Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
জেফ বেজোসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশে অস্বীকৃতি, ওয়াশিংটন পোস্টের কার্টুনিস্টের পদত্যাগ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 January, 2025, 10:20 am
Last modified: 05 January, 2025, 10:39 am

Related News

  • যে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের দাবি উঠছে
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

জেফ বেজোসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশে অস্বীকৃতি, ওয়াশিংটন পোস্টের কার্টুনিস্টের পদত্যাগ

কার্টুনিস্ট অ্যান টেলনিস বলেছেন, তার কাজ বন্ধ হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক।
টিবিএস ডেস্ক
05 January, 2025, 10:20 am
Last modified: 05 January, 2025, 10:39 am
ছবি: রয়টার্স

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের মালিক জেগ বেজোসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ না করায় পদত্যাগ করেছেন পুলিৎজার পুরস্কারজয়ী কার্টুনিস্ট অ্যান টেলনিস। খবর বিবিসির। 

কার্টুনটিতে পত্রিকার মালিক জেফ বেজোসসহ কয়েকজন ধনী ব্যবসায়ীকে ডোনাল্ড ট্রাম্পের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে আছেন এমন করে দেখানো হয়েছিল।

অ্যান টেলনিস বলেছেন, তার কাজ বন্ধ হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক। তিনি বলেন, এটি তার জন্য 'গুরুত্বপূর্ণ পরিবর্তন' এবং গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার উদাহরণ।

ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় পাতার সম্পাদক ডেভিড শিপলি এই অভিযোগ অস্বীকার করেছেন। শিপলি জানান, তাদের ইতোমধ্যেই একই বিষয়ে একটি কলাম প্রকাশিত হয়েছিল এবং আরেকটি ব্যঙ্গাত্মক কলাম প্রকাশের জন্য নির্ধারিত ছিল।

তিনি বলেন, কার্টুনটি প্রকাশ না করার সিদ্ধান্ত ধনী ব্যক্তিদের সমালোচনার কারণে নয়, বরং পুনরাবৃত্তি এড়ানোর জন্য নেওয়া হয়েছিল।

এর আগেও ২০১৫ সালে টেলনেসের একটি কার্টুন, যেখানে টেড ক্রুজের সন্তানদের নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল, সেটিও পত্রিকা প্রত্যাহার করেছিল।

সম্প্রতি, জেফ বেজোস ট্রাম্পের উদ্বোধনী তহবিলে ১ মিলিয়ন ডলার অনুদান দেন এবং ট্রাম্পের পুনর্নির্বাচনকে 'অসাধারণ রাজনৈতিক প্রত্যাবর্তন' বলে উল্লেখ করেন।

Related Topics

টপ নিউজ

জেফ বেজোস / ওয়াশিংটন পোস্ট / কার্টুনিস্ট / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • যে কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগের দাবি উঠছে
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net