Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ফেডারেল কর্মীদের গণছাঁটাই অব্যাহত রাখতে পারবে ট্রাম্প প্রশাসন: মার্কিন বিচারকের রায়

আন্তর্জাতিক

রয়টার্স
21 February, 2025, 10:55 am
Last modified: 21 February, 2025, 11:59 am

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প

ফেডারেল কর্মীদের গণছাঁটাই অব্যাহত রাখতে পারবে ট্রাম্প প্রশাসন: মার্কিন বিচারকের রায়

প্রায় ২৩ লাখ ফেডারেল কর্মীবাহিনী সংকুচিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপ আটকে দেওয়ার জন্য একদল কর্মী ইউনিয়ন আদালতের শরণাপন্ন হয়েছিলেন। তবে ওয়াশিংটন ডিসির ইউএস ডিসট্রিক্ট কোর্টের বিচারক ক্রিস্টোফার কুপার তাদের আবেদনের বিপক্ষে রায় দেন।
রয়টার্স
21 February, 2025, 10:55 am
Last modified: 21 February, 2025, 11:59 am
ট্রাম্প প্রশাসন নতুন গভার্নমেন্ট এফিশিয়েন্সি ডিপার্টমেন্ট (ডিওজিই) পরিচালনার জন্য টেসলা সিইও ইলন মাস্ককে নিয়োগ দিয়েছেন। এই ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল, হাজার হাজার ফেডারেল চাকরি ছাটাই এবং বিভিন্ন প্রোগ্রাম বন্ধ করা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের গণহারে ছাঁটাই চালিয়ে যেতে পারবে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক রায়ে এ সিদ্ধান্ত দেন দেশটির এক ফেডারেল বিচারক।

প্রায় ২৩ লাখ ফেডারেল কর্মীবাহিনী সংকুচিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপ আটকে দেওয়ার জন্য একদল কর্মী ইউনিয়ন আদালতের শরণাপন্ন হয়েছিলেন। তবে ওয়াশিংটন ডিসির ইউএস ডিসট্রিক্ট কোর্টের বিচারক ক্রিস্টোফার কুপার তাদের আবেদনের বিপক্ষে রায় দেন।

বিচারক কুপার বলেন, ট্রাম্প তার দায়িত্ব নেওয়ার প্রথম মাসেই নির্বাহী আদেশের মাধ্যমে যেসব পদক্ষেপ নিয়েছেন, তা 'যুক্তরাষ্ট্রজুড়ে বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরি করেছে।' তবে সরকারি কর্মীদের গণহারে ছাঁটাই আইনসম্মত কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তার নেই বলেও জানান তিনি।

বিচারক আরও বলেন, ইউনিয়নগুলোর উচিত ফেডারেল লেবার রিলেশনস অথরিটিতে (এফএলআরএ) অভিযোগ দায়ের করা। এফএলআরএ ফেডারেল সংস্থা ও তাদের কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়নগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তির দায়িত্বে রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প এফএলআরএ-এর তিন সদস্যের প্যানেলের ডেমোক্র্যাট চেয়ারম্যানকে বরখাস্ত করেন। ওই কর্মকর্তা তাকে পুনর্বহালের দাবিতে ইতোমধ্যে মামলা করেছেন।

বিচারক কুপার তার রায়ে লিখেছেন, 'ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতের বিচারকদের দায়িত্ব হলো, বাদী-বিবাদীর পরিচয় বা কখনো কখনো সাধারণ মানুষের ওপর এর পরিণতির কথা বিবেচনা না করেই আইন ও পূর্ববর্তী নজিরের ভিত্তিতে নিরপেক্ষভাবে আইনি বিষয়গুলো নির্ধারণ করা।'

বিচারক মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি কর্মীদের গণছাঁটাই আটকে দেওয়ার আবেদন নাকচ করে দেন। এতে ফেডারেল কর্মীবাহিনী সংকুচিত করা ও সরকারের তথাকথিত অপচয় ও দুর্নীতি দমন পরিকল্পনা বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন বড় ধরনের সুবিধা পেল।

