Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
হিজবুল্লাহর নতুন প্রধান কে এই শেখ নাঈম কাসেম?

আন্তর্জাতিক

রয়টার্স
29 October, 2024, 10:35 pm
Last modified: 03 November, 2024, 08:34 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইরানের নতুন নিরাপত্তা প্রধান জোলকাদরের নিয়োগ যে কারণে গুরুত্বপূর্ণ
  • দক্ষিণ লেবাননে বিশাল এক ‘বাফার জোন’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইসরায়েলের
  • ইসরায়েলজুড়ে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, আহত একাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ইসরায়েলের আয়রন ডোম ভেদ করছে ইরানের ক্লাস্টার বোমা; বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতি

হিজবুল্লাহর নতুন প্রধান কে এই শেখ নাঈম কাসেম?

মঙ্গলবার (২৯ অক্টোবর) দলটি এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, দলপ্রধান নির্বাচনের জন্য প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী তাদের শুরা কাউন্সিল ৭১ বছর বয়সী কাসেমকে নির্বাচিত করেছে।
রয়টার্স
29 October, 2024, 10:35 pm
Last modified: 03 November, 2024, 08:34 pm
শেখ নাঈম কাসেম। ফাইল ছবি: রয়টার্স

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, গত মাসে ইসরায়েলি বিমান হামলায় নিহত দলটির প্রধান হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হিসেবে উপ-প্রধান নাঈম কাসেমকে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দলটি এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, দলপ্রধান নির্বাচনের জন্য প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী তাদের শুরা কাউন্সিল ৭১ বছর বয়সী কাসেমকে নির্বাচিত করেছে।

১৯৯১ সালে হিজবুল্লাহর তৎকালীন সেক্রেটারি জেনারেল আব্বাস আল-মুসাভি তাকে হিজবুল্লাহর উপ-প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এর পরের বছরই মুসাভি ইসরায়েলি হেলিকপ্টার হামলায় নিহত হন।

নাসরুল্লাহ নেতা হওয়ার পরেও কাসেম তার পদে বহাল ছিলেন এবং দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর অন্যতম শীর্ষস্থানীয় মুখপাত্র তিনি।

২০২৩ সাল থেকে ইসরায়েলের সঙ্গে আন্তঃসীমান্ত সংঘাত বাড়ার সময় থেকে তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাত্কারের বিষয়টি পরিচালনা করতেন।

গত ২৭ সেপ্টেম্বর নাসরুল্লাহ নিহত হন এবং এক সপ্তাহ পর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা হাশেম সাফিয়েদ্দিন নিহত হন।

নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে কাসেম টেলিভিশনে তিনটি ভাষণ দিয়েছেন। এর মধ্যে ৮ অক্টোবরের ভাষণে তিনি বলেছিলেন, লেবাননে জন্য যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সমর্থন করে হিজবুল্লাহ।

গত ২৭ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হওয়ার পর হিজবুল্লাহর শীর্ষ নেতাদের মধ্যে তিনিই প্রথম টেলিভিশনে ভাষণ দেন।

৩০ সেপ্টেম্বর কাসেম জানান, হিজবুল্লাহ 'যত তাড়াতাড়ি সম্ভব' নিহত দল প্রধানের উত্তরসূরি বেছে নেবে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

তিনি বলেন, 'আমরা যা করছি তা ন্যূনতম ... আমরা জানি এই লড়াই দীর্ঘ হতে পারে।'

১৯৫৩ সালে লেবাননের দক্ষিণে বৈরুতের একটি পরিবারে জন্মগ্রহণ করেন কাসেম। তার  রাজনৈতিক সক্রিয়তা শুরু হয় লেবাননের শিয়া আমাল মুভমেন্ট-এর মাধ্যমে।

১৯৭৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের প্রেক্ষাপটে তিনি এই দল ত্যাগ করেন।

কাসেম ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ডের সমর্থনে প্রতিষ্ঠিত হিজবুল্লাহ গঠনের উদ্দেশে করা বৈঠকে অংশ নিয়েছিলেন।

১৯৯২ সালে দলটি প্রথম নির্বাচনের সময় থেকে তিনি হিজবুল্লাহর সংসদীয় নির্বাচনী প্রচারণার সাধারণ সমন্বয়কারী ছিলেন।

২০০৫ সালে তিনি হিজবুল্লাহর ইতিহাস নিয়ে একটি বই লিখেছেন।

নাসরুল্লাহ ও সাফিয়েদ্দিনের মতো মাথায় কালো পাগড়ি পরেন না কাসেম, তিনি সাদা পাগড়ি পরেন।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

লেবানন / হিজবুল্লাহ / শেখ নাঈম কাশেম / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইরানের নতুন নিরাপত্তা প্রধান জোলকাদরের নিয়োগ যে কারণে গুরুত্বপূর্ণ
  • দক্ষিণ লেবাননে বিশাল এক ‘বাফার জোন’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা ইসরায়েলের
  • ইসরায়েলজুড়ে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা, আহত একাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • ইসরায়েলের আয়রন ডোম ভেদ করছে ইরানের ক্লাস্টার বোমা; বাড়ছে হতাহত ও ক্ষয়ক্ষতি

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net