Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
শিল্প কারখানায় রোবট ব্যবহারে জার্মানিকে ছাড়িয়ে গেল চীন, শীর্ষে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
21 November, 2024, 12:50 pm
Last modified: 21 November, 2024, 12:57 pm

Related News

  • চীনের মুনশট আনলো নতুন এআই মডেল, প্রযুক্তিখাতের শেয়ারদরে বড় ধস
  • চীনের এলএনজি কেনাকাটায় বিশ্বব্যাপী গ্যাস বাজারে চাপ বাড়ছে
  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • বিশ্বে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে এখন বেশি ইতিবাচকভাবে দেখা হয়: জরিপ

শিল্প কারখানায় রোবট ব্যবহারে জার্মানিকে ছাড়িয়ে গেল চীন, শীর্ষে দক্ষিণ কোরিয়া

চীনে বর্তমানে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ৪৭০টি রোবট ব্যবহৃত হচ্ছে।
রয়টার্স
21 November, 2024, 12:50 pm
Last modified: 21 November, 2024, 12:57 pm
চীনের ঝেজিয়াং প্রদেশের জিনহুয়াতে একটি কারখানায় লিপমোটরের বৈদ্যুতিক যান উৎপাদনে রোবট ব্যবহৃত হচ্ছে। ছবি: রয়টার্স

শিল্প কারখানায় রোবট ব্যবহারে জার্মানিকে ছাড়িয়ে গেছে চীন। গতকাল বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক রোবটিক্স ফেডারেশন (আইএফআর) থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

রোবট ব্যবহারের দিক থেকে দক্ষিণ কোরিয়া শীর্ষস্থানে রয়েছে। সেখানে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ১ হাজার ১২টি রোবট ব্যবহৃত হচ্ছে। সিঙ্গাপুর এবং চীন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। চীনে বর্তমানে প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ৪৭০টি রোবট ব্যবহৃত হচ্ছে, যা ২০১৯ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।

এদিকে, প্রতি ১০ হাজার কর্মীর বিপরীতে ৪২৯টি রোবট ব্যবহার করে চতুর্থ স্থানে রয়েছে জার্মানি। তবে জার্মানিতে রোবট ব্যবহারের সংখ্যা বৃদ্ধির হার প্রতি বছর ৫ শতাংশ।

আইএফআর-এর সভাপতি তাকায়ুকি ইতো বলেন, "চীন স্বয়ংক্রিয় প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে এবং রোবট ব্যবহারে তৃতীয় স্থানে পৌঁছেছে।"

অর্থনীতিতে চীনের এই অগ্রগতি জার্মানির জন্য একটি বড় ধাক্কা হতে পারে, কারণ অতীতে জার্মানি তার শিল্পভিত্তিক প্রবৃদ্ধি এবং রপ্তানির ওপর নির্ভরশীল ছিল।

তবে বর্তমানে চীনসহ অন্যান্য দেশের প্রতিযোগিতার মুখোমুখি হওয়া জার্মানি আগামী বছর অর্থনৈতিক সংকোচনের সম্মুখীন হতে যাচ্ছে, যা গ্রুপ অব সেভেন (জি৭) দেশগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থান হতে পারে।

Related Topics

টপ নিউজ

রোবট / শিল্প কারখানা / চীন / জার্মানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • চীনের মুনশট আনলো নতুন এআই মডেল, প্রযুক্তিখাতের শেয়ারদরে বড় ধস
  • চীনের এলএনজি কেনাকাটায় বিশ্বব্যাপী গ্যাস বাজারে চাপ বাড়ছে
  • চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার জিতলেন ফুড ডেলিভারি রাইডার
  • চীনের সঙ্গে ভূ-রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • বিশ্বে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে এখন বেশি ইতিবাচকভাবে দেখা হয়: জরিপ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net