Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় উত্থান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 April, 2025, 10:15 am
Last modified: 10 April, 2025, 10:50 am

Related News

  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ; ট্রাম্প বললেন, ‘ভালো হয়েছে’

ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় উত্থান

হোয়াইট হাউজ জানিয়েছে, যেসব বাণিজ্য অংশীদার আলোচনা করতে রাজি হয়েছে, তাদের জন্য শুল্ক কমানো হবে। তবে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার কথা বলেছেন এবং তা ‘অবিলম্বে কার্যকর’ হবে।
টিবিএস ডেস্ক
10 April, 2025, 10:15 am
Last modified: 10 April, 2025, 10:50 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক স্থগিত করে ১০ শতাংশ আমদানি কর আরোপের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় উত্থান ঘটে। খবর বিবিসি'র।

হোয়াইট হাউজ জানিয়েছে, যেসব বাণিজ্য অংশীদার আলোচনা করতে রাজি হয়েছে, তাদের জন্য শুল্ক কমানো হবে। তবে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার কথা বলেছেন এবং তা 'অবিলম্বে কার্যকর' হবে।

ট্রাম্পের সিদ্ধান্তের পরদিন এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৯.৫ শতাংশ বেড়ে ২০০৮ সালের পর একদিনে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করে। সর্বশেষ দফার শুল্ক কার্যকরের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ভিয়েতনামের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ওপর নতুন করে ৪৬ শতাংশ কর আরোপ করা হয়।

এই শুল্ক প্রত্যাশার চেয়ে বেশি ছিল এবং ওয়াল স্ট্রিটকে হতবাক করে দেয়। এর ফলে এসঅ্যান্ডপি সূচক ১০ শতাংশের বেশি পড়ে যায় এবং বিশ্লেষকরা মন্দার শঙ্কা প্রকাশ করেন। বন্ডবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের সরকারি বন্ড বিক্রি করতে শুরু করেন।

ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ পল অ্যাশওয়ার্থ বলেন, 'শেয়ারবাজারে ধসের পরেও প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিরোধ করেছিলেন। তবে বন্ডবাজার দুর্বল হলে তাঁর পিছু হটাটা সময়ের ব্যাপার ছিল।' তিনি বলেন, ট্রাম্প ১০ শতাংশ সর্বজনীন শুল্কের পরিকল্পনায় ফিরে আসতে পারেন। তবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা হতে কিছু সময় লাগবে।

দিন শেষে ডাও সূচক ৭.৮ শতাংশ এবং নাসডাক ১২ শতাংশ বেড়ে যায়। নাইকির শেয়ার ১১ শতাংশ এবং অ্যাপলের শেয়ার ১৫ শতাংশ বেড়ে যায়। তবে, ট্রাম্পের ঘোষণার আগের অবস্থার তুলনায় প্রধান সূচকগুলো এখনো নিচে রয়েছে।

চীনের পণ্যের ওপর শুল্ক এখনো বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত বছর চীন যুক্তরাষ্ট্রে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি পণ্য রপ্তানি করেছে। শুধু জানুয়ারিতেই যুক্তরাষ্ট্রের আমদানিকৃত জুতার প্রায় ৬০ শতাংশ ও পোশাকের প্রায় ৩৬ শতাংশ এসেছিল চীন থেকে।

ন্যাশনাল রিটেইল ফেডারেশন সতর্ক করেছিল, শুল্কের কারণে মে মাসে যুক্তরাষ্ট্রের বন্দরগুলো দিয়ে পণ্য পরিবহণ ২০ শতাংশ কম হতে পারে।

বুধবার ট্রাম্প জানান, তিনি চীনের সঙ্গে চুক্তি করতে আগ্রহী এবং কিছু কোম্পানির জন্য শুল্ক থেকে ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন। তিনি বলেন, 'গত রাতে দেখলাম, অনেকে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিল।' তবে গাড়ি, স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো খাতগুলোর ওপর শুল্ক আরোপে তিনি এখনো অটল।

ইলন মাস্ক, বিলিয়নিয়ার বিনিয়োগকারী বিল অ্যাকম্যান এবং বারস্টুল স্পোর্টসের প্রতিষ্ঠাতা ডেভ পোর্টনয়সহ গত বছরের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সমর্থক অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব ও ওয়াশিংটনের রাজনৈতিক চাপের মুখে পাল্টা শুল্ক থেকে সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত নেন ট্রাম্প। তার এই আকস্মিক সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করে।

ট্রাম্প তার সিদ্ধান্ত সামাজিক যোগাযগমাধ্যমে পোস্ট করার পর গোল্ডম্যান স্যাকস শুল্কের কারণে মন্দার পূর্বাভাস দেয় এবং দুই ঘণ্টা পর তারা পূর্ববর্তী পূর্বাভাসে ফিরে যায়, যেখানে শুল্কের তুলনায় কম শুল্ক ধরেও অর্থনৈতিক প্রবৃদ্ধি কম এবং মন্দার সম্ভাবনা ৪৫ শতাংশ বলে উল্লেখ করা হয়েছিল।

পূর্বে ৯০ দিনের শুল্ক বিরতির আহ্বান জানানো বিল অ্যাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের প্রশংসা করে বলেন, 'সব আমেরিকানদের পক্ষ থেকে ধন্যবাদ।'

Related Topics

টপ নিউজ

শুল্ক / পাল্টা শুল্কারোপ / ডোনাল্ড ট্রাম্প / মার্কিন শেয়ার বাজার / আমদানি কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ; ট্রাম্প বললেন, ‘ভালো হয়েছে’

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net