Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
কতদিন পর পর জিন্স প্যান্ট ধোয়া উচিত, জানালেন লিভাই’স সিইও

আন্তর্জাতিক

আপওয়ার্দি
18 November, 2024, 08:45 pm
Last modified: 18 November, 2024, 08:51 pm

Related News

  • জিন্সের প্যান্টের কোমরে ছোট পকেটটি কেন থাকে?
  • ভারতবর্ষের পায়জামা যেভাবে পশ্চিমা পায়জামা হয়ে উঠল
  • ফিদের নিয়ম মেনে জিন্স পাল্টাতে রাজি না হওয়ায় দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কার কার্লসেন
  • খাকি প্যান্ট: ব্রিটিশ সামরিক পোশাক থেকে যেভাবে সাধারণের পরিধেয় হয়ে দাঁড়াল
  • ঢাকার লন্ড্রি সার্ভিস: ওয়াশিং মেশিন যখন আধুনিক ধোপা

কতদিন পর পর জিন্স প্যান্ট ধোয়া উচিত, জানালেন লিভাই’স সিইও

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডেনিম জিন্স সেসব অঞ্চলে তৈরি হয়, যেসব অঞ্চলে পানির স্বল্পতা বা ঘাটতি রয়েছে। যেমন ভারত, পাকিস্তান, চীন ও ক্যালিফোর্নিয়ার কিছু কিছু এলাকা। তাই বার বার জিন্স ধোয়ার কারণে একদিক থেকে এ সংকট আরও বাড়ছে।
আপওয়ার্দি
18 November, 2024, 08:45 pm
Last modified: 18 November, 2024, 08:51 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

ছেলে বা মেয়ে কমবেশি সবাই জিন্স বা ডেনিম জিন্স প্যান্ট পরে থাকেন। তবে জিন্স প্যান্ট কতদিন পর পর ধোয়া উচিত, এ নিয়ে বিতর্কের শেষ নেই।

কেউ হয়ত সপ্তাহে একবার, কেউ দুবার, কেউ আবার প্রতিবার পরার পর তার জিন্স ধুয়ে থাকেন। কেউ ওয়াশিং মেশিনে ধুয়ে থাকেন, আবার কেউ হাত দিয়েই কেচে দেন।

এ বিষয়ে ডেনিম বিশেষজ্ঞ বেঞ্জামিন ট্যালি স্মিথ বলছেন, জিন্স যতটা সম্ভব কম ধোয়া উচিত। আর লন্ড্রি বিশেষজ্ঞ প্যাট্রিক রিচার্ডসন জানান, প্রতি ৯ থেকে ১০ বার পরার পরই জিন্স প্যান্ট ধোয়া উচিত। 

লিভাই স্ট্রসের প্রধান নির্বাহী চার্লস বার্গ ২০১৪ সালে একবার বলেছিলেন যে তিনি বছরে একবার মাত্র তার জিন্স ধুয়ে থাকেন। মূলত পরিবেশগত ক্ষতির দিকটি বিবেচনা করেই তিনি বছরে একবার তার জিন্স ধুয়ে দেন।

পরে অবশ্য লিংকডইনে এক ব্লগ পোস্টে তিনি বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন।

পোস্টে তিনি লিখেছিলেন, আমি এ কথা বলেছিলাম কারণ, আমাদের ব্র্যান্ডের প্রতি আমার আস্থা আছে। এছাড়াও আমি মনে করি না জিন্স এতবার ধোয়ার দরকার আছে, যতটা মানুষ মনে করে। 

তিনি আরও লিখেছিলেন, 'আমরা জেনেছি যে গড়ে এক জোড়া জিন্স প্যান্ট যদি দুই বছর পর্যন্ত প্রতি সপ্তাহে একবার করে ধোয়া হয়, তাহলে উৎপাদন থেকে শুরু করে এই দুই বছরে দুটি জিন্সের পেছনে প্রায় ৩৫ হাজার লিটার পানি খরচ হয়। যার মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ ১৬ হাজার লিটার পানি খরচ হয় শুধু ওয়াশিং মেশিনে জিন্সগুলো ধোয়ার জন্য। যা কি না ছয় হাজার ৭০০ গ্লাস সুপেয় পানির সমান!'  

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডেনিম জিন্স সেসব অঞ্চলে তৈরি হয়, যেসব অঞ্চলে পানির স্বল্পতা বা ঘাটতি রয়েছে। যেমন ভারত, পাকিস্তান, চীন ও ক্যালিফোর্নিয়ার কিছু কিছু এলাকা। তাই বার বার জিন্স ধোয়ার কারণে একদিক থেকে এ সংকট আরও বাড়ছে।

বেশ কিছুদিন আগে বার্গ এ নিয়ে সিএনবিসির ক্রিস্টিন ট্যানের সঙ্গে কথা বলেছিলেন এবং জিন্স প্যান্ট ধুয়ে দেওয়ার বিষয়টি আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছিলেন। 

তিনি বলেছিলেন, যারা সত্যিই ডেনিম পছন্দ করেন বা পরতে ভালোবাসেন, তারা কখনোই আপনার ডেনিমকে ওয়াশিং মেশিনে রাখতে বলবেন না। আমি সেটিই করি।  

তিনি আরও বলেছিলেন, আমার জিন্সে তরকারি বা ঝোল লাগলে, শুধু সেই জায়গাটি ধুয়ে ফেলি। আর জিন্সটি নোংরা বা অপরিষ্কার হয়ে গেলে, যেমন- শরীরের ঘামে দুর্গন্ধযুক্ত হয়ে গেলে আমি সেটি গোসলের সময় ঝরনার পানিতে ধুয়ে ফেলি।

বার্গ জানিয়েছিলেন, জিন্স ধুয়ে দেওয়ার জন্য তিনি সেটি বালতিতে সাবানযুক্ত পানিতে ভিজিয়ে রাখেন না, কিংবা ওয়াশিং মেশিনও ব্যবহার করেন না। বরং পরনে থাকা অবস্থায়ই সাবান দিয়ে সেটি ধুয়ে ফেলেন।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

জিন্স / ডেনিম / প্যান্ট / ওয়াশিং মেশিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • জিন্সের প্যান্টের কোমরে ছোট পকেটটি কেন থাকে?
  • ভারতবর্ষের পায়জামা যেভাবে পশ্চিমা পায়জামা হয়ে উঠল
  • ফিদের নিয়ম মেনে জিন্স পাল্টাতে রাজি না হওয়ায় দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কার কার্লসেন
  • খাকি প্যান্ট: ব্রিটিশ সামরিক পোশাক থেকে যেভাবে সাধারণের পরিধেয় হয়ে দাঁড়াল
  • ঢাকার লন্ড্রি সার্ভিস: ওয়াশিং মেশিন যখন আধুনিক ধোপা

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net