Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
বাংলাদেশের ভেতর দিয়ে নতুন অর্থনৈতিক করিডর চায় মেঘালয়, যুক্ত করবে পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্ব ভারতকে

আন্তর্জাতিক

এনডিটিভি
08 March, 2025, 01:20 pm
Last modified: 08 March, 2025, 01:20 pm

Related News

  • বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা
  • যাত্রীবাহী ট্রেন না চললেও বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলছে: রেলমন্ত্রী
  • জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে’: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
  • লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশের ভেতর দিয়ে নতুন অর্থনৈতিক করিডর চায় মেঘালয়, যুক্ত করবে পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্ব ভারতকে

এনডিটিভি
08 March, 2025, 01:20 pm
Last modified: 08 March, 2025, 01:20 pm
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগলিক দূরত্ব কমাতে এবং সমগ্র উত্তর-পূর্ব ভারতের সংযোগ ব্যবস্থা উন্নত করতে বাংলাদেশের ভেতর দিয়ে একটি নতুন করিডর চায় মেঘালয় সরকার।

এই উদ্যোগ বাস্তবায়ন হবে হিলি-মহেন্দ্রগঞ্জ আন্তর্জাতিক অর্থনৈতিক করিডরের মাধ্যমে। হিলি পশ্চিমবঙ্গের সীমান্ত শহর ও মহেন্দ্রগঞ্জ মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের সীমান্ত শহর। 

এই দুটি অঞ্চলের সঙ্গেই বাংলাদেশের সীমান্ত রয়েছে।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা বলেছেন, প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ এই রুট চালু হলে কলকাতা থেকে তুরা, বাঘমারা, ডালু ও ডাউকি মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যাত্রার সময় ও ব্যয় ২৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমে আসবে।

এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (এনএইচআইডিসিএল) প্রস্তুত করা সড়কের রূপরেখা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে।

কনরাড সাঙমা বলেন, 'পশ্চিমবঙ্গের হিলি ও মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের মধ্যে যদি বাংলাদেশের মাধ্যমে সংযোগ স্থাপিত হয়, তাহলে মেঘালয়, বরাক উপত্যকা ও ত্রিপুরা সরাসরি কলকাতার সঙ্গে সবচেয়ে কম দূরত্বে যুক্ত হবে—এবং দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে।'

তিনি আরও বলেন, 'এটা একটা সমান্তরাল অর্থনৈতিক করিডর হবে। তবে কবে নাগাদ এটা হবে, তা বলা কঠিন। কারণ এর সঙ্গে বাংলাদেশ সরকারও যুক্ত। সরকার পরিবর্তনের আগে এই প্রকল্প নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছিল। আমরা আবারও এ প্রকল্প এগিয়ে নেওয়ার চেষ্টা করব।'

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

মেঘালয় / করিডর / বাংলাদেশ-ভারত / অর্থনৈতিক করিডর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত
  • ছবি: রয়টার্স
    ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

Related News

  • বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরে সহযোগিতা নিয়ে ঢাকা-বেইজিং আলোচনা
  • যাত্রীবাহী ট্রেন না চললেও বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলছে: রেলমন্ত্রী
  • জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে’: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
  • লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

2
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

4
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net