Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

‘গোল্ডফিঙ্গার’ সিনেমার অনুপ্রেরণায় গাড়ি বানাল রোলস-রয়েস, কেবল একজনের জন্য

ডাবল ও সেভেন-এর উপযুক্ত এ গাড়িটিতে রয়েছে আশ্চর্যজনক সব অনন্য গ্যাজেট। আর এগুলোর অনেকগুলোই সোনার তৈরি বা সোনায় মোড়ানো।
‘গোল্ডফিঙ্গার’ সিনেমার অনুপ্রেরণায় গাড়ি বানাল রোলস-রয়েস, কেবল একজনের জন্য

আন্তর্জাতিক

সিএনএন
02 November, 2024, 10:15 pm
Last modified: 04 November, 2024, 12:54 pm

Related News

  • দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার ৩ বিলাসবহুল গাড়ির ভিক্ষুক মালিক!
  • যে কারণে এখন বিলাসবহুল গাড়ি নির্মাতারা জাঁকজমকপূর্ণ আকাশচুম্বী ভবন গড়ছে
  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • হাজী সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি জব্দ
  • কর ফাইলে লুকানো ১,৩৩৯ বিলাসবহুল গাড়ি শনাক্ত করেছেন এনবিআরের গোয়েন্দারা

দক্ষিণ সুইস আল্পসের ফরকা পাসে রোলস-রয়েস ফ্যান্টম গোল্ডফিঙ্গার। ছবি: বেনেডিক্ট ক্যাম্পবেল/রোলস-রয়েস

জেমস বন্ড সিনেমা গোল্ডফিঙ্গার-এর ৬০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বিশেষ গাড়ি তৈরি করেছে রোলস-রয়েস। এ গাড়ির বৈশিষ্ট্যগুলো দেখলে খোদ কিউও [বন্ড ইউনিভার্সের চরিত্র] হয়তো ঈর্ষায় ভুগবেন।

রোলস-রয়েসের গাড়ি অনেকগুলো জেমস বন্ড সিনেমায় দেখা গেছে। তবে নতুন ফ্যান্টম গোল্ডফিঙ্গার গাড়িটি ১৯৩৭ সালের রোলস-রয়েস ফ্যান্টম থ্রি সেডাঙ্কা দে ভিলের আদলে তৈরি। এ গাড়িটির ১৯৬৪ সালের শন কনারি অভিনীত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ছবি: রোলস-রয়েস

গাড়িটি তৈরি করা হয়েছে কেবল একজন ক্রেতার জন্য। তার সুবিধার কথা মাথায় রেখেই গাড়িটির ফিচারগুলো রাখা হয়েছে। আর পুরো গাড়িটিই গোল্ড স্ট্যান্ডার্ড। রোলস-রয়েস জানিয়েছে, গাড়িটি তৈরি শেষ করতে তাদের তিন বছর লেগেছে।

রোলস-রয়েস ফ্যান্টম গোল্ডফিঙ্গার-এর স্পিরিট অব এক্সট্যাসি। ছবি: রোলস-রয়েস

বলা বাহুল্য, ডাবল ও সেভেন-এর উপযুক্ত এ গাড়িটিতে রয়েছে আশ্চর্যজনক সব অনন্য গ্যাজেট। আর এগুলোর অনেকগুলোই সোনার তৈরি বা সোনায় মোড়ানো।

সিনেমায় নায়ক বন্ড আর ভিলেন অরিক গোল্ডফিঙ্গারের গলফ কোর্সে প্রথম সাক্ষাতের দৃশ্যটি স্মরণ করিয়ে দিতে গাড়িটির ট্রাঙ্কের ঢাকনায় একটি সোনার গলফ ক্লাব লাগিয়েছে রোলস-রয়েস।

রোলস-রয়েস ফ্যান্টম গোল্ডফিঙ্গার। ছবি: রোলস-রয়েস

গাড়ির পিকনিক টেবিলে ২২-ক্যারেট সোনার নকশায় মার্কিন গোল্ড রিজার্ভের অবস্থানের একটি কাল্পনিক মানচিত্র খোদাই করা হয়েছে। আছে সুইজারল্যান্ডের ফর্কা পাসের একটি মানচিত্রও। এ দুটোই সিনেমাটির গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

মার্কিন গোল্ড রিজার্ভের অবস্থানের কাল্পনিক মানচিত্র, সোনায় খোদাই করা। ছবি: রোলস-রয়েস

রোলস-রয়েস মোটর কারস-এর বেসপোক ডিজাইনার নিক রোডস জানান, গাড়িটির 'স্পিরিট অব এক্সট্যাসি' [রোলস-রয়েস গাড়ির বনেটে থাকা মাসকট] মূর্তিটিও সোনার আবরণে আবৃত। কিন্তু এ সোনার নকশাটি এমনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে যা ভালোভাবে খেয়াল না করলে বোঝা যায় না।

সিনেমার স্মারক সোনার গলফ ক্লাব। ছবি: রোলস-রয়েস

যদিও এ গাড়ি যার জন্য তৈরি করা হয়েছে তার পরিচয় গোপন রাখা হয়েছে, রোলস-রয়েসের গ্লোবাল প্রোডাক্ট কমিউনিকেশনের প্রধান জর্জিনা কক্স বলেছেন, তিনি একজন 'গাড়ি সংগ্রাহক এবং জেমস বন্ডের ভক্ত'।

এ গাড়ির পেছনে কত ব্যয় হয়েছে, তাও খোলাসা করেনি বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

Related Topics

টপ নিউজ

রোলস-রয়েস / রোলস রয়েস / বিলাসবহুল গাড়ি / গোল্ডফিঙ্গার / জেমস বন্ড / ০০৭

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার ৩ বিলাসবহুল গাড়ির ভিক্ষুক মালিক!
  • যে কারণে এখন বিলাসবহুল গাড়ি নির্মাতারা জাঁকজমকপূর্ণ আকাশচুম্বী ভবন গড়ছে
  • বাড়ির আঙিনায় অবহেলায় ফেলে রাখা হয়েছিল জেমস বন্ডের গাড়ি; মেরামতের পর দাম উঠল ১০ লাখ পাউন্ড
  • হাজী সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি জব্দ
  • কর ফাইলে লুকানো ১,৩৩৯ বিলাসবহুল গাড়ি শনাক্ত করেছেন এনবিআরের গোয়েন্দারা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab