Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
ভারতে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হলেন মুসলিম দম্পতি

আন্তর্জাতিক

বিবিসি
07 December, 2024, 11:00 am
Last modified: 07 December, 2024, 11:09 am

Related News

  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

ভারতে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে বাড়ি বিক্রি করে দিতে বাধ্য হলেন মুসলিম দম্পতি

ধর্মের কারণে ওই মুসলিম দম্পতিকে সে বাড়িতে থাকতে দেবেন না বলে জানান হিন্দু প্রতিবেশীরা।
বিবিসি
07 December, 2024, 11:00 am
Last modified: 07 December, 2024, 11:09 am
ছবি: এ কে মিশরা

ভারতে এক মুসলিম দম্পতিকে তাদের নতুন কেনা বাড়ি ছাড়তে বাধ্য করেছেন হিন্দু প্রতিবেশীরা। ধর্মের কারণে ওই মুসলিম দম্পতিকে সে বাড়িতে থাকতে দেবেন না বলে জানান তারা।

উত্তর প্রদেশের মুরাদাবাদ শহরের অভিজাত আবাসিক এলাকা টিডিআই সিটিতে ওই মুসলিম দম্পতিকে তাদের নতুন কেনা বাড়ি ছাড়তে বাধ্য করেছেন প্রতিবেশী হিন্দুরা। মঙ্গলবার রাতে বাড়িটি বিক্রির খবর জানার পর প্রতিবাদ শুরু করেন আশপাশের হিন্দুরা। 

ওই বিক্ষোভের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে ভারতজুড়ে তুমুল সমালোচনা তৈরি হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই এলাকার বাসিন্দা মেঘা অরোরা বলছেন, ড. অশোক বাজাজ নামের এক বাসিন্দা তাদের সঙ্গে আলোচনা না করেই একটি মুসলিম পরিবারের কাছে তার বাড়ি বিক্রি করেছেন।

মেঘা বলেন, 'আমাদের স্থানীয় মন্দিরের সামনে মুসলিম পরিবার থাকবে, এটা আমরা সহ্য করব না। এটা আমাদের নারীদের নিরাপত্তার বিষয়ও।' 

তিনি আরও বলেন, 'আমরা বাড়ি বিক্রির চুক্তি বাতিল চাই। প্রশাসনকেও বলছি নতুন মালিকদের নামে বাড়ির নিবন্ধন বাতিল করতে। আমরা অন্য ধর্মবিশ্বাসের মানুষকে এখানে এসে থাকতে দিতে পারি না। তারা চলে না যাওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চালিয়ে যাব।'

ওই এলাকার অনেক বাসিন্দা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে গিয়েও অভিযোগ দায়ের করেনছেন। এছাড়া তারা বাড়ির মালিক ড. অশোক বাজাজ ও ক্রেতা মুসলিম দম্পতির বিরুদ্ধে স্লোগান দেন।

প্রতিবেশীদের বিক্ষোভের চাপে পড়ে শহরের নির্বাচিত প্রতিনিধির মধ্যস্থতায় একটি সমাধেন পৌঁছেছেন বলে বিবিসিকে জানান ড. বাজাজ। নতুন মুসলিম মালিকরা বাড়িটি ওই হাউজিং সোসাইটির এক হিন্দু পরিবারের কাছে ফের বিক্রি করে দিতে রাজি হয়েছেন।

২০২১ সালে মুরাদাবাদের একটি এলাকায় মুসলিম পরিবারের কাছে বাড়ি বিক্রির পর একদল বাসিন্দা ও হিন্দু সংগঠন তাদের বাড়ি বিক্রি করে দিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়। ছবি: শাহবাজ আনোয়ার

ড. বাজাজ ছয় বছর ধরে ওই এলাকায় বাস করছেন। তিনি জানান, ৪০ বছর ধরে ওই মুসলিম দম্পতির পরিবারের সঙ্গে পরিচয় আছে তার। ওই দম্পতিও ডাক্তার। প্রতিবেশীদের বৈরী আচরণের কারণে ওই দম্পতি আর নতুন কেনা বাড়িটিতে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বলে জানান ড. বাজাজ।

তিনি আরও বলেন, বাড়ি বিক্রি নিয়ে এমন কাণ্ড হয়ে, তা তিনি ভাবিনি। ঘটনাটি যে জাতীয় খবরে পরিণত হবে, তা-ও আশা করেননি।

