিনি শিশুর ছবি জিতল প্রেস ফটো অব দ্য ইয়ার 

আন্তর্জাতিক

সিএনএন
19 April, 2025, 09:35 pm
Last modified: 19 April, 2025, 09:51 pm

Related News

  • হরমুজে মাইন পাততে শুরু করেছে ইরান; তেল আবিব, হাইফা, জেরুজালেমে হামলার দাবি
  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ‘এক লিটার তেলও যাবে না’, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেল অবরোধ চলবে: ইরান
  • ট্রাম্পের আশ্বাসের পরও তেলের দাম প্রতি ব্যারেল ১৫০ ডলারে পৌঁছানোর শঙ্কা
  • ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর

আহত ফিলিস্তিনি শিশুর ছবি জিতল প্রেস ফটো অব দ্য ইয়ার 

এবারের প্রতিযোগিতায় ১৪০টিরও বেশি দেশের ৩ হাজার ৭৭৮ জন আলোকচিত্রীর প্রায় ৬০ হাজার ছবি জমা পড়েছিল।  
সিএনএন
19 April, 2025, 09:35 pm
Last modified: 19 April, 2025, 09:51 pm
ছবি: সামার আবু এলুফ/দ্য নিউ ইয়র্ক টাইমস/ওয়ার্ল্ড প্রেস ফটো

গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুই হাত হারানো ফিলিস্তিনি এক শিশুর হৃদয়স্পর্শী ছবি 'প্রেস ফটো অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছে।

শিশুটির নাম মাহমুদ আজজুর। তিন মাস আগে ইসরায়েলি বিমান হামলায় সে একটি হাত হারায়। অন্য হাতটিতেও গুরুতর আঘাত পায় সে। পরে উন্নত চিকিৎসার জন্য মাহমুদকে কাতারের রাজধানী দোহায় নিয়ে যাওয়া হয়। মাহমুদের পরিবারও তার সঙ্গে যায়। সেখানেই আলোকচিত্রী সামের আবু এলুফ শিশুটির সঙ্গে দেখা করেন। এই আলোকচিত্রী দোহাতেই থাকেন।  

নয় বছর বয়সি ফিলিস্তিনি এই শিশুর ছবি দ্য নিউ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। ছবিটির বর্ণনায় আবু এলুফ লিখেছেন, 'মাহমুদের মা আমাকে বলেছিলেন, সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল যখন মাহমুদ বুঝতে পারল ওর হাত কেটে ফেলা হয়েছে। তখন ও বলেছিল, 'আমি তোমাকে কীভাবে জড়িয়ে ধরব মা?'

গাজা যুদ্ধে যে দীর্ঘমেয়াদি মানবিক দেখা দিয়েছে, ছবিটি যেন তারই এক শক্তিশালী প্রতিচ্ছবি, যে যুদ্ধ হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছে, যাদের প্রায় অর্ধেকই নারী ও শিশু। এছাড়াও ঘরবাড়িছাড়া করেছে আরও অসংখ্য মানুষকে।

ওয়ার্ল্ড প্রেস ফটোর নির্বাহী পরিচালক জুমানা এল জেইন খৌরি এক সংবাদ বিবৃতিতে বলেন, 'এটি শান্ত একটি ছবি। কিন্তু ছবিটি যেন চিৎকার করে কিছু বলছে। এটি কেবল একটি শিশুর গল্প নয়। এটি এমন এক বৃহত্তর যুদ্ধের প্রতিচ্ছবি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাব ফেলবে।'

প্রতিযোগিতার বিচারকদের একজন লুসি কন্টিসেলো। তিনি জানান, এবারের ছবিগুলোতে মূলত তিনটি বিষয়বস্তু পর্যবেক্ষণ করা হয়েছে— সংঘাত, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তন। অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে এগুলোকে সহনশীলতা, পরিবার ও সম্প্রদায়ের গল্পও বলা যেতে পারে।

তিনি বলেন, পুরস্কারজয়ী ছবিতে আলো ও আঁধার এবং সৌন্দর্য ও যন্ত্রণার বিপরীত প্রতিচ্ছবি ফুটে উঠেছে — যা বিচারকদের মনোযোগ কেড়েছে।

এবারের প্রতিযোগিতায় ১৪০টিরও বেশি দেশের ৩ হাজার ৭৭৮ জন আলোকচিত্রীর প্রায় ৬০ হাজার ছবি জমা পড়েছিল।  

প্রতিযোগিতায় রানার আপ হিসেবে আরও দুটি ছবি নির্বাচিত হয়েছে। এর মধ্যে একটি ছবিতে অভিবাসনপ্রত্যাশী চীনাদের যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পার হওয়ার পর আগুন পোহাতে দেখা যায়।

ছবি: জন মুর/ওয়ার্ল্ড প্রেস ফটো

অন্যটি আমাজনে এক তরুণের নিজের গ্রামের দিকে মরুভূমিসদৃশ পথ দিয়ে হেঁটে যাওয়ার ছবি। এই তরুণ যে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেখানে একসময় ছিল অথৈ পানি। তখন গ্রামে যাওয়ার একমাত্র বাহন ছিল নৌকা।

ছবি: মাসুক নল্টে/প্যানোস পিকচার্স/বার্থা ফাউন্ডেশন/ওয়ার্ল্ড প্রেস ফটো

প্রতিযোগিতায় আঞ্চলিক বিভাগেও অনেক ছবি বিজয়ী হয়েছে। গতকাল শুক্রবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের 'ডি নিউয়ে কের্ক'-এ  এসব ছবির ভ্রাম্যমাণ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এরপর লন্ডন, জাকার্তা, সিডনি ও মেক্সিকো সিটিসহ বিভিন্ন শহরে এসব ছবির প্রদর্শনী হবে।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

গাজা / ইসরায়েল / ছবি / পুরস্কার / আমাজন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • হরমুজে মাইন পাততে শুরু করেছে ইরান; তেল আবিব, হাইফা, জেরুজালেমে হামলার দাবি
  • নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ‘এক লিটার তেলও যাবে না’, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেল অবরোধ চলবে: ইরান
  • ট্রাম্পের আশ্বাসের পরও তেলের দাম প্রতি ব্যারেল ১৫০ ডলারে পৌঁছানোর শঙ্কা
  • ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন, লক্ষ্যবস্তু মোসাদ সদর দপ্তর ও বিমানবন্দর

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net