Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
৯৪ শতাংশ জার্মান বলছেন, তারা টেসলার গাড়ি কিনবেন না: জরিপ

আন্তর্জাতিক

ইলেকট্রেক
15 March, 2025, 12:25 pm
Last modified: 15 March, 2025, 12:26 pm

Related News

  • উড়োজাহাজে চড়ে আসা মশার কামড়ে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়া আক্রান্ত ২ কর্মীর মৃত্যু
  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • দেশের বিভিন্ন স্থানে ইভি চার্জিং স্টেশন, ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের
  • গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

৯৪ শতাংশ জার্মান বলছেন, তারা টেসলার গাড়ি কিনবেন না: জরিপ

ইলেকট্রেক
15 March, 2025, 12:25 pm
Last modified: 15 March, 2025, 12:26 pm
ছবি: সংগৃহীত

জার্মানির ১ লাখেরও বেশি মানুষের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৯৪ শতাংশ জার্মান টেসলার গাড়ি আর কিনবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ইউরোপের গুরুত্বপূর্ণ বাজারটিতে টেসলার বিক্রি আগেই ধস নেমেছিল। এর মধ্যে নতুন এই জরিপের ফল টেসলার জন্য খারাপ সংকেতই বটে।

২০২৪ সালে জার্মানিতে টেসলার বিক্রি ২০২৩ সালের তুলনায় ৪১ শতাংশ কমে যায়, অথচ ওই বছর বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি বেড়েছে ২৭ শতাংশ।

বিক্রিতে এই ধস ইতিমধ্যেই জার্মানিতে টেসলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। তবে ২০২৫ সালে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আরও ভয়াবহ। 

২০২৫ সালের প্রথম দুই মাসে টেসলার বিক্রি কমেছে ৭০ শতাংশ, যা ২০২৪ সালের হতাশাজনক পারফরম্যান্সের পর আরও বড় ধাক্কা।

টেসলার বিক্রি কমার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী ইভি ব্র্যান্ডগুলোর উত্থান এবং মডেল ওয়াই-এর পরিবর্তন প্রক্রিয়া অন্যতম। তবে গত কয়েক মাস ধরে বিশেষজ্ঞরা বলছেন, মূল সমস্যা অন্য জায়গায়। জার্মানদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক।

জার্মানির স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ এবং কট্টর-ডানপন্থী দল এএএফডিকে সমর্থন দেওয়ার কারণে জার্মানিতে মাস্কের জনপ্রিয়তা ধ্বংসের মুখে। 

ইউরোপে তার রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে তদন্ত চলছে। আর জার্মানিতে তার সুনাম নষ্ট হয়ে গেছে। বিশেষ করে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তার বিতর্কিত 'সিগ হাইল' স্যালুট ও নাৎসিবাদঘেঁষা পোস্টগুলোর পর জার্মানিতে তার ভাবমূর্তি রীতিমতো ধসে গেছে।

এই পরিস্থিতি ইউরোপে, বিশেষ করে টেসলার জন্য কঠিন সময় অপেক্ষা করছে। নির্বাচনে এএফডি মাত্র ২০ শতাংশ ভোট পেয়েছে। আর দলটির সমর্থকরাও যে টেসলার গাড়ির ক্রেতা হবে, এমন নিশ্চয়তা নেই।

এএফডি বরাবরই টেসলার বিরুদ্ধে। এমনকি তারা টেসলার বিরুদ্ধে বিজ্ঞাপনও চালিয়েছে। 

এখন জার্মান নিউজ পোর্টাল টি-অনলাইন পরিচালিত নতুন এক জরিপ বলছে, মাত্র ৩ শতাংশ অংশগ্রহণকারী টেসলার গাড়ি কেনার কথা ভাববেন। এ জরিপে অংশ নিয়েছিলেন ১ লাখ জার্মান।

জরিপে অংশ নেওয়া টি-অনলাইনের ৯৪ শতাংশ পাঠক জানিয়েন, তারা টেসলার গাড়ি আর কিনবেন না। মাত্র ৩ শতাংশ বলেছেন, তারা এখনও টেসলার গাড়ি বিবেচনায় রাখবেন। প্রায় ১ লাখ পাঠক এই জরিপে ভোট দিয়েছে—যা জরিপে অংশগ্রহণের সংখ্যায় রেকর্ড। এই জরিপের বার্তা স্পষ্ট—জার্মানরা টেসলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

এই ফলাফলই বোঝাচ্ছে, জার্মানিতে টেসলার বিক্রি কেন তলানিতে ঠেকেছে। 

টেসলার কিছু শেয়ারহোল্ডার এখনও আশাবাদী, নতুন মডেল ওয়াই বাজারে এলে পরিস্থিতির উন্নতি হতে পারে। কিন্তু এই জরিপের ফলাফল তেমন আশা দেখাচ্ছে না।

এছাড়াও শুধু মডেল ওয়াই নয়, জার্মানিতে টেসলার মডেল ৩-এর বিক্রিও ভয়াবহভাবে কমছে—যা ইঙ্গিত দিচ্ছে, সমস্যাটা মডেল ওয়াইতে নয়।

Related Topics

টপ নিউজ

টেসলা / জার্মানি / ইভি / বৈদ্যুতিক গাড়ি / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • উড়োজাহাজে চড়ে আসা মশার কামড়ে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ম্যালেরিয়া আক্রান্ত ২ কর্মীর মৃত্যু
  • ই-বাসে বড় উদ্যোগ: চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ৮০০ বাস কিনছে সরকার
  • ইসরায়েলের সঙ্গে নাৎসি শাসনের তুলনা করা অপরাধ নয়: জার্মানির আদালত
  • দেশের বিভিন্ন স্থানে ইভি চার্জিং স্টেশন, ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের
  • গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net