Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
'রাতারাতি রাষ্ট্রহীন': ৪২ হাজার কুয়েতির নাগরিকত্ব বাতিল করল কুয়েত সরকার

আন্তর্জাতিক

ফ্রান্স ২৪
16 March, 2025, 01:00 pm
Last modified: 17 March, 2025, 05:08 pm

Related News

  • এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করল সরকার
  • কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, প্রধান তেল ও পানি শোধনাগারে ইরানের ড্রোন হামলা; আগুন, ক্ষয়ক্ষতি
  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু
  • হরমুজ প্রণালী বন্ধ, কয়েক দিনেই তেল উৎপাদন কমাতে বাধ্য হবে ইরাক-কুয়েত: জেপি মরগান
  • কুয়েতে মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ

'রাতারাতি রাষ্ট্রহীন': ৪২ হাজার কুয়েতির নাগরিকত্ব বাতিল করল কুয়েত সরকার

গত ডিসেম্বরে নাগরিকত্ব বাতিলের নতুন সংশোধনীতে বলা হয়েছে, নৈতিক দুর্নীতি বা অসততা অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কার্যকলাপের ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে।
ফ্রান্স ২৪
16 March, 2025, 01:00 pm
Last modified: 17 March, 2025, 05:08 pm
কুয়েতের নতুন শাসক আমির মিলাশ আল-আহমাদ আল-জাবের আল-সাবহ। ছবি: সংগৃহীত

৮৪ বছর বয়সী আমির মিলাশ আল-আহমাদ আল-জাবের আল-সাবহ কুয়েতের নতুন শাসক। তবে তিনি দেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কর্তৃত্ববাদী পথে এগোচ্ছেন।

গণতন্ত্রকে 'রাষ্ট্র ধ্বংসের হাতিয়ার' হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে, আমির গত বছরের ১০ মে সংসদ স্থগিত করেন এবং সংবিধান সংশোধনের ঘোষণা দেন। তার দাবি, দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থা কুয়েতকে পঙ্গু করে রেখেছে।

এই উদ্যোগের সমালোচনা করায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি সংসদের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই দমনপীড়নের নিন্দা জানিয়েছে।

গত সেপ্টেম্বর থেকে কুয়েতে প্রায় ৪২ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যা দেশটির জন্য একটি নীতিগতভাবে বড় পরিবর্তন। এর আগে, কুয়েতসহ অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রগুলোর মতোই কুয়েতে নাগরিকত্ব বাতিলের ঘটনা ছিল বিরল এবং সাধারণত আদালতের রায়ের ভিত্তিতে সীমিত কিছু ক্ষেত্রে, যেমন রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে বা কিউবার গুয়ানতানামোতে মার্কিন ঘাঁটিতে আটক সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হতো।

তবে, গত ডিসেম্বরে একটি আইন সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের এখতিয়ার আরও প্রসারিত করা হয়েছে। নতুন সংশোধনীতে বলা হয়েছে, নৈতিক দুর্নীতি বা অসততা অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কার্যকলাপের (যার মধ্যে আমির বা ধর্মীয় ব্যক্তিত্বদের সমালোচনাও অন্তর্ভুক্ত) ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে একটি সুপ্রিম কমিটি কুয়েতি নাগরিকত্বের বৈধ দাবিদারদের নির্ধারণের জন্য মামলাগুলো পর্যালোচনা করে। ফাইন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি সপ্তাহে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়, আর উদ্বিগ্ন কুয়েতিরা সেই তালিকা খুঁটিয়ে দেখে নিজের বা পরিবারের কারও নাম রয়েছে কি না।

কুয়েতি বিবাহিত নারী

মার্চের ৬ তারিখে একদিনেই অন্তত ৪৬৪ জন নাগরিক তাদের নাগরিকত্ব হারিয়েছেন, যার মধ্যে ১২ জনকে 'অবৈধভাবে' দ্বৈত নাগরিকত্ব রাখার অভিযোগে এবং ৪৫১ জনকে 'জালিয়াতি ও প্রতারণার' জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বলে মিডল ইস্ট সংবাদমাধ্যম আল-মনিটর জানিয়েছে।

কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না, তাই যারা কুয়েতি নাগরিকত্ব অর্জন করেন, তাদের অবশ্যই তাদের আগের নাগরিকত্ব ছাড়তে হয়।

এসব ক্ষেত্রে বিভিন্নভাবে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এর মধ্যে বিশেষভাবে রয়েছে কুয়েতি নাগরিককে বিয়ে করার পর নাগরিকত্ব পাওয়া নারীরা। কুয়েতি নাগরিকত্ব হারিয়ে তারা রাষ্ট্রবিহীন হয়ে পড়েছেন এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। যেমন-তারা আর রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন না  এবং তাদের সন্তানের রাষ্ট্রীয় স্কুলে ভর্তি পুনরায় নবায়ন সম্ভব নয়।

