Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
খাকি প্যান্ট: ব্রিটিশ সামরিক পোশাক থেকে যেভাবে সাধারণের পরিধেয় হয়ে দাঁড়াল

আন্তর্জাতিক

ন্যাশনাল জিওগ্রাফিক
12 June, 2024, 08:40 pm
Last modified: 20 June, 2024, 01:14 pm

Related News

  • পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
  • ঔপনিবেশিক ভারতে বাঘেরা যেমন ছিল
  • সংস্কারের অংশ হিসেবে পুলিশের গায়ে উঠল নতুন পোশাক
  • পাইলটের পোশাকে থাকা স্ট্রাইপের অর্থ কী?
  • আড়াই হাজার বছরের তক্ষশীলা: ইতিহাসের অতলে হারানো এক আধুনিক নগর

খাকি প্যান্ট: ব্রিটিশ সামরিক পোশাক থেকে যেভাবে সাধারণের পরিধেয় হয়ে দাঁড়াল

কার্পাসের কাপড়কে স্থানীয় এলাকার কাদার সঙ্গে মিশিয়ে প্রথমদিকে খাকি ইউনিফর্ম তৈরি করা হতো। ২০ শতকের শুরুতে এসব পোশাক ব্রিটিশ বাহিনী ইংল্যান্ড থেকে আনা শুরু করে।
ন্যাশনাল জিওগ্রাফিক
12 June, 2024, 08:40 pm
Last modified: 20 June, 2024, 01:14 pm
খাকি ইউনিফর্মে জার্মান ও সেনেগালিজ সেনা কর্মকর্তা। ছবি: উইকিমিডিয়া কমন্স

১৯ শতকের শুরুতে ভারতবর্ষে ব্রিটিশ সেনাবাহিনী নতুন এক অসুবিধার মুখে পড়ে। উপমহাদেশের রুক্ষ-পাথুরে ভূমিতে তাদের সুপরিচিত লাল ইউনিফর্ম বিপজ্জনক হয়ে উঠল। প্রথমবারের মতো ব্রিটিশ বাহিনী ঢাকঢোল পিটিয়ে নিজেদের জাহির করার বদলে একটু রাখঢাক করে চলার বিষয়ে ভাবতে শুরু করল।

'উনিশ শতকে ছোট ছোট বিভিন্ন ঔপনিবেশিক যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী অনেক নতুন নতুন বিষয়ে ধারণা পায়। বিশেষ করে ইউনিফর্ম ও যুদ্ধের কৌশলগত নানা বিষয় নিয়ে তাদের জ্ঞান বাড়ে,' বলেন ব্রিটিশ আর্মি ইউনিফর্ম অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার: মেন ইন খাকি বইয়ের লেখক জেন টিনান।

নতুন এ সমস্যার সমাধান হয় খাকিতে। মেটে বর্ণের এ রং খুব ভালোভাবেই ভারতবর্ষের প্রতিবেশের সঙ্গে মিলে যেত।

কোর অব গাইডস। চিত্র: রিচার্ড সিমকিন — ছবি: উইকিমিডিয়া কমন্স

সামরিক ইউনিফর্মের ক্ষেত্রে বিস্তৃত পরিসরে ক্যামোফ্লাজের ব্যবহার খাকি রঙের পোশাকের মাধ্যমেই শুরু হয়। ১৭৬ বছরের ইতিহাসে খাকি পোশাক সামরিক ইউনিফর্মের পাশাপাশি বেসামরিক পরিসরেও ব্যবহৃত হয়েছে অনেক।

ভারতবর্ষে কোর অব গাইডস-এর প্রতিষ্ঠাতা স্যার হ্যারি লামসডেন ও তার সেকেন্ড-ইন-কমান্ড উইলিয়াম হডসনকে সামরিক ইউনিফর্মের জন্য প্রথমবারের মতো খাকি পোশাক ব্যবহার করার কৃতিত্ব দেওয়া হয়।

১৮৪৬ সালে ভারতবর্ষ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ছিল, তখন প্রতিষ্ঠা করা হয় কোর অব গাইডস। ব্রিটিশ বাহিনীর পক্ষে যুদ্ধ করা ও স্কাউট হিসেবে কাজ করা ভারতীয় সেনাদের নিয়ে এ কোরটি তৈরি করা হয়েছিল।

খাকি ইউনিফর্ম পরিহিত ব্রিটিশ-ইন্ডিয়া সেনাবাহিনীর ১৯ পাঞ্জাব রেজিমেন্ট। চিত্র: মেজর এ. সি. লভেট — ছবি: সংগৃহীত

কার্পাসের কাপড়কে স্থানীয় এলাকার কাদার সঙ্গে মিশিয়ে প্রথমদিকে খাকি ইউনিফর্ম তৈরি করা হতো। ২০ শতকের শুরুতে এসব পোশাক ব্রিটিশ বাহিনী ইংল্যান্ড থেকে আনা শুরু করে। ওই সময় ব্রিটিশরা যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ ও মিশরে এর কলোনিগুলো থেকে তুলা আমদানি করত।

