Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
চীন, রাশিয়া ও ইরানের মার্কিন ডেটায় প্রবেশাধিকার বন্ধে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক

রয়টার্স
22 October, 2024, 11:55 am
Last modified: 22 October, 2024, 11:55 am

Related News

  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

চীন, রাশিয়া ও ইরানের মার্কিন ডেটায় প্রবেশাধিকার বন্ধে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র 

নিয়মগুলো ভেনেজুয়েলা, কিউবা এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর জন্যও প্রযোজ্য হবে।
রয়টার্স
22 October, 2024, 11:55 am
Last modified: 22 October, 2024, 11:55 am
মার্কিন বিচার বিভাগ সোমবার এ সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করেছে। ছবি: রয়টার্স

মার্কিন বিচার বিভাগ সোমবার (২১ অক্টোবর) নতুন নিয়ম ঘোষণা করেছে যাতে চীন, রাশিয়া এবং ইরানের মতো দেশগুলো মার্কিন সরকারের তথ্য বা আমেরিকানদের ব্যক্তিগত ডেটায় সহজে প্রবেশাধিকার না পায়।

এই নিয়মের আওতায় কিছু ব্যবসায়িক লেনদেন সীমিত করা হয়েছে, যাতে বিদেশি দেশগুলো আর্থিক, স্বাস্থ্য-সম্পর্কিত বা জিনগত ডেটা ব্যবহার করে সাইবার আক্রমণ, গুপ্তচরবৃত্তি বা ব্ল্যাকমেইল করতে না পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই বছরের শুরুতে জারি করা এক নির্বাহী আদেশের ভিত্তিতে এই প্রস্তাব আনা হয়েছে। নিয়মগুলো ভেনেজুয়েলা, কিউবা এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর জন্যও প্রযোজ্য হবে।

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের হাতে আমেরিকানদের ডেটা যাওয়ার পথ বন্ধ করার চেষ্টা করছে, বিশেষত বাণিজ্য ও প্রযুক্তির ক্ষেত্রে।

২০১৮ সালে মার্কিন নিরাপত্তা প্যানেল চীনের অ্যান্ট ফিন্যান্সিয়ালের [চীনের আলিবাবা গ্রুপের একটি অনুমোদিত প্রতিষ্ঠান] অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠান মানিগ্রাম ইন্টারন্যাশনাল কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, কারণ এতে মার্কিন নাগরিকদের শনাক্তযোগ্য ডেটার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল।

নতুন নিয়ম অনুযায়ী, ডেটা ব্রোকারদের [দালাল] সঙ্গে লেনদেন নিষিদ্ধ হবে যদি তারা জানে, এসব ডেটা "উদ্বেগ আছে এমন দেশ"-এর কাছে পৌঁছাতে পারে। এছাড়াও, মার্কিন সরকারের কর্মীদের সঙ্গে সম্পর্কিত কোনো ডেটা স্থানান্তর করাও নিষিদ্ধ করা হবে।

সোমবারের প্রস্তাবে প্রথমবারের মতো ডেটার নির্দিষ্ট ধরণ ও পরিমাণ উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১০০ জনের বেশি আমেরিকানের জিনগত ডেটা বা ১০ হাজার জনের বেশি ব্যক্তির স্বাস্থ্য ও আর্থিক ডেটা। এছাড়া, ১ হাজারের বেশি মার্কিন যন্ত্রের সঠিক অবস্থান সংক্রান্ত ডেটা স্থানান্তর করাও নিষিদ্ধ হবে।

এই নিয়মের অধীনে বিচার বিভাগ অপরাধমূলক এবং নাগরিক জরিমানা আরোপের মাধ্যমে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। কর্মকর্তারা জানিয়েছেন, চীনা অ্যাপ টিকটকও এই প্রস্তাবের আওতায় পড়তে পারে যদি তারা মার্কিন ব্যবহারকারীদের সংবেদনশীল ডেটা চীনা প্রতিষ্ঠানের কাছে পাঠায়।

Related Topics

টপ নিউজ

মার্কিন বিচার বিভাগ / ডেটা / প্রবেশাধিকার বন্ধ / যুক্তরাষ্ট্র / বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net