Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
যুক্তরাষ্ট্রে ঘুষ-জালিয়াতির অভিযোগের পর আদানি গ্রুপের সঙ্গে দুটি বড় চুক্তি বাতিল করল কেনিয়া

আন্তর্জাতিক

বিবিসি
22 November, 2024, 12:25 pm
Last modified: 22 November, 2024, 12:27 pm

Related News

  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া
  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের
  • প্রিমিয়ার ব্যাংকের এমডি আবু জাফরের চুক্তি বাতিল 
  • আদানিকে আন্তর্জাতিক সালিশে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা

যুক্তরাষ্ট্রে ঘুষ-জালিয়াতির অভিযোগের পর আদানি গ্রুপের সঙ্গে দুটি বড় চুক্তি বাতিল করল কেনিয়া

বিবিসি
22 November, 2024, 12:25 pm
Last modified: 22 November, 2024, 12:27 pm
গৌতম আদানি (বাঁয়ে) ও কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ছবি: সংগৃহীত

ভারতীয় ধনকুবের গৌতম আদানির সঙ্গে করা দুটি গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। মার্কিন প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির অভিযোগ আনার পর চুক্তি বাতিলের এই সিদ্ধান্ত নিলেন তিনি।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রুটো বলেন, 'আমাদের তদন্তকারী সংস্থা ও অংশীদার দেশগুলোর দেওয়া নতুন তথ্যের ভিত্তিতে' এই চুক্তিগুলো বাতিল করা হয়েছে।

এর একদিন আগে ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী আদানির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দেওয়া এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের সময় এ তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের করেন মার্কিন প্রসিকিউটররা।

তবে আদানি গ্রুপের প্রতিনিধিরা এসব অভিযোগকে 'ভিত্তিহীন' বলে উল্লেখ করে সব অভিযোগ অস্বীকার করেছেন।

কেনিয়ার প্রেসিডেন্ট রুটো তার বক্তব্যে বলেন, 'দুর্নীতির নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর আমি চূড়ান্ত পদক্ষেপ নিতে দ্বিধা করব না।' তার এই বক্তব্যে সংসদ করতালিতে ফেটে পড়ে।

কেনিয়ার প্রধান বিমানবন্দর ৩০ বছর পরিচালনার বিনিময়ে এতে ১.৮৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা করেছিল আদানি গ্রুপ। এছাড়া দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য ৭৩৬ মিলিয়ন ডলারের আরেকটি চুক্তি ছিল দেশটির।

বিমানবন্দর প্রকল্পের আওতায় জোমো কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি নতুন রানওয়ে নির্মাণ ও একটি যাত্রী টার্মিনাল উন্নয়নের কাজ করার কথা ছিল।

তবে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিগুলো কেনিয়ায় ব্যাপক সমালোচনা ও বিরোধিতার শিকার হয়। এসব চুক্তিতে দুর্নীতির অভিযোগ ওঠে।

সেপ্টেম্বরে বিমানবন্দর চুক্তির বিরুদ্ধে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। কারণ, অনেকের ধারণা ছিল এ চুক্তির প্রভাবে তারা চাকরি হারাতে পারেন।

কেনিয়ার জ্বালানিমন্ত্রী ওপিয়ো ওয়ান্দাই বৃহস্পতিবার সংসদীয় কমিটিকে বলেন, বিদ্যুৎ লাইন প্রকল্পে ঘুষ আদানপ্রদান বা দুর্নীতি হয়নি।

প্রেসিডেন্ট রুটো তার প্রশাসনের বিরুদ্ধে বারবার ওঠা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন।

রুটো আরও জানান, তার সরকার এখন বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পগুলোর জন্য বিকল্প অংশীদারের খোঁজে নামবে।

Related Topics

টপ নিউজ

আদানি / আদানি গ্রুপ / কেনিয়া / চুক্তি বাতিল / গৌতম আদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল, নতুন সচিব সিরাজ উদ্দিন মিয়া
  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের
  • প্রিমিয়ার ব্যাংকের এমডি আবু জাফরের চুক্তি বাতিল 
  • আদানিকে আন্তর্জাতিক সালিশে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে
  • ছাগলের দুধপানে বেঁচে আছে এতিম হাতি: কেনিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণের বিচিত্র কায়দা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net