ট্যাকটিকাল ক্যামোফ্লাজ হিসেবে সর্বপ্রথম খাকি ইউনিফর্ম প্রচুর ব্যবহৃত হয়। উষ্ণ অঞ্চলে সেনাবাহিনীর জন্য হালকা সুতার এ কাপড়ও বেশ আরামদায়ক ছিল।

১৮৯৭ সালে দেশের বাইরে থাকা সবধরনের ব্রিটিশ সশস্ত্রবাহিনীর সদস্যদের জন্য খাকি ইউনিফর্ম আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এরপর স্প্যানিশ-মার্কিন যুদ্ধে লড়াই করা যুক্তরাষ্ট্রের রাফ রাইডার্স ও বোর যুদ্ধে দক্ষিণ আফ্রিকার সেনাদের মতো অন্যান্য দেশের সেনাবাহিনীও খাকি পোশাক ব্যবহার করতে শুরু করে।

খাকি গায়ে কোর অব গাইডস-এর একজন পাইক। ছবি: সংগৃহীত

প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীর পোশাক হিসেবে খাকি রঙের ইউনিফর্ম ব্যবহার অব্যাহত থাকে। এ সময়ে খাকি পোশাকের বেসামরিক ব্যবহারও জনপ্রিয় হতে শুরু করে।

খনিতে ও কৃষিকাজের জন্য খাকি জামা ব্যবহার শুরু করেন শ্রমিকেরা। আবার বিনোদনমূলক কার্যক্রম যেমন টেনিস-গলফ খেলা, হাইকিং ও ক্যাম্পিং ইত্যাদির জন্যও খাকি পোশাকের ব্যবহার দেখা যায়। ২০ শতকের শুরুতে নতুন দেশ, অঞ্চল আবিষ্কারকারী অভিযাত্রীদের খাকি পোশাকের বিভিন্ন 'রোমাঞ্চকর' ছবি বেশ ছড়িয়ে পড়ে।

খাকির এই উপস্থাপন সাধারণের মাঝে এটির আকর্ষণ বাড়িয়ে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিকশ্রেণি ও অভিযাত্রী গোষ্ঠীর কাছে খাকি পোশাক জনপ্রিয় হয়ে ওঠে।

থিওডর রুজভেল্ট ও তার সঙ্গী কয়েকজন 'রাফ রাইডার্স'। স্প্যানিশ-মার্কিন যুদ্ধ। ছবি: থিওডর রুজভেল্ট সেন্টার

লেভি স্ট্রসের ইতিহাসবিদ ট্রেসি প্যানেকের মতে, ১৯১০-এর দশকে লেভি স্ট্রস ঘরের বাইরের বিভিন্ন কাজকর্মের জন্য পরিধানযোগ্য খাকি বাজারজাত করতে শুরু করে। এ কোম্পানির খাকি জামাকাপড় জনপ্রিয়তা পেয়েছিল যুদ্ধফেরত সেনা, কলেজপড়ুয়া ও ব্যবসায়িক খাতে যুক্ত মানুষদের মধ্যে।

২০ শতকজুড়ে বেসামরিক ব্যবহারে খাকি পোশাক ছড়িয়ে পড়েছিল। তবে অনেক ইতিহাসবিদ বেসামরিক পর্যায়ে খাকি পোশাকের ব্যবহারের সঙ্গে ঔপনিবেশিক সময়ের সামরিক খাকির একটি সম্পর্কের দিকটি নিয়ে চিন্তা করেছেন।

লেখক জেন টিনান বলেন, '২০ শতকের শুরুর দিকের খাকিপরা নৃতত্ত্ববিদ ও অভিযাত্রীদের ছবি দেখলে আমার কাছে বিষয়টা খুব সাম্রাজ্যবাদী মনে হয়। এটা যেন তাদের অতীতের এক ধরনের খোঁয়ারি, তারা যেন নিজেদেরকে কর্তৃত্বপরায়ণ হিসেবে আলাদাভাবে তুলে ধরতে চাইছে।'

Related Topics

টপ নিউজ

খাকি / খাকি প্যান্ট / প্যান্ট / পোশাক / ইউনিফর্ম / ভারতবর্ষ / ব্রিটিশ ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
  • ঔপনিবেশিক ভারতে বাঘেরা যেমন ছিল
  • সংস্কারের অংশ হিসেবে পুলিশের গায়ে উঠল নতুন পোশাক
  • পাইলটের পোশাকে থাকা স্ট্রাইপের অর্থ কী?
  • আড়াই হাজার বছরের তক্ষশীলা: ইতিহাসের অতলে হারানো এক আধুনিক নগর

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net