Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বন্ধ করায় ইউক্রেনের সামরিক অভিযানে কী প্রভাব পড়বে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 March, 2025, 10:35 am
Last modified: 06 March, 2025, 11:09 am

Related News

  • ইরানে টানা ১৪ দিন বোমা হামলার পরিকল্পনা ট্রাম্পের জেনারেলের
  • বাংলাদেশ-যক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • ইরান যুদ্ধ: আশঙ্কাজনক হারে কমছে যুক্তরাষ্ট্রের আকাশপ্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত
  • নিজেদের সক্ষমতা দেখাল ইরান; মিশরের বন্দরে মার্কিন গ্যাস ট্যাংকারে চালাল ড্রোন হামলা, দুই জাহাজে আগুন

যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বন্ধ করায় ইউক্রেনের সামরিক অভিযানে কী প্রভাব পড়বে

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ছাড়া ইউক্রেন পশ্চিমা দেশগুলোর তৈরি হাইমার্স লঞ্চার বা ব্রিটেন ও ফ্রান্সের সরবরাহকৃত স্টর্মশ্যাডো ক্ষেপণাস্ত্রের মতো দূরপাল্লার অস্ত্র কার্যকরভাবে ব্যবহার করতে পারবে না।
টিবিএস ডেস্ক
06 March, 2025, 10:35 am
Last modified: 06 March, 2025, 11:09 am
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ইউক্রেনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট কারণেই কখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। তবে বেশিরভাগ বিশ্লেষক একমত, এসব তথ্য দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে– রুশ বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিকল্পনায় ইউক্রেনকে সহায়তা করা এবং রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য হুমকি সম্পর্কে কিয়েভকে অগ্রিম সতর্কবার্তা প্রদান। খবর বিবিসি'র।

স্যাটেলাইট তথ্য ও সিগন্যাল অনুসন্ধানের মাধ্যমে ইউক্রেনীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অবস্থান, তাদের গতিবিধি ও সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে ধারণা লাভ করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ছাড়া ইউক্রেন পশ্চিমা দেশগুলোর তৈরি হাইমার্স লঞ্চার বা ব্রিটেন ও ফ্রান্সের সরবরাহকৃত স্টর্মশ্যাডো ক্ষেপণাস্ত্রের মতো দূরপাল্লার অস্ত্র কার্যকরভাবে ব্যবহার করতে পারবে না।

সামরিক প্রয়োগ ছাড়াও ওয়াশিংটনের সরবরাহ করা নিয়মিত ও তাৎক্ষণিক তথ্য প্রবাহ ইউক্রেনের সেনাবাহিনী, গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো এবং বেসামরিক জনগণকে আগত হুমকি সম্পর্কে মূল্যবান অগ্রিম তথ্য প্রদান করে আসছে। ইউক্রেনের বিমান হামলার সাইরেন এবং মোবাইল ফোনের সতর্কবার্তাগুলোর বেশিরভাগই যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট থেকে আগেই পাওয়া সতর্কীকরণ তথ্যের ওপর নির্ভরশীল, যা রুশ ভূখণ্ডের গভীর থেকে বিমান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সরবরাহ দীর্ঘমেয়াদে স্থগিত থাকলে সেটি ইউক্রেনের আত্মরক্ষার সক্ষমতার ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

কয়েক মাস আগে ইউক্রেন আশাবাদী ছিল, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা-সহ অতিরিক্ত বিমান প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহ দেশের শহর ও বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু রক্ষায় সাহায্য করবে।

এখন, ইউক্রেনের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ কমে আসছে। ইউরোপের সাম্প্রতিক প্রতিশ্রুতি, যার মধ্যে স্বল্প ও মধ্যম পাল্লার সিস্টেম সরবরাহ অন্তর্ভুক্ত, সেগুলো হয়ত কিছু হুমকি মোকাবিলায় সাহায্য করবে। কিন্তু রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে নয়।

এটি স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য প্রদান বন্ধ করে ইউক্রেনের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেছেন, ইউক্রেন যদি মার্কিন নেতৃত্বাধীন কূটনৈতিক প্রচেষ্টায় অংশগ্রহণে সম্মত হয়, তবে ইউক্রেনকে সামরিক সহায়তা পুনরায় প্রদান করা হতে পারে। তিনি ফক্স নিউজে বলেন, 'আমি মনে করি, যদি আমরা এই আলোচনাগুলো নির্ধারণ করতে পারি এবং এগিয়ে যেতে পারি... তবে প্রেসিডেন্ট এই বিরতি তুলে নেওয়ার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেবেন।'

সিআইএ-এর পরিচালক জন র‍্যাটক্লিফ ফক্স বিজনেসকে বলেছেন, এই বিরতি "স্থায়ী হবে না।"

তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে প্রতিদান হিসেবে হোয়াইট হাউজ যা চায়, তা অনেকটাই স্পষ্ট।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / গোয়েন্দা তথ্য / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • ফাইল ছবি: সংগৃহীত
    এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

Related News

  • ইরানে টানা ১৪ দিন বোমা হামলার পরিকল্পনা ট্রাম্পের জেনারেলের
  • বাংলাদেশ-যক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত
  • আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
  • ইরান যুদ্ধ: আশঙ্কাজনক হারে কমছে যুক্তরাষ্ট্রের আকাশপ্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত
  • নিজেদের সক্ষমতা দেখাল ইরান; মিশরের বন্দরে মার্কিন গ্যাস ট্যাংকারে চালাল ড্রোন হামলা, দুই জাহাজে আগুন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

2
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

3
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

4
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

6
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net