হোয়াইট হাউজ ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ন্যাশনাল ট্রেজারি এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি ডরিন গ্রিনওয়াল্ড এ রায়কে সাময়িক ধাক্কা বলে উল্লেখ করেন। তবে তিনি জানান, ইউনিয়ন তাদের আইনি লড়াই চালিয়ে যাবে।

এক বিবৃতিতে গ্রিনওয়াল্ড বলেন, 'এটা নিশ্চিত যে প্রশাসনের পদক্ষেপগুলো কংগ্রেসের আইনগত ক্ষমতাকে বাইপাস করার চেষ্টা, যাদের একক ক্ষমতা রয়েছে ফেডারেল সংস্থাগুলি তৈরি ও তদারকি করার।'

ট্রেজারি ইউনিয়নসহ চারটি অন্যান্য ইউনিয়ন গত সপ্তাহে আদালতে মামলা করে, যাতে আটটি সংস্থা তাদের হাজার হাজার কর্মীকে ছাঁটাই এবং স্বেচ্ছায় ইস্তফা দেওয়া কর্মীদের জন্য বাইআউট [কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে কর্মচারীকে তার চাকরি ছাড়তে বা অবসর নেওয়ার জন্য আর্থিক প্রণোদনা বা অর্থ প্রদান করা] দেওয়া বন্ধ করতে পারে। এসব সংস্থার মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট অব ডিফেন্স, ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, কনজিউমার ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরো এবং ডিপার্টমেন্ট অব ভেটেরান্স অ্যাফেয়ার্স।

বিচারক কুপারের রায় ট্রাম্প প্রশাসনের ব্যাপক ও অভূতপূর্ব পদক্ষেপগুলো মোকাবিলা করতে আদালতের শরণাপন্ন হওয়া ইউনিয়নগুলোর জন্য আরেকটি বড় ধাক্কা। অন্তত দুজন বিচারক রায় দিয়েছেন, গণছাঁটাই এবং ট্রাম্প প্রশাসনের অন্যান্য পদক্ষেপ চ্যালেঞ্জ করার আইনি ভিত্তি ইউনিয়নগুলোর নেই। কারণ তারা এটি থেকে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।

ট্রাম্প নতুন গভার্নমেন্ট এফিশিয়েন্সি ডিপার্টমেন্ট (ডিওজিই) পরিচালনার জন্য টেসলা সিইও ইলন মাস্ককে নিয়োগ দিয়েছেন। এই ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল, হাজার হাজার ফেডারেল চাকরি ছাটাই এবং বিভিন্ন প্রোগ্রাম বন্ধ করা। 

ফেডারেল সংস্থাগুলোকে ডিওজিই-এর সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছিল, যাতে চাকরি ছাঁটাইয়ের জন্য কর্মচারী চিহ্নিত করা যায়।

গত সপ্তাহে শুরু হওয়া এ গণছাঁটাই মূলত সম্প্রতি নিয়োগপ্রাপ্ত পরীক্ষামূলক কর্মচারীদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যেমন আইআরএস, শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থায়।

ইউনিয়নগুলো একটি মামলা দায়ের করেছে। মামলায় দাবি করা হয়েছে, ডিওজিই-এর পদক্ষেপগুলো কংগ্রেসের বাজেট অনুমোদনের ক্ষমতা ক্ষুণ্ন করে কার্যকরভাবে ক্ষমতার বিভাজন লঙ্ঘন করছে।

যুক্তরাষ্ট্রে অধিকাংশ ফেডারেল কর্মী শুধু তাদের কর্মক্ষমতা বা অশালীন আচরণের জন্য বরখাস্ত হতে পারেন। আর পরীক্ষামূলক কর্মচারীদের আইনি সুরক্ষা তুলনামূলকভাবে কম।
 

Related Topics

টপ নিউজ

ফেডারেল কর্মী / ট্রাম্প প্রশাসন / কর্মী ছাঁটাই / বিচারকের রায় / ইলন মাস্ক / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net