Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
মানুষের মতো একই আইনি অধিকার পেল নিউজিল্যান্ডের পর্বত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 January, 2025, 02:30 pm
Last modified: 31 January, 2025, 02:31 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
  • সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, একইপথে হাঁটতে পারে নিউজিল্যান্ড
  • নিউজিল্যান্ডে লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার
  • পার্লামেন্টে ‘ভীতিকর’ হাকা নাচ করায় নিউজিল্যান্ডের ৩ মাওরি এমপি সাময়িক বরখাস্ত

মানুষের মতো একই আইনি অধিকার পেল নিউজিল্যান্ডের পর্বত

এর মাধ্যমে পর্বতটিকে একটি আইনি নাম দেওয়ার পাশাপাশি আশেপাশের পর্বতশৃঙ্গ ও ভূমি রক্ষা করা হবে।
টিবিএস ডেস্ক
31 January, 2025, 02:30 pm
Last modified: 31 January, 2025, 02:31 pm
নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকি। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের একটি পর্বতকে মানুষের মতো একই আইনি অধিকার দেওয়ার একটি চুক্তি কয়েক বছরের আলোচনা শেষে আইন হিসেবে পাস হয়েছে। খবর বিবিসি'র।

তারানাকি মাউঙ্গা, যেটি মাউন্ট তারানাকি নামেও পরিচিত, সেটি এখন নিজের মালিক। স্থানীয় আদিবাসী সম্প্রদায় ইউয়ি সরকারের প্রতিনিধিদের সাথে এটি পরিচালনার দায়িত্বে থাকবে।

এই চুক্তির লক্ষ্য হলো, তারানাকি অঞ্চলের মাওরি জনগণের ওপর উপনিবেশকালে হওয়া অবিচারের জন্য তাদের ক্ষতিপূরণ দেওয়া, যার মধ্যে ব্যাপক জমি জব্দ করাও অন্তর্ভুক্ত।

চুক্তি আলোচনার জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারের মন্ত্রী পল গোল্ডস্মিথ বলেছেন, "আমাদের অতীতের ভুলের ফলে যে ক্ষতি হয়েছে তা মেনে নিতে হবে, যাতে আমরা ভবিষ্যতে ইউয়ি জনগণকে তাদের নিজস্ব আশা এবং সুযোগ বাস্তবায়নে সহায়তা করতে পারি।" 

তরানাকি মাউঙ্গা কালেকটিভ রিড্রেস বিল বৃহস্পতিবার নিউজিল্যান্ডের পার্লামেন্টে আইন হিসেবে পাস হয়েছে। এর মাধ্যমে পর্বতটিকে একটি আইনি নাম দেওয়ার পাশাপাশি আশেপাশের পর্বতশৃঙ্গ ও ভূমি রক্ষা করা হবে।

এটি মাওরিদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দেয়, যেখানে পর্বতগুলোকে তাদের পূর্বপুরুষ এবং জীবন্ত সত্তা হিসেবে গণ্য হয়। মাউন্ট তারানাকি আগে এগমন্ট নামে পরিচিত ছিল। ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক ১৮শ শতাব্দীতে এই নাম দিয়েছিলেন। কিন্তু এখন এটি মাউরি নাম তারানাকি মাউঙ্গা হিসেবে পরিচিত হবে।

রাজনৈতিক দল টি পাতি মাওরি-এর [মাওরি পার্টির] সহ-নেতা ডেবি নাগারেওয়া-প্যাকার বলেন, "আজ তারানাকি, আমাদের মাউঙ্গা [পর্বত], আমাদের মাউঙ্গা তুপুনা [পূর্বপুরুষের পর্বত] অবশেষে অন্যায়, অজ্ঞতা এবং ঘৃণার শিকল থেকে মুক্তি পেল।"

এলাকা ভিত্তিক মাওরি জনগণের প্রতিনিধিরা, যারা এই পর্বতকে পবিত্র মনে করেন, পার্লামেন্টে উপস্থিত হয়ে এই আইন পাস হওয়া দেখেছেন। চুক্তির পাশাপাশি সরকার থেকে ১৮৬০-এর দশকে মাউন্ট তারানাকি ও মিলিয়ন একরের বেশি জমি জব্দ করার জন্য ক্ষমা চাওয়া হয়েছে।

এটি আইনি অধিকার পাওয়া নিউজিল্যান্ডের তৃতীয় প্রাকৃতিক উপাদান। প্রথমটি ছিল উরেওয়েরা বন (২০১৪) এবং দ্বিতীয়টি ছিল ওয়াঙ্গানুই নদী (২০১৭)।
 
Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ড / পর্বত / আইনি অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • চুরি করতে গিলে ফেলেন ২৩ লাখ টাকার হীরের লকেট, যেভাবে ১ সপ্তাহ পর উদ্ধার করল নিউজিল্যান্ডের পুলিশ
  • সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া, একইপথে হাঁটতে পারে নিউজিল্যান্ড
  • নিউজিল্যান্ডে লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার, এক নারী গ্রেপ্তার
  • পার্লামেন্টে ‘ভীতিকর’ হাকা নাচ করায় নিউজিল্যান্ডের ৩ মাওরি এমপি সাময়িক বরখাস্ত

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net