Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
আর্জেন্টিনায় স্বৈরশাসকের আমলে হওয়া গুম-খুনের বিচার হচ্ছে ৪৫ বছর পর

আন্তর্জাতিক

এল পাইস
01 November, 2024, 03:15 pm
Last modified: 01 November, 2024, 03:14 pm

Related News

  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
  • আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • ট্রাম্পকে হত্যা করলেই ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দেবে ইরান, সংসদে বিল পর্যালোচনায় 

আর্জেন্টিনায় স্বৈরশাসকের আমলে হওয়া গুম-খুনের বিচার হচ্ছে ৪৫ বছর পর

এল পাইস
01 November, 2024, 03:15 pm
Last modified: 01 November, 2024, 03:14 pm

নিখোঁজ ব্যক্তিদের মায়েদের বিক্ষোভ, ১৯৮৬ সালে, বুয়েনোস এইরেসে। ছবি: রাফায়েল উলমান

১৯৭৮ সালের ডিসেম্বর। শক্তিশালী বাতাসে আর্জেন্টিনার বিভিন্ন সমুদ্র সৈকতে ভেসে আসে এক ডজন মৃতদেহ। মরদেহগুলো ছিল বিবস্ত্র, সারা শরীরে অত্যাচারের চিহ্ন। কিন্তু এসব ঘটনার কোনো বিচারিক তদন্ত হয়নি। উল্টো মৃতদেহগুলো গোপনে নিকটস্থ কবরস্থানে 'অজ্ঞাতপরিচয় ব্যক্তি' হিসেবে সমাধিস্থ করা হয়। 

এগুলো যে স্বৈরশাসকের হাতে অপহরণ হওয়া মানুষের মরদেহ, সেটি গোপন রাখতে একসঙ্গে কাজ করেছিল পুলিশ, বিচারক ও পৌর কর্মকর্তারা। নির্যাতন করে হত্যার পর তাদের মরদেহ বিমান থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। 

এ ঘটনার ৪৫ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো স্বৈরশাসকের এই গোপন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকায় অভিযুক্তদেরকে বিচারের মুখোমুখি করেছে আর্জেন্টাইন বিচার বিভাগ।

মরদেহ গুমের এ ঘটনা প্রকাশ্যে নিয়ে আসার প্রথম সূত্র প্রদানকারী তদন্তকারীদের একজন ছিলেন ড্যানিয়েল ইগলেসিয়াস। তিনি বলেন, 'মৃতদেহগুলো প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে পাওয়া গিয়েছিল।'

১৯৭৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সমুদ্রে ভেসে আসা ২০টির মরদেহের ফাইল খুঁজে পান ইগলেসিয়াস। এই মরদেহগুলোকে শনাক্তকরণ ছাড়াই কবরস্থ করা হয়েছিল। 

ইগলেসিয়াস বলেন, 'কোনো ক্ষেত্রেই মৃত্যু ব্যক্তিদের আত্মীয়স্বজনকে খুঁজে বের করার চেষ্টা করেনি পুলিশ। সংবাদমাধ্যমকেও ডাকা হয়নি, মরদেহ শনাক্ত করার জন্যও কিছুই করা হয়নি। বিচারকও কিছুই করেননি, যদিও এটি তার দায়িত্ব ছিল।'

এই মামলার আসামিদের মধ্যে আছেন ডলোরেস শহরের তৎকালীন তদন্তকারী বিচারক কার্লোস ফাসিও; পুলিশ ডাক্তার মিগেল ক্যাব্রাল (তার বিরুদ্ধে চারটি ফাইলে সহিংসতার শিকারদের তথ্য লুকানোর অভিযোগ আছে); বুয়েনোস আইরেস পুলিশের সাতজন সাবেক এজেন্ট ও পৌর কর্মকর্তারা। 

গত সপ্তাহে এ মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। এরপর বৃহস্পতিবার প্রথম সাক্ষীরা সাক্ষ্য দেন। আগামী বছরের শুরুতে বাকি সাক্ষ্য গ্রহণ করা হবে। মার দেল প্লাটা শহরে অনুষ্ঠিত হবে এই বিচার।