অকুয়েতিরা এই ধনী পেট্রো-মোনার্কির দ্বারা প্রদত্ত উদার সামাজিক কল্যাণ সুবিধাগুলো লাভ করতে পারে না। তারা জমি মালিক হতে পারে না বা কোনও কোম্পানিতে অধিকাংশ শেয়ার ধারণ করতে পারে না। যারা তাদের নাগরিকত্ব হারিয়েছে তারা জানিয়েছে, তাদের ড্রাইভিং লাইসেন্স অবৈধ ঘোষণা করা হয়েছে বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশাধিকার সীমাবদ্ধ হয়ে গেছে।

প্যারিস ডফিন বিশ্ববিদ্যালয় পিএসএল -এর জাতীয় বিজ্ঞান গবেষণা কেন্দ্রের (সিএনআরএস) এর এক গবেষক ক্লেয়ার বেউগ্রা বলেন, "এই পদক্ষেপগুলোর গতি এবং আক্রান্ত মানুষের সংখ্যা কুয়েতের ইতিহাসে অভূতপূর্ব। সরকার এলোমেলোভাবে এগিয়ে যাচ্ছে।"

এমন অবস্থায় সরকারের অবস্থান শিথিল করতে গত ডিসেম্বরে সরকার বিবাহিত কুয়েতি নাগরিকদের নাগরিকত্ব পুনর্বহাল করার প্রতিশ্রুতি দেয়।

'রাতারাতি নাগরিকত্বহীন'

নাগরিকত্বের নতুন নিয়ম সমাজের সব স্তরের মানুষের ওপর প্রভাব ফেলছে। ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে ফয়সাল নামের এক ব্যক্তির বর্ণনা দেওয়া হয়েছে। তিনি একজন কুয়েতি ব্যবসায়ী। তার পাসপোর্ট বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি বলেন, কোনও কারণ উল্লেখ না করে এটি করা হয়েছে। তবে তার বাবা কুয়েতি বংশোদ্ভুত নন তাই তিনি তার নাগরিকত্ব হারিয়েছেন। ফয়সাল বলেন, "এ কারণে আমি রাতারাতি নাগরিকত্বহীন হয়ে পড়েছি। আজ আমি শুধু এটা ভাবছি যে আমি দুবাই চলে যাব এবং সেখানে বসবাস করব।"

রাজনৈতিক বিরোধী দলের সদস্যরা তাদের কুয়েতি নাগরিকত্ব হারানোদের মধ্যে রয়েছেন। গবেষক বেউগ্রা এ বিষয়ে বলেন, "কুয়েতে গুজব রয়েছে যে, 'ভুয়া' নাগরিকত্ব প্রক্রিয়ার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের আড়ালে, এমন কিছু জনগণের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, যাদেরকে কর্তৃপক্ষ 'অবিশ্বস্ত' মনে করে এবং তাদের বেশিরভাগই বিরোধী দলের সদস্য।"

ডিন্যাচারালাইজেশনগুলো কুয়েতের আরেকটি নাগরিকত্বহীন জনগণের শ্রেণিকে নির্দেশ করে। তাদের মধ্যে একটি গোষ্ঠী হলো 'বেদুইন'। তারা বেশিরভাগই যাযাবর গোত্রের বংশধর। কুয়েতি ভাষায় বেদুইন অর্থ নাগরিকত্বহীন। এ বেদুইনরা কখনও প্রমাণ করতে পারেনি যে তারা কুয়েতি নাগরিক এবং কয়েক প্রজন্ম ধরে তারা নাগরিকত্বহীন অবস্থায়ই রয়েছে।

তাদের নাগরিকত্বের জন্য আবেদন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান দ্বারা প্রক্রিয়া করা হয়। এর মাধ্যমে তাদের না নাগরিক ও না বিদেশি বাসিন্দা হিসেবে বিবেচনা করা হয়। যার কারণে তারা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত। কুয়েতে প্রায় এক লাখ বিডুন থাকতে পারে।

Related Topics

টপ নিউজ

কুয়েত / আমির মিলাশ আল-আহমাদ আল-জাবের আল-সাবহ / কুয়েতি / নাগরিকত্ব / বাতিল / রাষ্ট্রহীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করল সরকার
  • কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, প্রধান তেল ও পানি শোধনাগারে ইরানের ড্রোন হামলা; আগুন, ক্ষয়ক্ষতি
  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু
  • হরমুজ প্রণালী বন্ধ, কয়েক দিনেই তেল উৎপাদন কমাতে বাধ্য হবে ইরাক-কুয়েত: জেপি মরগান
  • কুয়েতে মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net