তথ্য-উপাত্ত বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকারের আমলে গত এক দশকে ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের ঘটনা বেড়েছে। বিজেপিশাসিত রাজ্যগুলোতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার ঘটনা বেড়েছে। উত্তরপ্রদেশও বিজেপিশাসিত। বিজেপি অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও জননীতি বিভাগের অধ্যাপক তানভির এজাজ বিবিসিকে বলেন, মুরাদাবাদের এই ঘটনা 'প্রমাণ করে যে ধর্মীয় মেরুকরণ শিকড় গেড়ে বসেছে'।

ড. বাজাজ জানান, তিনি ওই মুসলিম দম্পতিকে প্রতিবেশীদের সঙ্গে পরিচয় করানোর পর প্রতিবাদ শুরু হয়। 

তিনি জানান, বাড়ি বিক্রির পর হিন্দু প্রতিবেশীদের এই বৈরী প্রতিক্রিয়া 'সম্পূর্ণ অপ্রত্যাশিত' ছিল। কেননা ওই কলোনিতে ইতিমধ্যেই আরও বেশ কিছু মুসলিম পরিবার বাস করে এবং 'প্রতিবেশীদের সঙ্গে আমাদের বরাবরই ভালো সম্পর্ক ছিল।'

তিনি আরও বলেন, 'এই বিতর্ক শহরের কাঠামোই বদলে দিচ্ছে। এই বাড়ি বিক্রির মাধ্যমে কোনো ধরনের অস্থিরতা তৈরির উদ্দেশ্য আমাদের ছিল না।' 

ড. বাজাজ আরও জানান, ওই কলোনিতে বাসিন্দাদের কোনো সমিতি ছিল না যার অনুমোদন নিয়ে বাড়ি বিক্রি করতে হয়।

এটাই অবশ্য মুরাদাবাদে কোনো মুসলিম পরিবারকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় বাড়ি কেনার জন্য তোপের মুখে পড়ার প্রথম ঘটনা নয়। ২০২১ সালে দুটি মুসলিম পরিবার হিন্দুদের কাছ থেকে বাড়ি কিনলে স্থানীয় বাসিন্দারা এবং হিন্দু কট্টরপন্থি সংগঠনগুলো এর প্রতিবাদ করে।

ভারতের অনেক শহরে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত মুসলিমদের প্রতি বৈষম্য সাধারণ ঘটনা। অনেক হাউজিং সোসাইটিতে মুসলিমদের প্রবেশ ঠেকাতে বিভিন্ন খাদ্যাভ্যাসের শর্ত—যেমন নিরামিষভোজী হওয়ার বাধ্যবাধকতা—চাপিয়ে দেওয়া হয়।

গুজরাট, মহারাষ্ট্রের মতো রাজ্যে—এমনকি রাজধানী দিল্লিতেও—মুসলিমরা প্রায়ই হিন্দু অধ্যুষিত এলাকায় বাড়ি কিনতে বা ভাড়া নিতে পারেন না। কয়েক বছর আগে বলিউড অভিনেতা ইমরান হাশমি অভিযোগ করেছিলেন, মুসলিম হওয়ার কারণে তাকে মুম্বাইয়ে একটি ফ্ল্যাট দেওয়া হয়নি। 

মুরাদাবাদের ঘটনাটি ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন।

কমেডিয়ান আকাশ ব্যানার্জি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, '#নিউইন্ডিয়া-তে আপনাকে স্বাগত। একজন ডাক্তার আরেক ডাক্তারের কাছে বাড়ি বিক্রি করেছেন… এটা নিয়ে কেন মুরাদাবাদের একটা অভিজাত হাউজিং সোসাইটিতে বিশাল বিক্ষোভ/উত্তেজনার তৈরি হবে?'

কমিউনিস্ট পার্টি অভ ইন্ডিয়া-র (মার্ক্সিস্ট) এমপি জন ব্রিটাস লিখেছেন, 'জাতি হিসেবে আমরা সবসময় আমাদের বৈচিত্র্যের ঐক্য নিয়ে গর্ব করি। এই ধরনের ঘটনার জন্য আমাদের লজ্জিত হওয়া উচিত।'

আরেকজন ব্যবহারকারী এক্স-এ লিখেছেন, ওই মুসলিম দম্পতির বিরুদ্ধে যারা বিক্ষোভ করেছে, তারা 'নামহীন বা পরিচয়হীন মানুষ ছিল না। এই মানুষগুলো নির্ভয়ে এবং নির্লজ্জভাবে তাদের ধর্মান্ধতা এবং ইসলামোফোবিয়া দেখিয়েছে'।

Related Topics

টপ নিউজ

ভারত / সাম্প্রদায়িকতা / উত্তর প্রদেশ / বাড়ি বিক্রি / মুসলিম দম্পতিকে বাড়ি বিক্রি করতে বাধ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net