Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 November, 2024, 08:55 am
Last modified: 01 November, 2024, 09:16 am

Related News

  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ‘মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টতই উন্মাদ’: ট্রাম্পের মন্তব্যে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে
  • বাজারে কমছে ‘ট্রাম্প ট্রেড’-এর আকর্ষণ; ট্রাম্প-নির্ভর বিনিয়োগে ভাটা
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

বাংলাদেশ এখন সম্পূর্ণ অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 
টিবিএস ডেস্ক
01 November, 2024, 08:55 am
Last modified: 01 November, 2024, 09:16 am
ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ এখন সম্পূর্ণ অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এসব কথা বলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প। তিনি বলেন, 'বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর সংঘবদ্ধ আক্রমণ ও লুটপাটের বর্বরোচিত সহিংসতার আমি কঠোর নিন্দা জানাই, যা দেশটিকে সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে ফেলে রেখেছে'। 

তার আমলে এমনটা কখনো হয়নি উল্লেখ করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও কড়া সমালোচনা করেন তিনি। এনিয়ে তিনি বলেন, 'ইসরায়েল থেকে শুরু করে ইউক্রেন, এমনকি যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তেও তারা (কমলা-বাইডেন) চরমভাবে ব্যর্থ হয়েছেন। তারা বিশ্বজুড়ে এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত হিন্দুদের উপেক্ষা করেছেন। তবে আমরা আবারও যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবো এবং 'শান্তি' ফিরিয়ে আনবো'। 

I strongly condemn the barbaric violence against Hindus, Christians, and other minorities who are getting attacked and looted by mobs in Bangladesh, which remains in a total state of chaos.

It would have never happened on my watch. Kamala and Joe have ignored Hindus across the…

— Donald J. Trump (@realDonaldTrump) October 31, 2024

ট্রাম্প আরও বলেন, 'আমরা উগ্র বামপন্থীদের ধর্ম-বিরোধী এজেন্ডার বিরুদ্ধে হিন্দু আমেরিকানদেরও সুরক্ষা দেব। আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়ব'।

ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

কমলা হ্যারিসের নীতির সমালোচনা করে ট্রাম্প বলেন, 'তিনি ছোট ব্যবসায়ীদের ওপর আরও বিধিনিষেধ এবং উচ্চ করের বোঝা চাপাবেন। আমার প্রশাসন আমলে কর হ্রাস, বিধিনিষেধ কমানো, এবং আমেরিকান জ্বালানি উৎপাদনকে মুক্তভাবে বৃদ্ধি করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ অর্থনীতির ভিত্তি তৈরি করেছিল। আমরা এটি আবারও করবো এবং আরও বড় আকারে করবো। যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তুলবো।''

ট্রাম্প তার বক্তব্যে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেন, 'দীপাবলির এই উৎসব শুভ হোক, সকলের জীবনে আলোর বিজয় ঘটুক'। 

Related Topics

টপ নিউজ

ট্রাম্প প্রশাসন / ডোনাল্ড ট্রাম্প / হিন্দু সম্প্রদায় / নিন্দা প্রকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ‘মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টতই উন্মাদ’: ট্রাম্পের মন্তব্যে তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছে
  • বাজারে কমছে ‘ট্রাম্প ট্রেড’-এর আকর্ষণ; ট্রাম্প-নির্ভর বিনিয়োগে ভাটা
  • ইরান আক্রমণ: ট্রাম্পের দেওয়া যত হুমকি

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net