Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
স্মার্টফোন, ল্যাপটপসহ চীনা ইলেকট্রনিক পণ্যে শুল্কমুক্ত সুবিধা বেশি দিনের জন্য নয়: ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
14 April, 2025, 02:10 pm
Last modified: 14 April, 2025, 02:13 pm

Related News

  • ইরান যুদ্ধের কারণে বিলম্ব, মে মাসে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প 
  • ১৫ নয়, ট্রাম্পের নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র
  • বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোকে ট্রাম্পের হুমকি
  • ট্রাম্প কেন তার শুল্কনীতি থেকে পিছু হটছেন না
  • ট্রাম্পের ১৫ শতাংশ শুল্ক ঘোষণা: রপ্তানিকারকদের স্বস্তি মিললেও কাটেনি অনিশ্চয়তা

স্মার্টফোন, ল্যাপটপসহ চীনা ইলেকট্রনিক পণ্যে শুল্কমুক্ত সুবিধা বেশি দিনের জন্য নয়: ট্রাম্প প্রশাসন

শুল্কের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “কেউই ছাড় পাবে না।”
দ্য গার্ডিয়ান
14 April, 2025, 02:10 pm
Last modified: 14 April, 2025, 02:13 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য আমদানিতে চীনের ওপর শুল্কমুক্ত সুবিধা খুব বেশি দিন থাকবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "কেউই ছাড় পাবে না।"

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশাল'-এ এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, "শুল্কে কোনো 'ছাড়' দেওয়া হয়নি। এই পণ্যগুলো বিদ্যমান ২০ শতাংশ ফেন্টানিল শুল্কের আওতাধীন, এগুলোকে কেবল এক ধরনের শুল্ক থেকে আরেক ধরনে স্থানান্তর করা হয়েছে।"

ওই পোস্টে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই সেমিকন্ডাক্টর খাতসহ পুরো ইলেকট্রনিক্স সরবরাহ শৃঙ্খল নিয়ে জাতীয় নিরাপত্তাভিত্তিক একটি বাণিজ্য তদন্ত শুরু করবে।

ট্রাম্প বলেন, "আমরা অন্য দেশের কাছে—বিশেষ করে চীনের মতো বৈরী বাণিজ্য অংশীদারদের কাছে আর জিম্মি হয়ে থাকব না।"

এর আগে গত শুক্রবার হোয়াইট হাউস জানায়, চীনের কিছু ইলেকট্রনিক পণ্যকে পাল্টা শুল্কের আওতা থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা তৈরি হয়। আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত হওয়ায়  অ্যাপল ও চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ারদর বাড়ার সম্ভাবনা দেখা স্টক মার্কেটে।

এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অব্যাহতির এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের 'ভুল ও একতরফা পাল্টা শুল্ক নীতি' সংশোধনের পথে একটি ছোট পদক্ষেপ মাত্র। তারা পুরো শুল্ক ব্যবস্থাই বাতিল করার দাবি জানায়।

এ বিষয়ে চায়না সেন্টার ফর ইনফরমেশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট ঝাং লি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলিকে বলেন, "এই শুল্ক অব্যাহতিই প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য চীন কতটা গুরুত্বপূর্ণ, এই কোম্পানিগুলো উৎপাদন ও উদ্ভাবনের জন্য চীনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।"

তবে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক রোববার জানান, আগামী দুই মাসের মধ্যে চীনের গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য ও সেমিকন্ডাক্টরের ওপর আলাদা করে নতুন শুল্ক আরোপ করা হবে।

লুটনিক বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে স্মার্টফোন, কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ওপর 'বিশেষ খাত বা লক্ষ্যভিত্তিক শুল্ক' (স্পেশাল ফোকাস-টাইপ অফ ট্যারিফ) আরোপ করবেন ট্রাম্প। এর পাশাপাশি সেমিকন্ডাক্টর ও ফার্মাসিউটিক্যাল খাতকেও পৃথক খাতভিত্তিক শুল্কের আওতায় আনা হবে। তিনি জানান, এসব নতুন শুল্ক ট্রাম্প ঘোষিত 'পাল্টা শুল্ক' নীতির বাইরেই থাকবে।

এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক আরও বলেন, "তিনি (ট্রাম্প) বলছেন—এগুলো পাল্টা শুল্ক থেকে অব্যাহতি পেলেও সেমিকন্ডাক্টরের জন্য নির্ধারিত নতুন শুল্কের আওতায় আসবে এবং এটি আগামী এক বা দুই মাসের মধ্যেই তা কার্যকর হবে।" 

এই শুল্কের ফলে সংশ্লিষ্ট পণ্যগুলোর উৎপাদন আবারও যুক্তরাষ্ট্রে ফিরে আসবে বলে আশা প্রকাশ করে লুটনিক বলেন, "এই পণ্যগুলো জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই এগুলোর উৎপাদন আমাদের দেশেই হওয়া উচিত।"
 

Related Topics

টপ নিউজ

শুল্ক / ট্রাম্পের শুল্ক আরোপ / চীনা পণ্য / যুক্তরাষ্ট্র-চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ইরান যুদ্ধের কারণে বিলম্ব, মে মাসে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প 
  • ১৫ নয়, ট্রাম্পের নতুন ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র
  • বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোকে ট্রাম্পের হুমকি
  • ট্রাম্প কেন তার শুল্কনীতি থেকে পিছু হটছেন না
  • ট্রাম্পের ১৫ শতাংশ শুল্ক ঘোষণা: রপ্তানিকারকদের স্বস্তি মিললেও কাটেনি অনিশ্চয়তা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net