Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
এক্স-এ নিজের নাম বদলে ‘কেকিয়াস ম্যাক্সিমাস’ রাখলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 January, 2025, 12:35 pm
Last modified: 02 January, 2025, 05:34 pm

Related News

  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

এক্স-এ নিজের নাম বদলে ‘কেকিয়াস ম্যাক্সিমাস’ রাখলেন ইলন মাস্ক

মাস্কের এই পদক্ষেপ ক্রিপ্টোকারেন্সির জগতে আলোড়ন তুলেছে। এর ফলে একই নামের একটি মিমকয়েনের (যা ইন্টারনেট মিম দ্বারা অনুপ্রাণিত একটি ডিজিটাল মুদ্রা) মূল্যও হঠাৎ বেড়ে গেছে।
টিবিএস ডেস্ক
01 January, 2025, 12:35 pm
Last modified: 02 January, 2025, 05:34 pm
স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ছবি: রয়টার্স।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম এক্স-এ নিজের নাম পরিবর্তন করে রেখেছেন 'কেকিয়াস ম্যাক্সিমাস'। এ নাম নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। খবর বিবিসির।

টেক মোগল এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছের মানুষ ইলন মাস্ক তার এ নতুন নামের বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেননি। এছাড়া তিনি তার প্রোফাইলের ছবি পরিবর্তন করে পেপ দ্য ফ্রগ চরিত্রটির ছবি দিয়েছেন। পেপ দ্য ফ্রগ হলো একটি মিম যা ডানপন্থি গোষ্ঠীগুলো ব্যবহার করে থাকেন।

মাস্কের এই পদক্ষেপ ক্রিপ্টোকারেন্সির জগতে আলোড়ন তুলেছে। এর ফলে একই নামের একটি মিমকয়েন (যা ইন্টারনেট মিম দ্বারা অনুপ্রাণিত একটি ডিজিটাল মুদ্রা) এর মূল্য হঠাৎ বেড়ে গেছে।

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করে মাস্ক আগেও ক্রিপ্টোকারেন্সির দামে প্রভাব ফেলেছেন। তবে এই নির্দিষ্ট মিমকয়েনের সঙ্গে তাঁর সরাসরি কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

'কেকিয়াস' শব্দটি সম্ভবত 'কেক' শব্দটির লাতিন রূপান্তর, যা গেমারদের মধ্যে জনপ্রিয় একটি শব্দ, যার অর্থ প্রায় 'লাফ আউট লাউড' (জোরে হাসি)। তবে সম্প্রতি এটি প্রায়শই উগ্র ডানপন্থীদের ব্যবহার করতে দেখা যাচ্ছে।

'কেক' প্রাচীন মিশরের অন্ধকারের দেবতার নামও। তাকে কখনও কখনও ব্যাঙের মাথা-যুক্ত রূপেও আঁকা হয়।

অনেকেই চলচ্চিত্র 'গ্ল্যাডিয়েটর'-এ দেখানো 'ম্যাক্সিমাস' শব্দটি রাসেল ক্রোর সাহসী চরিত্র, ম্যাক্সিমাস ডিসিমাস মেরিডিয়াসকে মনে করছেন।

এদিকে মাস্কের নতুন প্রোফাইল ছবিতে রয়েছে রোমান সামরিক পোশাক পরা পেপে চরিত্রটি। চরিত্রটির হাতে একটি গেম কনসোল রয়েছে বলে মনে করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / এক্স / কেকিয়াস ম্যাক্সিমাস / নাম পরিবর্তন / প্রোফাইল ছবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net