Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ইসরায়েলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, আহত ৬০

আন্তর্জাতিক

বিবিসি
14 October, 2024, 09:45 am
Last modified: 14 October, 2024, 10:00 am

Related News

  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

ইসরায়েলি সেনাঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪, আহত ৬০

আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
বিবিসি
14 October, 2024, 09:45 am
Last modified: 14 October, 2024, 10:00 am
ছবি: সংগৃহীত

উত্তর ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে ড্রোন হামলায় চার জন সেনা নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, হাইফার দক্ষিণে প্রায় ২০ মাইল দূরে বেনইয়ামিনা শহরের কাছাকাছি অবস্থিত একটি ঘাঁটিতে হামলায় সাত জন সেনা গুরুতর আহত হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির এই আক্রমণের লক্ষ্য ছিল; যেটি তেল আবিব ও হাইফার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত।

হিজবুল্লাহর গণমাধ্যম দপ্তর জানিয়েছে, দক্ষিণ লেবানন এবং বৈরুতে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়েছে।

তাদের মতে, উত্তর ইসরায়েলের ঘাঁটিতে "ড্রোনের ঝাঁক" ব্যবহার করে এই হামলা করা হয়।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, এই হামলায় ৬১ জন আহত হয়েছে; যার মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৩৭ জনকে অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারের মাধ্যমে আটটি আঞ্চলিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আইডিএফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার আগে এমডিএ জানিয়েছিল, তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি সেন্সরশিপের কারণে প্রথমে সংবাদমাধ্যমগুলো হামলার সঠিক স্থান বা লক্ষ্যবস্তু কী ছিল তা জানাতে না পারলেও পরবর্তীতে আইডিএফ নিশ্চিত করে, বেনইয়ামিনা ঘাঁটিতে আক্রমণ চালানো হয়েছে।

কিছু ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ঘাঁটিতে লেবানন থেকে উৎক্ষেপিত একটি স্বল্পমাত্রার ড্রোন আঘাত হানে। এটি অপেক্ষাকৃত সাধারণ অস্ত্র হওয়ায় প্রাথমিক সতর্কতামূলক অ্যালার্ম সক্রিয় হয়নি।

অনেক আহত ব্যক্তিকে কাছের হিলেল ইয়াফে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে, অন্যদের তেল হাশোমার, হাইফা, আফুলা ও নেতানিয়া শহরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিস্তারিত তথ্য না জানা গেলেও ধারণা করা হচ্ছে, আহতদের অনেকেই হামলার সময় একটি কমিউনাল ক্যান্টিনে ছিলেন এবং হঠাৎ আক্রমণের শিকার হন।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / ড্রোন হামলা / হিজবুল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net