Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম’ নারী হোয়াইট হাউজ চিফ অব স্টাফ হচ্ছেন সুজি ওয়াইলস

আন্তর্জাতিক

এনডিটিভি
08 November, 2024, 12:05 pm
Last modified: 08 November, 2024, 12:06 pm

Related News

  • হরমুজে খুব খারাপ কাজ করছে ইরান, ফি আদায় এখনই বন্ধ করা উচিত: ট্রাম্প
  • লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি চুক্তি হুমকিতে ফেলা ইরানের ‘বোকামি’ হবে: জেডি ভ্যান্স
  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম’ নারী হোয়াইট হাউজ চিফ অব স্টাফ হচ্ছেন সুজি ওয়াইলস

৬৭ বছর বয়সী সুজি ওয়াইলস ২০১৬ এবং ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।
এনডিটিভি
08 November, 2024, 12:05 pm
Last modified: 08 November, 2024, 12:06 pm
সুজি ওয়াইলস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঘোষণা দিয়েছেন, তার নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক সুজি ওয়াইলস হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন।

৬৭ বছর বয়সী সুজি ওয়াইলস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পেতে যাচ্ছেন।

ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের বিপক্ষে নির্বাচন জেতার দুদিন পর ট্রাম্প বলেন, "সুজি ওয়াইলস আমাকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় বিজয় অর্জনে সহায়তা করেছেন। তিনি ২০১৬ ও ২০২০ সালে আমার সফল প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।" 

ট্রাম্প বলেন, সুজি  "কঠোর, বুদ্ধিমান, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন এবং সর্বজনীনভাবে শ্রদ্ধেয় ও প্রশংসিত"।

তিনি আরও বলেন, "সুজিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেয়াটা একটি প্রাপ্য সম্মান।"

সুজি ওয়াইলস এবং তার সহকর্মী ও ক্যাম্পেইন ম্যানেজার ক্রিস লাসিভিটাকে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সাফল্যের জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটিকে "চমৎকার সংবাদ" বলে অভিহিত করেন এবং বলেন, সুজি ট্রাম্পের প্রচারণায় "বড় সম্পদ" ছিলেন।

ভ্যান্স আরও বলেন, "তিনি হোয়াইট হাউজেও বড় সম্পদ হবেন। তিনি একজন সত্যিকারের ভাল মানুষও।" 

কে এই সুজি ওয়াইলস?

সুজি ওয়াইলসের জন্ম ১৯৫৭ সালের ১৪ মে। তিনি ফুটবল খেলোয়াড় ও ক্রীড়া ধারাভাষ্যকার প্যাট সামারলের কন্যা।

ফ্লোরিডাভিত্তিক দীর্ঘমেয়াদি রাজনৈতিক কৌশলবিদ হিসেবে ওয়াইলস রোনাল্ড রিগানের ১৯৮০ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন। তিনি ২০১৮ সালে ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডেস্যান্টিসকে নির্বাচনে জয় পেতে সহায়তা করেছিলেন।

কর্মজীবনের শুরুতে তিনি রিপাবলিকান কংগ্রেসম্যান জ্যাক কেম্প এবং টিলি ফাউলারের জন্য কাজ করেছিলেন। এছাড়া, ২০১২ সালে ইউটা রাজ্যের সাবেক গভর্নর জন হান্টসম্যান জুনিয়রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার ম্যানেজার হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন।

তিনি ২০১৬ এবং ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন।

Related Topics

টপ নিউজ

সুজি ওয়াইলস / ডোনাল্ড ট্রাম্প / হোয়াইট হাউজ / জেডি ভ্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • হরমুজে খুব খারাপ কাজ করছে ইরান, ফি আদায় এখনই বন্ধ করা উচিত: ট্রাম্প
  • লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি চুক্তি হুমকিতে ফেলা ইরানের ‘বোকামি’ হবে: জেডি ভ্যান্স
  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net