Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
মানুষের লেখার দক্ষতা নষ্ট করে দেবে এআই

আন্তর্জাতিক

আরটি
04 November, 2024, 01:05 pm
Last modified: 04 November, 2024, 01:09 pm

Related News

  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

মানুষের লেখার দক্ষতা নষ্ট করে দেবে এআই

এআই ব্যবহারের কারণে কয়েক দশকের মধ্যে বেশিরভাগ মানুষের লেখার দক্ষতা নষ্ট হবে বলে জানিয়েছেন কম্পিউটার বিজ্ঞানী এবং লেখক পল গ্রাহাম।
আরটি
04 November, 2024, 01:05 pm
Last modified: 04 November, 2024, 01:09 pm
ছবি: হিরুন

কর্মক্ষেত্রে ও শিক্ষাক্ষেত্রে লেখার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের কারণে কয়েক দশকের মধ্যে বেশিরভাগ মানুষের লেখার দক্ষতা নষ্ট হবে বলে সতর্ক করেছেন কম্পিউটার বিজ্ঞানী এবং লেখক পল গ্রাহাম।

ওয়াই কম্বিনেটর নামে একটি স্টার্ট-আপ অ্যাক্সিলারেটর এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের সহ-প্রতিষ্ঠাতা গ্রাহাম মনে করেন, এটি একটি সমস্যা তৈরি করবে কারণ লেখা মানেই চিন্তা করা।

তিনি বলেন, "অনেক মানুষের লেখায় সমস্যা তৈরির কারণ হলো, এটি মৌলিকভাবে একটি কঠিন কাজ। ভালো লেখার জন্য আপনাকে স্পষ্টভাবে চিন্তা করতে হবে। স্পষ্টভাবে চিন্তা করা কঠিন।"

এই বিষয়ে গ্রাহাম তার ওয়েবসাইটে গত সপ্তাহে প্রকাশিত একটি প্রবন্ধে আরও বিস্তারিত আলোচনা করেন।

গ্রাহাম প্রবন্ধে লিখেছেন, তবে প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের পক্ষে এআইকে লেখার কাজে ব্যবহার করা সম্ভব হয়েছে। এখন লেখার পদ্ধতি শিখতে, কাউকে লেখার জন্য নিয়োগ দিতে বা অন্যের কাজ কপি করারও প্রয়োজন নেই।

তিনি বলেন, "আমি সাধারণত প্রযুক্তি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে নারাজ। কিন্তু এই বিষয়ে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী: কয়েক দশকের মধ্যে অনেক মানুষ লিখতে পারবে না।"

গ্রাহাম বলেন, "নতুন প্রযুক্তি আসার সাথে সাথে পুরোনো দক্ষতা হারিয়ে যাওয়া সাধারণ ব্যাপার। যেমন, কামারের সংখ্যা কমে গেলেও এখন এটি কোনো সমস্যার মনে হয় না।" তবে তিনি মনে করেন, মানুষের লেখার অক্ষমতা একটি "খারাপ" বিষয়।

তিনি বলেন, "লিখতে পারা এবং লিখতে না পারার মধ্যে বিভক্ত একটি পৃথিবী যতটা বিপজ্জনক মনে হয়, এটি আসলে তারচেয়ে বেশি বিপজ্জনক। এটি চিন্তা করা এবং চিন্তা না করার একটি পৃথিবীও হয়ে যাবে।"

তিনি আরও বলেন, "এটি নতুন কিছু নয়।" প্রাক-শিল্প যুগের কথা উল্লেখ করে গ্রাহাম বলেন, তখন "বেশিরভাগ কাজ মানুষকে শক্তিশালী রাখত।"

গ্রাহাম বলেন, "এখন, যদি আপনি শক্তিশালী হতে চান, আপনাকে ব্যায়াম করতে হবে। এখনও শক্তিশালী মানুষ আছে; কিন্তু যারা কেবল শক্তিশালী হতে চায়, তারাই।" 

তার মতে, লেখার ক্ষেত্রেও একই হবে। তিনি বলেন,  "এখনও বুদ্ধিমান মানুষ থাকবে। কিন্তু কেবল তারাই, যারা বুদ্ধিমান হতে চায়।"

ডিজিটাল শিক্ষা কাউন্সিলের একটি সাম্প্রতিক জরিপ অনুযায়ী, প্রায় ৮৬ শতাংশ শিক্ষার্থী তাদের পড়াশোনায় এআই ব্যবহার করছেন। তাদের মধ্যে ২৮ শতাংশ প্রযুক্তি ব্যবহার করে লেখা প্যারাফেজ (পুনঃলিখন) করেন। ২৪ শতাংশ শিক্ষার্থী এআই ব্যবহার করে লেখার জন্য প্রথম খসড়া তৈরি করেন।

Related Topics

টপ নিউজ

এআই / কৃত্রিম বুদ্ধিমত্তা / লেখার দক্ষতা / প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ঠেকাতে সাহায্যের বিনিময়ে টাকা ও প্রযুক্তি চায় ইউক্রেন: জেলেনস্কি
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ
  • যেভাবে এআই আমাদের ভেতরের এলোমেলো চিন্তা পড়তে শিখছে
  • এআই সম্মেলনে চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে তোপের মুখে ভারতের বিশ্ববিদ্যালয়

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net