Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
২৫০ বছর পর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল ঈগল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 December, 2024, 10:00 am
Last modified: 26 December, 2024, 10:17 am

Related News

  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

২৫০ বছর পর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পেল ঈগল

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই পাখিকে দেশের প্রতিনিধিত্বের জন্য অযোগ্য বলে মনে করেছিলেন এবং এটিকে ‘খারাপ নৈতিক চরিত্রের পাখি’ বলে অভিহিত করেছিলেন।
টিবিএস ডেস্ক
26 December, 2024, 10:00 am
Last modified: 26 December, 2024, 10:17 am
ব্যাল্ড ঈগল। ছবি: রয়টার্স

ব্যাল্ড ঈগলকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন বড়দিনে একটি আইন স্বাক্ষর করে সাদা মাথা ও হলুদ ঠোঁটবিশিষ্ট শিকারি পাখিকে এ সম্মান প্রদান করেন। খবর বিবিসি'র। 

ব্রিটেন থেকে স্বাধীনতার ছয় বছর পর ১৭৮২ সাল থেকে যুক্তরাষ্ট্রের সরকারি সিল হিসেবে ব্যাল্ড ঈগলের ছবি ব্যবহার হয়ে আসছে। কিন্তু এতদিন এটি শুধু প্রতীকী মর্যাদা পেয়েছে। 

কংগ্রেস গত সপ্তাহে একটি বিল পাস করার মাধ্যমে পাখিটির জাতীয় পাখির মর্যাদা নিশ্চিত করে, যা প্রেসিডেন্ট বাইডেন স্বাক্ষরের মাধ্যমে কার্যকর করেন।

ন্যাশনাল ঈগল সেন্টারের ন্যাশনাল বার্ড ইনিশিয়েটিভের সহ-সভাপতি জ্যাক ডেভিস বলেন, 'প্রায় ২৫০ বছর ধরে আমরা ব্যাল্ড ঈগলকে জাতীয় পাখি বলে এসেছি, অথচ তা আনুষ্ঠানিক ছিল না'। 

'এখন এটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে, এবং এর চেয়ে যোগ্য পাখি আর হতে পারে না', যোগ করেন তিনি। 

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই পাখিকে দেশের প্রতিনিধিত্বের জন্য অযোগ্য বলে মনে করেছিলেন এবং এটিকে 'খারাপ নৈতিক চরিত্রের পাখি' বলে অভিহিত করেছিলেন। তবে কংগ্রেসের সকল সদস্য সেসময় তার এই মতের সঙ্গে একমত ছিলেন না।

মার্কিন ভেটেরান অ্যাফেয়ার্স বিভাগের তথ্য অনুযায়ী, ব্যাল্ড ঈগল উত্তর আমেরিকার স্থানীয় পাখি এবং একে অমরত্বের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়।

এ আইনের প্রস্তাবনায় বিশেষ ভূমিকা রাখেন মিনেসোটা রাজ্যের আইনপ্রণেতারা। সিনেটর অ্যামি ক্লোবুচার উল্লেখ করেন যে, মিনেসোটা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম ব্যাল্ড ইগল জনসংখ্যার আবাসস্থল।

ব্যাল্ড ঈগল ১৯৪০ সালের ন্যাশনাল এমব্লেম অ্যাক্টের আওতায় সুরক্ষিত, যা পাখিটিকে শিকার বা বিক্রি নিষিদ্ধ করেছে। একসময় বিলুপ্তির মুখে থাকা এই পাখির সংখ্যা ২০০৯ সাল থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন বড়দিনে আরও ৪৯টি আইনে স্বাক্ষর করেন, যার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা প্রতিরোধে একটি ফেডারেল অ্যান্টি-হেইজিং আইনও (হিংসা বিরোধী আইন) অন্তর্ভুক্ত ছিল।

Related Topics

টপ নিউজ

ঈগল / টাকমাথা ঈগল / জাতীয় পাখি / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • খার্গ দ্বীপ দখল: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জয়ের চাবিকাঠি নাকি বড় ঝুঁকি?
  • ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • হরমুজ: শুধু জ্বালানি নয়, বিশ্বের ১০ কোটি মানুষের খাদ্য সরবরাহেরও প্রধান পথ
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net