Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
ধর্মঘট ও বিমানের মান নিয়ে চাপে বোয়িং; ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 October, 2024, 11:20 am
Last modified: 12 October, 2024, 11:27 am

Related News

  • এআই সফটওয়্যার দিয়ে বেছে বেছে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ মেটার বিরুদ্ধে; মামলা
  • ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি

ধর্মঘট ও বিমানের মান নিয়ে চাপে বোয়িং; ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

বোয়িং-এ মাসব্যাপী ইউনিয়ন ধর্মঘট ক্রমেই তীব্রতর হচ্ছে। প্রায় ৩৩ হাজার কর্মী বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন।
টিবিএস ডেস্ক
12 October, 2024, 11:20 am
Last modified: 12 October, 2024, 11:27 am
প্রতীকী ছবি: রয়টার্স/র‍্যান্ডাল হিল/ফাইল ফটো

প্রায় ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন বিমান প্রস্তুতকারক সংস্থা বোয়িং। এছাড়া, ৭৭৭এক্স মডেলের বিমানের উৎপাদন কার্যক্রমেও বিলম্ব ঘটবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবসায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কারণেই এই সিদ্ধান্ত তাদের। খবর বিবিসি'র। 

বর্তমানে কর্মীদের ধর্মঘট এবং বিমানের গুণমান নিয়ে উদ্বেগের কারণে বেশ কঠিন সময় পার করছে প্রতিষ্ঠানটি। প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্টবার্গ জানিয়েছেন, আগামী কয়েক মাসে মোট কর্মশক্তির ১০ শতাংশ কর্মী কমানো হবে। এছাড়া, পরবর্তী ছুটির চক্রও বাতিল করা হয়েছে।

অর্টবার্গ কর্মীদের একটি ইমেইলে বলেন, "এ সিদ্ধান্তের কারণে উচ্চপদস্থ নির্বাহী, ম্যানেজার এবং সাধারণ কর্মচারী—সবার চাকরি ঝুঁকির মধ্যে রয়েছে।"

"আমাদের ব্যবসার অবস্থা এবং পুনরুদ্ধারের জন্য কঠিন পদক্ষেপ নিতে হবে", যোগ করেন তিনি। 

চাকরি ছাঁটাইয়ের পাশাপাশি ৭৭৭এক্স বিমানের উৎপাদনেও বিলম্ব করা হয়েছে। কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান ধর্মঘটের কারণে কয়েক সপ্তাহ ধরে কাজ স্থগিত রয়েছে।

"আমরা আমাদের গ্রাহকদের জানিয়েছি, ৭৭৭এক্স-এর প্রথম ডেলিভারি ২০২৬ সাল নাগাদ দেয়া হবে," বলেন অর্টবার্গ। এছাড়া, অস্ত্র এবং সামরিক সরঞ্জাম তৈরির বিভাগেও বেশ ক্ষতি হবে বলে জানিয়েছে তিনি। 

বোয়িং-এ মাসব্যাপী ইউনিয়ন ধর্মঘট ক্রমেই তীব্রতর হচ্ছে। প্রায় ৩৩ হাজার কর্মী একটি ভালো বেতন প্যাকেজের দাবিতে আন্দোলন করছেন। ইউনিয়নের প্রধান আলোচক জন হোল্ডেন রয়টার্সকে বলেন, "আমরা দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত এবং আমাদের সদস্যরা এটি বুঝতে পেরেছে।"

এদিকে, ক্রেডিট রেটিং সংস্থা এসঅ্যান্ডপি বোয়িংকে ক্রেডিটওয়াচে রেখেছে, ধর্মঘট দীর্ঘস্থায়ী হলে তাদের রেটিং কমতে পারে।

Related Topics

টপ নিউজ

বোয়িং / কর্মী ছাঁটাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • এআই সফটওয়্যার দিয়ে বেছে বেছে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ মেটার বিরুদ্ধে; মামলা
  • ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net