Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
বায়ুদূষণ রোধে পাকিস্তানের পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, 'স্মগ ওয়ার রুম' স্থাপন

আন্তর্জাতিক

আল জাজিরা
07 November, 2024, 10:15 am
Last modified: 07 November, 2024, 10:23 am

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • করাচি ও লাহোর থেকে 'নন-ইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বায়ুদূষণ রোধে পাকিস্তানের পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, 'স্মগ ওয়ার রুম' স্থাপন

এর আগে, লাহোরে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ, চলাচল সীমিত এবং কিছু বারবিকিউ রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
আল জাজিরা
07 November, 2024, 10:15 am
Last modified: 07 November, 2024, 10:23 am
ছবি: এপি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শিশুদের সুরক্ষা ও বায়ুদূষণ রোধে বেশ কয়েকটি অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ নভেম্বর পর্যন্ত বন্ধ এবং অনলাইন ক্লাস নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পাকিস্তানের ২৪ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি এই প্রদেশে বসবাস করে। এর আগে, লাহোরে প্রাথমিক বিদ্যালয়গুলো এক সপ্তাহের জন্য বন্ধ, চলাচল সীমিত এবং কিছু বারবিকিউ রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

"বাতাসের গতিবিধি ও এয়ার কোয়ালিটি সূচক বিশ্লেষণ করে, আমরা সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছি," লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এ তথ্য জানান।

সুইস সংস্থা আইকিউএয়ারের সরাসরি র‍্যাংকিংয়ে লাহোরের বায়ুদূষণ সূচক ছিল ১,১৬৫, এরপর ভারতীয় রাজধানী দিল্লির সূচক ছিল ২৯৯।

আওরঙ্গজেব বলেন, "পাঞ্জাবে আজ সকালে দূষণের মাত্রা ১,১০০ অতিক্রম করেছে … আমি নাগরিকদের কাছে অনুরোধ করছি, ঘর থেকে বের হবেন না"। 

রেকর্ড-উচ্চ বায়ু দূষণে লাহোরে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে চলেছে এবং কর্তৃপক্ষ সম্পূর্ণ লকডাউনের সতর্কবার্তা দিয়েছে যদি নাগরিকরা মাস্ক পরিধান ও অন্যান্য দিকনির্দেশনা না মানেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ মানুষ কাশি কিংবা চোখ জ্বালাপোড়ার অভিযোগ করছেন।

"এক সপ্তাহে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় আক্রান্ত লক্ষাধিক রোগীকে হাসপাতালে ও ক্লিনিকগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে," অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন পাঞ্জাব পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সালমান কাজমি।

অন্যান্য ক্ষতিগ্রস্ত শহরের মধ্যে রয়েছে পাকিস্তানের তৃতীয় বৃহত্তম শহর ফয়সালাবাদ, পাশাপাশি মুলতান ও গুজরানওয়ালা।

বায়ুদূষণ মোকাবেলায় পাঞ্জাবে একটি 'স্মগ ওয়ার রুম' চালু করা হয়েছে, যেখানে প্রতিদিন দুটি সেশনের মাধ্যমে ডেটা ও পূর্বাভাস বিশ্লেষণ করে দূষণ কমানোর জন্য পদক্ষেপ জানানো হবে এবং পরামর্শ দেওয়া হবে।

পাকিস্তান সরকার কৃত্রিম বৃষ্টির ঝরানোর মাধ্যমেও দূষণ কমানোর পরিকল্পনাও করছে।

তবে, লাহোরের বায়ু সূচক এখনও গত সপ্তাহের ১,৯০০ স্কোরের চেয়ে কম হলেও, তা সুপারিশকৃত সীমার চেয়ে অনেক বেশি ছিল। মন্ত্রী আওরঙ্গজেব বলেছেন, ভারত থেকে আসা দূষিত বাতাসের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং তারা ভারতের সঙ্গে আলোচনা শুরু করবে।

প্রতিবছর শীতকালে দক্ষিণ এশিয়ায় তীব্র বায়ুদূষণ দেখা দেয়, যা শিশুসহ হাজার হাজার মানুষের জন্য বিপজ্জনক। ইউনিসেফ জানিয়েছে, প্রায় ৬০০ মিলিয়ন শিশু এই দূষণের মধ্যে বাস করছে।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পাঞ্জাব / বায়ু দূষণ / স্মগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • ‘আমরা শুধু প্রার্থনাই করছিলাম’ – যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে পালানোর বর্ণনা পাকিস্তানি শিক্ষার্থীদের
  • জায়োনিজম ‘মানবতার জন্য হুমকি’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • করাচি ও লাহোর থেকে 'নন-ইমার্জেন্সি' কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net