এরকম বিমানে করে সমুদ্রে ফেলে দেওয়া হতো মরদেহ। ছবি: মারিয়ানা এলিয়ানো

১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত স্বৈরশাসনের অধীনে ছিল আর্জেন্টিনা। এ সময় সংঘটিত একনায়কতন্ত্রের পরিকল্পিত হত্যাকাণ্ডগুলোর বিচারের গুরুত্ব তুলে ধরেন বাদীপক্ষের আইনজীবী পাবলো লিয়ন্তো। 

স্বৈরশাসনের সেই সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য আদালত ইতিমধ্যে ১ হাজারেরও বেশি ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন। দোষী সাব্যস্ত হওয়া বেশিরভাগ ব্যক্তিই সামরিক কর্মী। 

সামরিক শাসনকালে আর্জেন্টিনায় শতাধিক গোপন বন্দিশিবির চালু করা হয়। বুয়েনোস আইরেসসহ বিভিন্ন অঞ্চলে অপহৃতদের হত্যার অন্যতম প্রধান পদ্ধতি ছিল তাদের মাদকাসক্ত করে বিমানে তুলে আটলান্টিক মহাসাগর বা রিও দে লা প্লাটা নদীর পানিতে ফেলে দেওয়া।

বাতাস ও জোয়ারের ভুল হিসাবের কারণে কয়েকটি মরদেহ সমুদ্রতলে তলিয়ে না গিয়ে তীরে ভেসে চলে আসে। এই মরদেহগুলো যারা গুম করেছিলেন, তাদের ভূমিকা সম্পর্কে এখন সিদ্ধান্ত নেবেন আদালত।  

লিয়ন্তো বলেন, অভিযুক্তরা জেনে-শুনে এসব মরদেহ গুম করেছিলেন। 

অজ্ঞাতপরিচয় হিসেবে দাফন করা এসব মরদেহের একটি ছিল সান্তিয়াগো ভিলানুয়েভার। ১৯৭৮ সালের ২৬ জুলাই তিনি অপহৃত হন। তার বড় ছেলে গিলেরমোর বয়স তখন ১২ বছর। তিনি বলেন, 'সারাটা জীবন বাবাকে খুঁজেছি। ভাবিনি, কখনও তাকে খুঁজে পাব।' 

ভিলা গেসেল কবরস্থানের একটি নোটবুকের মাধ্যমে গিলেরমোর বাবার সমাধিস্থলের খোঁজ পাওয়া যায়। পরে ওখানকার কবরের একটি দেহাবশেষের সঙ্গে গিলেরমোর চাচার ডিএনএ মিলিয়ে তার বাবার দেহাবশেষ চিহ্নিত করা হয়।

ওই গোরস্থানের একটি নোটবই থেকে সান্তিয়াগো ভিলানুয়েভার কবরের সন্ধান পাওয়া যায়। ওই নোটবুকে সাগরে ভেসে আসা অজ্ঞাতপরিচয় মরদেহের নামের জায়গায় লেখা হতো 'সালাদিতো এনএন'। সাগরে ভেসে আসা মরদেহকে লেখা হতো 'সালাদিতো'।

গিলেরমো এখন বাবার মৃত্যুর বিচারের জন্য আদালতে সাক্ষী দিচ্ছেন। তার সঙ্গে সাক্ষী দিচ্ছেন আরও অনেকে।

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা / গুম-খুন / গুম / হত্যা / স্বৈরশাসন / স্বৈরশাসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেহন: টিবিএস
    প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ছবি: সংগৃহীত
    ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল
  • ছবি: বিএসএস
    বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

Related News

  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
  • আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • ট্রাম্পকে হত্যা করলেই ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার দেবে ইরান, সংসদে বিল পর্যালোচনায় 

Most Read

1
ইলাস্ট্রেহন: টিবিএস
অর্থনীতি

প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

2
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

3
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

4
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতের রাজনীতিতে নতুন সুপারস্টার—তেলাপোকা!—যেভাবে অনলাইনে ঝড় তুলল

6
ছবি: বিএসএস
বাংলাদেশ

বাস্তবায়িত হয়নি সরকারের প্রতিশ্রুতি: ঈদের আগে এসি বাসের ভাড়া নিয়ে নৈরাজ্যের শিকার যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net