Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
দলে দলে পালিয়েছে ফ্রান্সে প্রশিক্ষিত ইউক্রেনের বিশেষ ব্রিগেড, তদন্ত শুরু

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
03 January, 2025, 03:30 pm
Last modified: 03 January, 2025, 03:33 pm

Related News

  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • যুদ্ধে রাশিয়ার সঙ্গে জনবল ঘাটতি কমাতে কিলার রোবট মোতায়েন করছে ইউক্রেন
  • কিয়েভ লক্ষ্য করে ছোড়া ২৭ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র একটি ঠেকাতে পেরেছে ইউক্রেন
  • আরও কম খরচে অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের প্রতিযোগিতা তুঙ্গে

দলে দলে পালিয়েছে ফ্রান্সে প্রশিক্ষিত ইউক্রেনের বিশেষ ব্রিগেড, তদন্ত শুরু

বৃহস্পতিবার ইউক্রেনের স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন মুখপাত্র তেতিয়ানা সাপিয়ান জানান, ১৫৫তম মেকানাইজড ব্রিগেডের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সৈন্য পালানোর অভিযোগে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।
বিজনেস ইনসাইডার
03 January, 2025, 03:30 pm
Last modified: 03 January, 2025, 03:33 pm
২০২৪ সালের ১৪ নভেম্বর ফ্রান্সের মুরমেলন-লে-গ্রাঁ সেনা শিবিরে "শ্যাম্পেন" টাস্ক ফোর্সের অংশ হিসেবে ফরাসি সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ মহড়ায় ইউক্রেনের ১৫৫তম মেকানাইজড ব্রিগেডের সৈন্যরা। ছবি: এএফপি

ফ্রেঞ্চ অস্ত্র ব্যবহারে বিশেষভাবে প্রশিক্ষিত একটি ব্রিগেডের শত শত সৈন্য পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তদন্ত শুরু করেছে ইউক্রেনের স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইন্টারফ্যাক্স-ইউক্রেনকে দেওয়া এক বিবৃতিতে সংস্থার মুখপাত্র তেতিয়ানা সাপিয়ান জানান, ১৫৫তম মেকানাইজড ব্রিগেডের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সৈন্য পালানোর অভিযোগে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

তিনি বলেন, "তদন্ত চলছে। কোনো প্রাথমিক ফলাফলের বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি।" 

'আনা অব কিয়েভ' নামে পরিচিত এই পদাতিক ব্রিগেডটি ১১শ শতকের কিয়েভের রাজকুমারীর [যিনি ফ্রান্সের রানি হয়েছিলেন] নামে নামকরণ করা হয়েছে। এতে প্রায় ৫ হাজার ৮০০ সৈন্য রয়েছে। এদের মধ্যে প্রায় ২ হাজার সৈন্য ২০২৪ সালে ফ্রান্সে কয়েক মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন।

ফ্রান্সে পদাতিক ব্রিগেডের সৈন্যরা বেশ উচ্চ প্রোফাইলে ছিলেন। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গত অক্টোবরের এক সফরে ১৫৫তম ব্রিগেডের কয়েকটি ব্যাটালিয়নের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছিলেন।

ফ্রান্স ১৫৫তম মেকানাইজড ব্রিগেডকে নিজস্ব অস্ত্রে সজ্জিত করেছে। এর মধ্যে রয়েছে ১৮টি এএমএক্স-১০ সাঁজোয়া যান, ১৮টি সিজার হাউইটজার এবং ১২৮টি সাঁজোয়া বাহন। ইউনিটটি জার্মানির বিখ্যাত লিওপার্ড ২এ৪ যুদ্ধট্যাংকও ব্যবহার করে।

নভেম্বরের মধ্যে ব্রিগেডটি ফ্রন্টলাইনে মোতায়েনের জন্য প্রস্তুত ছিল। ফ্রান্সের কর্মকর্তারা বলেছিলেন, পশ্চিমা যুদ্ধক্ষেত্রের প্রশিক্ষণ নিয়ে ইউক্রেনীয় সৈন্যরা এখন যুদ্ধের জন্য সজ্জিত।

১,৭০০ সৈন্য পালানোর অভিযোগ

ইউক্রেনীয় সাংবাদিক ইউরি বুতুসভের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোতায়েনের আগেই এই ব্রিগেডকে সৈন্য পালানো এবং নেতৃত্বজনিত সমস্যার সম্মুখীন হতে হয়েছে।

বুতুসভ লিখেছেন, "ব্রিগেড প্রথম গুলি চালানোর আগেই ১,৭০০ সৈন্য স্বেচ্ছায় এটি ত্যাগ করেছে।" 

তবে তিনি তার দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন করেননি। তিনি একটি তালিকা প্রকাশ করেছেন, যাতে মার্চ থেকে নভেম্বরের মধ্যে প্রতি মাসে শত শত সৈন্য ব্রিগেড থেকে পালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এতে নতুন সৈন্য দিয়ে ক্রমাগত ইউনিটটি পূরণ করতে হয়েছে।

বুতুসভ আরও জানান, ইউনিটটির অনেক সদস্যকে ইউক্রেনের রাস্তাগুলো থেকে জোর করে নিয়োগ দেওয়া হয়েছিল, যা পালানোর একটি মূল কারণ। এমনকি ফ্রান্সে প্রশিক্ষণের সময়ও প্রায় ৫০ জন সৈন্য নিখোঁজ হন।

ফ্রন্টলাইনে মোতায়েনের কয়েক দিনের মধ্যে ব্রিগেড কমান্ডার কর্নেল দিমিত্রো রিউমশিন হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন। দুইটি ব্রিগেডের কমান্ডিং অভিজ্ঞতা থাকা এই অভিজ্ঞ অফিসার ফেসবুক পোস্টে সৈন্যদের ধন্যবাদ জানান। তিনি লিখেছিলেন, "১৫৫তম ব্রিগেড একটি কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ যাত্রা অতিক্রম করেছে।"
 
Related Topics

টপ নিউজ

ইউক্রেন / তদন্ত / সৈন্য পলায়ন / ক্ষমতার অপব্যবহার / নেতৃত্বজনিত সমস্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • যুদ্ধে রাশিয়ার সঙ্গে জনবল ঘাটতি কমাতে কিলার রোবট মোতায়েন করছে ইউক্রেন
  • কিয়েভ লক্ষ্য করে ছোড়া ২৭ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র একটি ঠেকাতে পেরেছে ইউক্রেন
  • আরও কম খরচে অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবনের প্রতিযোগিতা তুঙ্গে

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net