Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
সহিংসতা জর্জরিত মণিপুরের জিরিবাম জেলায় সেন্ট্রাল পুলিশ ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 November, 2024, 10:30 pm
Last modified: 19 November, 2024, 09:16 pm

Related News

  • কাল পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিরোধীদল আলোচনায় এলে ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে: সালাহউদ্দিন
  • প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে আরও সংশোধন চান সম্পাদকরা
  • সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 

সহিংসতা জর্জরিত মণিপুরের জিরিবাম জেলায় সেন্ট্রাল পুলিশ ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজ্যের কর্মকর্তাদের সহযোগিতা করতে মন্ত্রণালয়ের একটি দল শীঘ্রই সহিংসতা জর্জরিত এলাকা পরিদর্শনে যাবে।
টিবিএস ডেস্ক
18 November, 2024, 10:30 pm
Last modified: 19 November, 2024, 09:16 pm
সহিংসতার জেরে মণিপুরে সেনাবাহিনী ও আসাম রাইফেলসের সদস্যদের মোতায়েন করা হয়েছে। ছবি: পিটিআই

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম জেলায় চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ৫০ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার এক বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে আজ স্থানীয় সময় সন্ধ্যায় এ খবর জানিয়েছে এনডিটিভি। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে গতকাল রোববারেও এ সংক্রান্ত একটি বৈঠক করেছিলেন তিনি।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজ্যের কর্মকর্তাদের সহযোগিতা করতে মন্ত্রণালয়ের একটি দল শীঘ্রই সহিংসতা জর্জরিত এলাকা পরিদর্শনে যাবে। এছাড়াও 'অতি-সংবেদনশীল' এলাকায় পুনরায় বিতর্কিত এএফএসপিএ বা 'আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার্স) অ্যাক্ট' জারির বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার জিরিবামসহ ছয়টি থানা এলাকায় এএফএসপিএ আইন জারি করা হয়। 

সূত্রগুলো আরও জানিয়েছে, উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে 'পূর্ণ সমন্বয়' নিশ্চিত করতে কেন্দ্রীয় ও রাজ্যের বাহিনীগুলোর পাশাপাশি অন্যান্য সংস্থাগুলো নিয়ে একটি যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা শুরু করা হবে।

এক বছরেরও বেশি সময় আগে কুকি-মেইতেই সম্প্রদায়ের মধ্যে শুরু হওয়া সংঘাতের জেরে মণিপুরে নতুন করে হিংসা ছড়িয়েছে। এ সংঘাতে শুধু চলতি মাসেই কুকি সম্প্রদায়ের ১০ জনসহ ১৯ জন খুন হয়েছেন। 

এছাড়াও এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা সহিংসতাকে আরো বাড়িয়ে দেয়। এরই মধ্যে জিরিবাম জিরি নদী থেকে শিশু ও নারীসহ ছয়জনের লাশ উদ্ধার হয়। এর প্রতিবাদে বহু ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। হামলা-ভাঙচুর চালানো হয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যালয়েও। হামলার চেষ্টা করা হয় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেও।

Related Topics

টপ নিউজ

মণিপুর / সহিংসতা / স্বরাষ্ট্রমন্ত্রী / সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • কাল পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিরোধীদল আলোচনায় এলে ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে: সালাহউদ্দিন
  • প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে আরও সংশোধন চান সম্পাদকরা
  • সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net