Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
কর্মচারীদের জন্য সর্বনিম্ন বিশেষ ভাতা ১,৫০০ টাকা ও পেনশনের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করল সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 June, 2025, 05:05 pm
Last modified: 25 June, 2025, 03:31 pm

Related News

  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

কর্মচারীদের জন্য সর্বনিম্ন বিশেষ ভাতা ১,৫০০ টাকা ও পেনশনের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করল সরকার

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার জানান, সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
22 June, 2025, 05:05 pm
Last modified: 25 June, 2025, 03:31 pm
ফাইল ছবি: সংগৃহীত

সরকার অর্থবছর ২৬-এর বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ ভাতা ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা বৃদ্ধি করেছে।

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ন্যূনতম বিশেষ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ (২২ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার যৌথভাবে সংবাদ সম্মেলনে জানান, সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই ভাতা বৃদ্ধিসহ অন্যান্য কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে দেশের সামাজিক সুরক্ষা খাতে অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে ২০২৫-২৬ অর্থবছরের জন্য এ খাতে মোট বরাদ্দ দাঁড়াবে ৯১ হাজার ২৯৭ কোটি টাকা।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বাড়তি এই বরাদ্দ মূলত সরকারি কর্মরতদের জন্য বাড়তি বিশেষ ভাতা ও অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধা বৃদ্ধিতে ব্যয় হবে।

এ ছাড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাদের নিট পেনশন ১৭ হাজার ৩৮৮ টাকা বা তার বেশি, তারা পেনশনের ১০ শতাংশ বিশেষ ভাতা হিসেবে পাবেন। আর যাদের নিট পেনশন এ পরিমাণের কম, তারা পাবেন ১৫ শতাংশ বিশেষ ভাতা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ ভাতা বিষয়ে সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আলাদা আদেশ জারি করবে সরকার।

এর আগে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে চলতি অর্থবছরের (২০২৫-২৬) জন্য ৭.৯০ লাখ কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়। চলতি মাসের শুরুর দিকে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটে সামান্য কিছু পরিবর্তন আনা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ফ্ল্যাট ও ভবনে বিনিয়োগের মাধ্যমে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বাজেট চূড়ান্ত করা হয়। এটি ১ জুলাই থেকে কার্যকর হবে।
 

Related Topics

টপ নিউজ

প্রণোদনা প্যাকেজ / পেনশন / সরকারি কর্মচারি / অর্থ উপদেষ্টা / অর্থ সচিব / প্রধান উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net